সেখানে উধাও হয় মানুষ
রাশিয়ার উত্তর ওসেটিয়ার দারগাভসে গ্রামটি রূপ-বৈচিত্র্যে অনন্য। এর প্রতি আকর্ষণ বোধ করেন পর্যটকরা। আর সেই সুযোগেই নিজ সৌন্দর্যের মায়াজালে গ্রামটি উধাও করে দেয় তাদের! রহস্যময় গ্রামটি ‘মৃতের শহর’ বলে পরিচিত। রাশিয়ার এই গ্রামটি খুব নির্জন। ভয়ে কেউ সেখানে যাওয়ার সাহস দেখায় না। উঁচু পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এ গ্রামে, সাদা পাথরের প্রায় ৯৯টি সেলার রয়েছে। যেখানে স্থানীয়রা তাদের পরিবারের মৃতদেহ সমাহিত করে। বলা হয়, এ সমাধিগুলো ১৬ শতকে নির্মিত হয়েছে। বিশাল এক কবরস্থানের এলাকা এটি। এই জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন অন্ধ বিশ্বাস রয়েছে। তারা বিশ্বাস করেন, এ গ্রামে যদি কেউ ঘুরতে আসেন, তবে তিনি আর ফিরতে পারেন না। প্রতœতাত্ত্বিকদের মতে, সেখানকার বেশিরভাগ সমাধির কাছে নৌকা পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ওই নৌকা স্বর্গে নিয়ে যেতে পারে আত্মাকে। এ জন্য মৃতদের সমাধি দেওয়ার পর, সেখানে রেখে দেওয়া হয় নৌকা। ইতিহাসের তথ্যানুযায়ী, ১৭ ও ১৮ শতকে প্লেগ মহামারীর সময় শহরের ছোট ছোট সেলগুলোয় যাতে প্লেগ সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, এ জন্যই তখন সবাই সেখানে আশ্রয় নেন। পরে না-কি সেখানেই তারা মারা গিয়েছিলেন। তাই গ্রামটিকে ‘মৃতের শহর’ বলা হয়। স্বাভাবিকভাবেই মৃতরা আর ফিরে আসতে পারেন না।
