অব্যবস্থাপনা, মাত্রা অতিরিক্ত টেস্ট ও ফি এর কবলে পড়ে দরিদ্র জনগোষ্ঠী সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি ক্লিনিক- চিকিৎসাসেবার প্রতিটি স্তরে এখনই জরুরি সংস্কার প্রয়োজন। অতিরিক্ত ফি, অযথা টেস্ট, হাসপাতালে অব্যবস্থাপনা, দালালচক্রের দৌরাত্ম্য এবং নজরদারির অভাবে সাধারণ মানুষ বিশেষ করে গরিব রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় সরকারকে সমন্বিত রূপরেখা নিয়ে এগোতে হবে।\r\nসরকারি হাসপাতালের প্রধান অব্যবস্থাপনা \r\nক্স প্রয়োজনের তুলনায় ডাক্তার ও নার্স সংকট; জরুরি বিভাগে দীর্ঘ অপেক্ষা ও সেবার অপ্রতুলতা; ওষুধ সংকট ও সরঞ্জামের অভাব; পরিচ্ছন্নতার ঘাটতি, নোংরা ওয়ার্ড; যথাযথ বেড নেই, রোগীর গাদাগাদি; দালালচক্রের অবাধ তৎপরতা; সেবা নেওয়ার সময় রোগীকে হয়রানি ও অমানবিক আচরণ\r\nবেসরকারি ক্লিনিক ও হাসপাতালের অব্যবস্থাপনা\r\nক্স অযৌক্তিক ভর্তি ফি ও অস্বচ্ছ বিল; অতিরিক্ত কমিশনভিত্তিক টেস্ট; অননুমোদিত ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি; প্রশিক্ষণহীন টেকনিশিয়ান\r\nক্স অসুস্থ রোগীকে অপ্রয়োজনীয় আইসিইউ/সিসিইউ দেখিয়ে বাড়তি ব্যয় আদায়; জরুরি সেবার নিশ্চয়তা নেই; নিয়মিত তদারকি ও লাইসেন্স নবায়নে শিথিলতা\r\nচিকিৎসা ব্যবস্থার সংস্কারে জরুরি পাঁচ দফা রূপরেখা\r\n১) জাতীয় চিকিৎসা ফি–ও–টেস্ট নীতিমালা প্রণয়ন; ডাক্তারদের চেম্বার ফি সর্বোচ্চ সীমার মধ্যে আনা।; টেস্ট–চার্জ একীভূত করে একটি সর্বোচ্চ হার নির্ধারণ।; রোগ নির্ণয়ে অযথা টেস্ট বন্ধে সরকারি অনুমোদিত আবশ্যিক টেস্ট তালিকা প্রণয়ন।\r\n২) শক্তিশালী স্বাস্থ্যসেবা মনিটরিং কমিটি (উপজেলা পর্যায়ে); জনপ্রতিনিধি, সিভিল সার্জন, প্রশাসন, সাংবাদিক, নাগরিক সমাজকে অন্তর্ভুক্ত।; উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি/সম্পাদককে সদস্য করা।; সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবার মাসিক পর্যবেক্ষণ বাধ্যতামূলক করা।\r\n৩) হাসপাতাল–ক্লিনিকের লাইসেন্সিং ও ব্যবস্থাপনায় কঠোরতা; জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান।; অননুমোদিত ও নোংরা পরিবেশের প্রতিষ্ঠান বন্ধ।; টেকনিশিয়ান ও নার্সের দক্ষতা যাচাই বাধ্যতামূলক।\r\n৪) দালালচক্র দমনে যৌথবাহিনীর অভিযান; সরকারি হাসপাতাল এলাকায় দালালমুক্ত জোন ঘোষণা; পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, দুদকের যৌথ টিমের নিয়মিত অভিযান; দালালদের শনাক্তকরণ, তালিকা প্রণয়ন ও কঠোর শাস্তি।\r\nনোয়াপাড়া, অভয়নগর, যশোর থেকে
