রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। বিশেষ করে এই মাস মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ মাস।অথচ প্রতি বছর এই মাস এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কষ্টকর করে তোলে। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর থেকে শুরু করে সবজির দাম হঠাৎ করেই বেড়ে যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। ব্যবসায়ীদের একটি অংশ অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছে বলে অভিযোগ রয়েছে। অথচ রমজান হওয়া উচিত ছিল স্বস্তির, সেখানে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার, ব্যবসায়ী ও ভোক্তা সবার সম্মিলিত দায়িত্ববোধ জরুরি। কার্যকর নজরদারিই এই সমস্যাকে নির্মূল করতে পারে। নৈতিক ব্যবসা ও সকলের সচেতনতার মাধ্যমেই এই সংকট থেকে মুক্তি সম্ভব।
রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। বিশেষ করে এই মাস মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ মাস।অথচ প্রতি বছর এই মাস এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কষ্টকর করে তোলে। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর থেকে শুরু করে সবজির দাম হঠাৎ করেই বেড়ে যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। ব্যবসায়ীদের একটি অংশ অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করছে বলে অভিযোগ রয়েছে। অথচ রমজান হওয়া উচিত ছিল স্বস্তির, সেখানে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। \r\nরমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার, ব্যবসা
