বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ আছেন, যাদের অবদানকে শুধু একটি ঘটনার মধ্যে আটকে রাখা যায় না। তারা একটি রাষ্ট্রের মানসগঠন করেন, জাতির দিকনির্দেশনা ঠিক করে দেন, ভবিষ্যতের ভিত গড়ে দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেমনই এক সফল ও ভিশনারি রাষ্ট্রনায়ক। তাকে কেবল স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা (বীর উত্তম) বা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে দেখলে তাঁর পূর্ণ মূল্যায়ন হবে না। বাংলাদেশের অর্থনৈতিক আত্মনির্ভরতার যে লাইফ-লাইন: ‘মেইড ইন বাংলাদেশ’ নামে নতুন ব্র্যান্ড পেয়েছে, তার অন্যতম প্রথম ও সবচেয়ে শক্তিশালী ‘রাজনৈতিক রূপকার’ ছিলেন শহীদ জিয়াউর রহমান। আজ আমরা যখন দেশীয় শিল্প, স্থানীয় উৎপাদন, রপ্তানিমুখী অর্থনীতি, উদ্যোক্তা সৃষ্টি, আমদানি-নির্ভরতা হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন-বাজারভিত্তিক জাতীয় উন্নয়নের কথা বলি, তখন অনেকেই এটিকে সময়ের দাবি বলে মনে করেন। কিন্তু প্রশ্নœ হলো, এই চিন্তার বীজ কোথায়? কে প্রথম যুদ্ধবিধস্ত, দারিদ্র্যপীড়িত, অবকাঠামোহীন, লজিক্যাল স্ট্রাকচার ও স্কিল্ড-ম্যান-পাওয়ারহীন বাংলাদেশকে বলেছিলেন ‘দাঁড়াও নিজের পায়ে’? কে প্রথম জাতিকে বোঝাতে চেয়েছিলেন যে, রাজনৈতিক স্বাধীনতা তখনই পরিপূর্ণতা পায়, যখন অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়? ইতিহাসের নীরব অথচ দৃঢ় উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
স্বাধীনতার পরপর বাংলাদেশ ছিল এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। যুদ্ধের দাগ তখনও জ¦ল জ¦ল করছে চারদিকে, শিল্প-কলকারখানাগুলো বির্পযস্ত, কৃষি অনিশ্চিত, প্রশাসন দুর্বল, বাজারব্যবস্থাপনা অকার্যকর। দেশজুড়ে ছিল হতাশা, অনিশ্চয়তা এবং এক ধরনের নির্ভরতাবোধ। এমন সময় জিয়াউর রহমান রাষ্ট্রগড়ায় নিয়ে এলেন নতুন এক ‘ম্যাজিকেল টুলস’: এই দেশকে বাঁচাতে হলে উৎপাদন করতে হবে, সৃষ্টি করতে হবে, নিজের পাঁয়ে দাড়াতে হবে। তিনি বুঝেছিলেন, আগ্রাসনবাদী বা সা¤্রাজ্যবাদীদের সাহায্যনির্ভরতায় কোনো জাতির ভবিষৎ স্থিতিশীল হয় না, ভবিষৎ স্থিতিশীল হয় বরং নিজস্ব শ্রম, উদ্যোগ, উৎপাদন ও আত্মবিশ^াসে। তাঁর রাষ্ট্রদর্শনের কেন্দ্রে ছিল স্বনির্ভরতা। এই স্বাভলম্বীতা শুধু অর্থনৈতিক শব্দ নয়; এটি ছিল জাতীয় চরিত্র গঠনের আহ্বান।
