বিশ্লেষকরা যা-ই বলুন না কেন, নির্বাচনের ফলাফলের পেছনে কেবল অর্থনীতিই মুখ্য নয়। ২০২৪ সালে ট্রাম্প যখন ১ দশমিক ৫ শতাংশের ব্যবধানে জয়ী হন, তখন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৩ শতাংশ। এবার মূল্যস্ফীতির হার সামান্য বেড়ে ২০২৬ সালে প্রায় ৩ দশমিক ৫ শতাংশে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। অথচ প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রাপ্ত মোট ভোটের হিসাবে ডেমোক্র্যাটরা ১৩ শতাংশের ব্যবধানে এগিয়ে রয়েছে। যে অর্থনৈতিক সূচকটির প্রায় কোনো পরিবর্তনই হয়নি, তা দিয়ে শতাব্দীর অন্যতম বড় নির্বাচনী পালাবদলের ব্যাখ্যা দেয়া যায় না। ব্রাজিলের ক্ষেত্রে চিত্রটি ঠিক বিপরীত। অসাধারণ অর্থনৈতিক সাফল্যের পুরস্কার হিসেবে লুলাকে ভোট দেননি দেশটির নাগরিকরা। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির অবস্থা সাম্প্রতিক বছরগুলোর মতোই মাঝারি। বরং ২০২৬ সালে উভয় সূচকেই অবনতির আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে সুদের হার আকাশছোঁয়া।
অর্থনীতিই নির্বাচনের একমাত্র নির্ধারক, এমন ধারণার বিকল্প ব্যাখ্যা হলো ভোটের রাজনীতিতে দায়িত্ববোধ ও আস্থার গুরুত্ব অনেক বেশি। সঠিক নীতিনির্ধারণের জন্য অর্থনীতির পাঠ্যবই কিংবা নির্বাচনী ইশতাহার খুঁটিয়ে দেখার মতো সময় বা আগ্রহ ভোটারদের নেই।
[বিজনেস টাইমসের এক নিবন্ধে]
আন্দ্রেস ভেলাস্কো: অধ্যাপক, পাবলিক পলিসি, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স
