বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সুষম পানিবণ্টন ও পানি চুক্তির বিষয়টি ঝুলে আছে দীর্ঘদিন থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এ বিষয়ে আদৌ কোনো আগ্রহ দেখাচ্ছে না। ফলে একদিকে যেমন বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ক্রমাগত পানির অভাবে বাস্তুচ্যুত হচ্ছে তিস্তাপাড়ের মানুষ। তিস্তার উজানে ভারতীয় অংশে একাধিক বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ অংশে তিস্তার পানির প্রবাহ কমেছে ৮০-৯০ শতাংশ। এতে শুষ্ক মৌসুমে পানির সংকটে বাংলাদেশে কৃষকের সেচ খরচ বেড়েছে ৩০০ শতাংশ। অন্যদিকে বর্ষায় উজান থেকে আসা অতিরিক্ত পানির কারণে সৃষ্ট বন্যায় বাংলাদেশ অংশে ব্যাপক ক্ষতি হয় ফসলের। এসব কারণে তিস্তার দুই থেকে ২০২০ সালে ৯০ হাজার মানুষ হয়েছে বাস্তুচ্যুত। ইতোমধ্যে বাস্তুচ্যুতির ঘটনা আরও বেড়েছে নিঃসন্দেহ।\r\n তিস্তা নদী : পরিবেশগত সংকট ও পুনরুদ্ধার শীর্ষক এক গবেষণা প্রবন্ধে তুলে ধরা হয়েছে এসব তথ্য। গত শনিবার পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রণমেন্টাল নেটওয়ার্কে (বাপা-বেন) আয়োজিত জাতীয় পরিবেশ সম্মলনে এ নিবন্ধন উপস্থাপন করেন রিভরাইন পিপুলের ট্রাস্টি মো. নরুন্নবী। তিনি বলেন, তিস্তার দুই পারে আনুমানিক ৫ লাখ মানুষের বসবাস। ভারতের ভিতরে ৯টি বাঁধ ও ২টি ব্যারেজ থেকে ৩ দশমিক ৫ গিগাবাইট বিদ্যুৎ উৎপাদন করছে ভারত। শুষ্ক মৌসুমে বাংলাদেশ মাত্র ১ হাজার ২০০ কিউসেক পানি আসে, যা চাহিদার মাত্র ২০ শতাংশ। ফলে কমে আসছে কৃষি উৎপাদন।
বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সুষম পানিবণ্টন ও পানি চুক্তির বিষয়টি ঝুলে আছে দীর্ঘদিন থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এ বিষয়ে আদৌ কোনো আগ্রহ দেখাচ্ছে না। ফলে একদিকে যেমন বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ক্রমাগত পানির অভাবে বাস্তুচ্যুত হচ্ছে তিস্তাপাড়ের মানুষ। তিস্তার উজানে ভারতীয় অংশে একাধিক বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ অংশে তিস্তার পানির প্রবাহ কমেছে ৮০-৯০ শতাংশ। এতে শুষ্ক মৌসুমে পানির সংকটে বাংলাদেশে কৃষকের সেচ খরচ বেড়েছে ৩০০ শতাংশ। অন্যদিকে বর্ষায় উজান থেকে আসা অতিরিক্ত পানির কারণে সৃষ্ট বন্যায় বাংলাদে