জিয়া জনগণকে শেখাতে চেয়েছিলেন: বাংলাদেশ হাত পেতে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে। একটি রাষ্ট্রের মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন সে তার প্রয়োজনীয় খাদ্য, নিত্যপণ্য, শিল্পপণ্য, এমনকি উন্নয়নের শক্তিও নিজেই তৈরি করতে পারে। এই দর্শনই আজকের ভাষায় ‘মেইড ইন বাংলাদেশ’। জিয়াউর রহমান খুব ভালো করেই উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশের অর্থনীতির মেরুদ- গ্রাম, কৃষি ও সাধারণ মানুষ। তাই তার অর্থনৈতিক পরিকল্পনার প্রথম ধাপ ছিল খাদ্য ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা। কৃষকের হাতে উৎপাদনের উপকরণ পৌঁছে দেওয়া, সেচব্যবস্থা সম্প্রসারণ, উন্নত বীজের ব্যবহার, চাষাবাদে উৎসাহ এবং গ্রামীণ অবকাঠামো নির্মাণ: এসব উদ্যোগ নিছক কৃষিনীতি ছিল না; এগুলো ছিল জাতীয় স্বাধীনতার বাস্তবভিত্তি নির্মাণের প্রচেষ্টা।
কারণ, যে দেশ নিজের খাদ্য উৎপাদন করতে পারে না, সে দেশ শিল্পায়নের বড় স্বপ্ন দেখলেও ভিত মজবুত করতে পারে না। কিন্তু শহীদ জিয়ার দূরদৃষ্টি কেবল কৃষিতে আটকে ছিল না। তিনি বুঝেছিলেন, বাংলাদেশকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে শিল্পায়ন অপরিহার্য। আর সেই শিল্পায়নের মূল চালিকাশক্তি হতে হবে দেশীয় উদ্যোগ। তিনি রাষ্ট্রের সর্বগ্রাসী নিয়ন্ত্রণ থেকে অর্থনীতিকে ধীরে ধীরে বের করে আনতে চেয়েছেন, ব্যক্তি খাতকে উৎসাহ দিয়েছেন, উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করেছেন, বাণিজ্য ও উৎপাদনে বাস্তববাদী নীতি গ্রহণ করেছেন। তিনি এমন একটি অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে শুরু করেন, যেখানে ‘সরকার সব করবে’ ধারণার বদলে ‘জাতি মিলে দেশ গড়বে’ ধারণা শক্তিশালী হতে থাকে। বাংলাদেশের বর্তমান অর্থনীতির বহু সাফল্যের শেকড় অনুসন্ধান করলে দেখা যাবে, তার প্রাথমিক ভিত তৈরি হয়েছিল সেই সময়েই। দেশীয় শিল্পের প্রতি আস্থা, রপ্তানির চিন্তা, উৎপাদনমুখী বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির মানসিকতা: এসবের মধ্যে জিয়ার নীতির প্রতিধ্বনি রয়েছে। আজ মেইড ইন বাংলাদেশ শুধু একটি ট্যাগ নয়; এটি আন্তর্জাতিক বাজারে একটি পরিচয়। কিন্তু সেই পরিচয়ের ভেতরকার আত্মবিশ্বাস জন্ম নেয় তখনই, যখন কোনো রাষ্ট্র তার নাগরিককে বলে: তুমি পারবে, তোমার হাতেই দেশের ভবিষ্যৎ।
জিয়াউর রহমানের উন্নয়নদর্শনের সবচেয়ে মানবিক দিক ছিল এর তৃণমূলমুখিতা। তিনি উন্নয়নকে রাজধানীর কংক্রিটের দেয়ালে বন্দি রাখতে চাননি। তিনি চেয়েছিলেন উন্নয়ন যাক খাল-বিলের পাড়ে, মাঠের আইলে, মফস্বলের রাস্তায়, ইউনিয়নের প্রান্তে। তাই তার সময়ে খাল খনন, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, স্থানীয় সরকার, জনসম্পৃক্ত উন্নয়ন:এসব বিষয় গুরুত্ব পায়। এই উদ্যোগগুলোর রাজনৈতিক তাৎপর্য যেমন ছিল, তেমনি ছিল গভীর অর্থনৈতিক অর্থ। কারণ উৎপাদন শুধু কারখানায় হয় না; উৎপাদনের প্রাণশক্তি তৈরি হয় অবকাঠামো, পরিবহন, সেচ, বাজারসংযোগ ও স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে।
