ছুটির গন্তব্য হবে চাঁদ
জানা গেছে, আমেরিকার এক সংস্থা বিশ্বের মধ্যে প্রথমবার অভিনব উদ্যোগ নিতে চলেছে। তারা বিশ্বের প্রথম লাক্সারি হোটেল বানাতে চলেছে চাঁদে। তবে এখানে কিন্তু বিনা পয়সায় থাকা যাবে না। এক রাত চাঁদে থাকার মূল্য কত? জানা যাচ্ছে, স্পেস স্টার্ট আপ সংস্থার বানানো চন্দ্রপৃষ্ঠের বিলাসবহুল হোটেলে এক রাত থাকতে খরচ করতে হবে ৪,১০,০০০ ডলার। অর্থাৎ টাকায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৬ লাখ ৩৫ হাজার মাত্র! চাঁদের মাটিতে একটি ফিউচারিসটিক কাচের গোলাকার হোটেল বানানো হবে। এটি মূলত মহাকাশচারী এবং বিত্তশালী ভ্রমণপিপাসুদের জন্য বানানো হবে, যারা চাঁদে গিয়ে থাকবেন। এই হোটেল থেকে পৃথিবীর প্যানোরমিক ভিউ উপভোগ করা যাবে। পৃথিবীর বাইরে এই বিলাসবহুল হোটেলে মিলবে, সব অত্যাধুনিক সুযোগ-সুবিধা। জানা গেছে, ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গেছে এই লাক্সারি হোটেলে রাত কাটানোর জন্য। তবে এই প্রজেক্ট কেবল বিলাসবহুলভাবে এক রাত চাঁদে কাটানোর বিষয়েই ক্ষান্ত থাকবে না। বরং এটি সেই দিকেও নজর দেবে, যাতে দীর্ঘ সময় ধরে মানুষ চাঁদে থাকতে পারে। এরই মধ্যে এই প্রজেক্ট বিশ্বের নজর কেড়েছে।
