চল না ঘুরে আসি অজানাতে, গানটির সুরে ও কথায় যেন জাদু আছে। আসলে আমাদের যান্ত্রিক জীবনে একটু সময় পেলেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া সুখকর জীবনের একটি অংশ। আমরা বর্তমানে নানান ধরনের সমস্যা ও চাপের মধ্যে থাকি। কাজের চাপ, পড়াশোনার চাপ, পারিবারিক টেনশনে আমরা কমবেশি থাকি। আর এর থেকে কিছুটা মুক্তি বা অবসর পাওয়ার জন্য বেড়ানোর বিকল্প আর কিছু নেই। এতে মন ও শরীর চাঙা হয়ে উঠে। একঘেয়েমিতা দূর হয়।
আমরা যদি একটু অতীতে তাকাই মোবাইলবিহীন, ইন্টারনেটবিহীন জীবনে প্রাপ্তি অনেক। তখন একটু ছুটি পেলেই নানাবাড়ি মামাবাড়ি ঘুরতে যাওয়া সে এক অন্যরকম আনন্দ উপভোগ সত্যি জীবনে পরম পাওয়া ছিল। আত্মীয়-স্বজনের সঙ্গে ভালোবাসা ভালো লাগা কাজ করত। সেই সময়ে ঘুরতে যাওয়াটা সত্যি সত্যিই নির্মল আনন্দের ব্যাপার ছিল। এটা আমাদের পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। ভ্রমণ বা বেড়ানোটা শুধু মনকেই পরিশুদ্ধ করে না জ্ঞানের ভা-ারকেও সমৃদ্ধি করে। আমাদের ধর্মে আছে আল্লাহ তায়ালার সৃষ্টি চোখভরে দেখো। প্রকৃতির মহিমা উপলব্ধি করতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা উচিত। নদী, সাগর, পাহাড়-পর্বত দর্শনে মনকে উদার ও মানবিক করে, ভাবনার জগৎকে প্রসারিত করে। বাস্তবতা থেকে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করা যায়। ভ্রমণ মানুষের জীবনে ব্যাপক প্রশান্তি দেয়। মনকে শান্ত করে। অজানা অচেনা মানুষের সঙ্গে মেশার ফলে আমাদের তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে। ভিন্ন রকমের স্মৃতি গড়ে তুলতে পারে। শহরের কোলাহল থেকে মুক্তি পাবার জন্য সামান্য ছুটি পেলে ভ্রমণপিপাসু মানুষ ছুটে চলে গ্রামে, সাগরে কিংবা বিদেশে। এতে মানসিক চাপ বা ক্লান্তি থেকে মুক্তি পায়। আমাদের দেশে ঘুরতে যাওয়ার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কক্সবাজার, সুন্দরবন, বান্দরবানের সৌন্দর্য উপভোগ করে প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হতে পারে যে কেউ। আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে খানিকটা বিশ্রাম বা মুক্তি পাবার জন্য সামান্য সময় পেলেই বেড়িয়ে পরুন।
বিদেশে শুধু বেড়ানোর জন্য অনেকে কাজ করে অর্থ জমিয়ে বছরের সুবিধা মতো অথবা নির্দিষ্ট সময়ে ঘুরতে যাওয়া যেন তাদের রুটিনের একটি অংশ। আসলে ছুটির আমেজ সবাই ভোগ করতে পারে না। এর জন্য মন-মানসিকতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতির সান্নিধ্য মানুষের মধ্যে আমূল পরিবর্তন আনে। পাখির কলকাকলি কিংবা সাগরের ঢেউ আর গর্জন মানুষকে প্রশান্তির জগতে নিয়ে যায়। পঞ্চগড় থেকে