মেইড ইন বাংলাদেশ ধারণার গভীরে যদি আমরা যাই, তাহলে দেখতে পাই এটি কেবল শিল্পপণ্য উৎপাদনের ডাক নয়; এটি আসলে একটি সামগ্রিক জাতীয় রূপান্তরের আহ্বান। দেশে উৎপাদন হবে, স্থানীয় কাঁচামাল কাজে লাগবে, দেশীয় প্রযুক্তি উন্নত হবে, নতুন উদ্যোক্তা গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে, আমদানি কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, এবং সবচেয়ে বড় কথা: জাতি আত্মবিশ্বাসী হবে। শহীদ জিয়া ঠিক এই আত্মবিশ্বাসটিই জাতির মধ্যে সঞ্চার করতে চেয়েছিলেন। তাঁর রাজনীতি ও রাষ্ট্রচিন্তার আরেকটি বড় দিক ছিল জাতীয়তাবাদকে অর্থনৈতিক শক্তির সঙ্গে যুক্ত করা। তিনি জাতীয়তাবাদকে শুধু আবেগের স্লোগান করে রাখেননি; তিনি এটিকে উৎপাদনের নীতিতে, উন্নয়নের কৌশলে এবং আত্মনির্ভরতার চেতনায় রূপ দিতে চেয়েছেন। তার কাছে দেশপ্রেম মানে শুধু মানচিত্রের প্রতি ভালোবাসা নয়; দেশের মানুষকে উৎপাদনশীল করে তোলা, তাদের পরিশ্রমকে মর্যাদা দেওয়া, দেশের সম্পদকে দেশের কাজে লাগানো। এই বোধ আজও গভীরভাবে প্রাসঙ্গিক।
সমালোচকরা হয়তো বলবেন, মেক ইন বাংলাদেশ একটি সমসাময়িক স্লোগান; এটিকে জিয়ার সঙ্গে যুক্ত করা অতিরঞ্জন। কিন্তু ইতিহাসে শব্দের চেয়ে দর্শন বড়। সব নেতা একই ভাষা ব্যবহার করেন না, কিন্তু বড় নেতা সেই, যিনি ভাষার আগেই চিন্তা দিয়ে যান। জিয়াউর রহমান হয়তো মেক ইন বাংলাদেশ শব্দবন্ধ ব্যবহার করেননি, কিন্তু তিনি যে অর্থনৈতিক দর্শন, যে উৎপাদনমুখী রাষ্ট্রচিন্তা, যে আত্মনির্ভরতার নীতি এবং যে তৃণমূলভিত্তিক উন্নয়নকাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা নিঃসন্দেহে আজকের এই ধারণারই ঐতিহাসিক পূর্বসূরি। আজ বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। শুধু তৈরি পোশাক নয়, প্রযুক্তি, কৃষি-প্রক্রিয়াজাত শিল্প, ওষুধ, হালকা প্রকৌশল, ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, চামড়া, জাহাজ, ফ্রিল্যান্সিং-ভিত্তিক সেবা: বহুমুখী উৎপাদনের যুগে প্রবেশ করতে হবে। এই নতুন বাংলাদেশ গড়তে হলে শুধু নীতি নয়, মানসিকতাও দরকার। সেই মানসিকতার নাম আত্মবিশ্বাস; সেই আত্মবিশ্বাসের নাম আত্মনির্ভরতা; আর এই আত্মনির্ভরতার রাজনৈতিক ভাষ্যকারদের অগ্রভাগে ছিলেন শহীদ জিয়াউর রহমান। লেখক: অধ্যাপক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ।
