প্রকাশ্য আদালতে মানহানির মামলা করে ঝুঁকি নেয়াটা অর্থহীন হয়ে যায়, যখন তার অনেক আগেই কাউকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়। ‘ক্যান্ট বাই মাই সাইলেন্স’-এর তথ্য অনুযায়ী, পুরুষদের তুলনায় পাঁচ গুণ বেশি নারী গোপনীয়তা রক্ষার চুক্তিতে (এনডিএ) স্বাক্ষর করেছেন। সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা জেলডা পারকিনস নিজেই একসময় এমন চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। পরে সাহস করে সেই চুক্তি ভেঙে মুখ খোলেন তিনি, যা তার সাবেক নিয়োগকর্তা হার্ভি ওয়াইনস্টিনের ধর্ষণের দায়ে শাস্তির মুখোমুখি হওয়ার পথ সহজ করেছিল। অভিযোগ প্রকাশের পর মুখ বন্ধ করার চেয়েও কার্যকর কৌশল হলো, ঘটনা ঘটার আগেই গোপনীয়তা নিশ্চিত করা। সেলিব্রিটি স্টাইলিস্ট লু টিসডেল সম্প্রতি ইনস্টাগ্রামে জানিয়েছেন, টেলিভিশন জগতে কোনো নারীকে পুরুষ তারকার সঙ্গে একা রাখা হলে আগেই তার কাছ থেকে এনডিএতে স্বাক্ষর নেয়া এবং মুঠোফোন জমা রাখার রীতি চালু হয়েছে। গোপনে ধারণ করা রেকর্ডিং থেকে তারকাকে সুরক্ষা দেয়ার যুক্তি দেখানো হলেও নারীর কণ্ঠ এবং তার নিরাপত্তার মাধ্যমটি কেড়ে নেয়ার এমন ব্যবস্থা পুরুষদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করে না।
[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]
গ্যাবি হিন্সলিফ : ব্রিটিশ সাংবাদিক; কলামিস্ট, দ্য গার্ডিয়ান
