বাংলাদেশের সাংবাদিকতা, সাহিত্য ও নারীজাগরণের ইতিহাসে মোহাম্মদ নাসিরউদ্দীন এক কিংবদন্তি নাম। তাঁর জীবন যেন একা হাতে প্রজ্বলিত এক প্রদীপ, যার আলোয় অন্ধকার সময়ের নারী ও সমাজ চিনেছে মুক্তির দিশা। তাঁর সম্পাদিত সওগাত পত্রিকা শুধু একটি সাহিত্যপত্র নয়, বরং এক বৌদ্ধিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেই মানুষটিকে নতুনভাবে জানার এবং মূল্যায়নের জন্য প্রকাশিত হয়েছে বই বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন , যা একাধারে গবেষণা, স্মৃতিকথা ও দলিলগ্রন্থ।\r\nগ্রন্থটি সম্পাদনা করেছেন মুহাম্মদ ফরিদ হাসান এবং কাদের পলাশ।
এটি প্রচলিত জীবনী নয়- বরং সময়, মানুষ ও সমাজের এক বহুমাত্রিক পাঠ।\r\nবইটি তিনটি ভাগে বিন্যস্ত:\r\nপ্রথম ভাগে বিশেষ রচনা,\r\nদ্বিতীয় ভাগে মূল্যায়ন ও নজরুল-নাসিরউদ্দীন সম্পর্ক,\r\nএবং তৃতীয় ভাগে স্মৃতিচারণ, আত্মকথা ও সাক্ষাৎকার।\r\nলেখক হিসেবে অংশ নিয়েছেন দেশের বিশিষ্ট সাহিত্যিক ও গবেষকরা- সুফিয়া কামাল, ওবায়েদ-উল হক, নূরজাহান বেগম, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আবদুল কাইয়ুম, মুস্তফা নূরউল ইসলাম এবং আনিসুজ্জামান প্রমুখ।
তাদের লেখায় নাসিরউদ্দীনের সংগ্রামী জীবন, মানবতাবোধ ও সামাজিক দৃষ্টিভঙ্গি উঠে এসেছে নানা দিক থেকে।\r\nমোহাম্মদ নাসিরউদ্দীন ছিলেন প্রকৃত অর্থেই বিরুদ্ধ স্রোতের মানুষ।\r\nদেশভাগের আগে থেকেই তিনি সমাজে নারীশিক্ষা, সমতা ও মুক্তচিন্তার পক্ষে কলম ধরেন।\r\nযে সময় নারীশিক্ষা নিয়ে সমাজে ভয়ঙ্কর সংকীর্ণতা, সেই সময় তিনি প্রকাশ করেছিলেন নারী সংখ্যা- যা ছিল এক সামাজিক বিপ্লব।\r\nতাঁর কলমে প্রথমবারের মতো নারীরা পেয়েছিলেন নিজেদের কণ্ঠস্বর।\r\n সওগাত -এর পাতায় তিনি শুধু সাহিত্য নয়, প্রকাশ করেছিলেন জাতির অন্তর্গত মানবতার বোধ।
নারীজাগরণের পাশাপাশি তিনি প্রচার করেছেন যুক্তিবাদী চিন্তা, অন্ধবিশ্বাস ও গোঁড়ামির বিরুদ্ধে এক অগ্রণী সংগ্রাম।\r\nএ কারণে তাঁর নাম আজও আমাদের সাংবাদিকতার ইতিহাসে অমর হয়ে আছে।\r\nবইটির দ্বিতীয় ভাগে রয়েছে এক ঐতিহাসিক অধ্যায়- কাজী নজরুল ইসলাম ও নাসিরউদ্দীনের সম্পর্ক।\r\nনাসিরউদ্দীন ছিলেন সেই সম্পাদক, যিনি প্রথম নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রকাশ করেন বিজলী ও পরে সওগাত -এ।
তাঁদের সহযোগিতা বাঙালি সাহিত্যকে দিয়েছে এক অমর যুগলবন্দি।\r\nগ্রন্থে সুফিয়া কামালের লেখা, নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় নাসিরউদ্দীনের ভূমিকা, এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী সংস্কৃতি পুনর্গঠনে তাঁর ভূমিকা সুন্দরভাবে আলোচিত হয়েছে।\r\nতৃতীয় ভাগে পাঠক পাবেন নাসিরউদ্দীনের নিজস্ব লেখা-\r\n সওগাত ও আমার জীবনকথা এবং আমার মা আমেনা বিবি ।\r\nএই দুটি রচনা শুধু আত্মজীবনী নয়; বরং এক দরিদ্র অথচ অনমনীয় সাংবাদিকের মানসিক যাত্রার দলিল।\r\nতিনি লেখেন কেমন করে মুদ্রাক্ষরকর্মী থেকে সম্পাদক হয়েছেন, কেমন করে সমাজের অবজ্ঞা উপেক্ষা করে নিজের পথ তৈরি করেছেন।\r\nতার ভাষা সরল অথচ দীপ্ত- যেখানে মানুষের প্রতি আস্থা, জ্ঞান ও প্রগতির বিশ্বাস মিলেমিশে একাকার।\r\nবইটির স্মৃতিচারণ অংশে রোকনুজ্জামান খান, আবদুল গাফফার চৌধুরী, আবুল কালাম মঞ্জুর মোর্শেদ প্রমুখের লেখা নাসিরউদ্দীনের জীবনকে করে তুলেছে মানবিক ও আবেগপূর্ণ।\r\nতাঁরা তুলে ধরেছেন এক নিঃস্ব অথচ দৃঢ়চিত্ত মানুষের জীবনসংগ্রাম- যিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন কলমের জোরে।\r\nশেষাংশে সাক্ষাৎকার পর্বে এস. এ. সুলতান টিটু ও অন্যান্য তখনকার বোদ্ধা লেখকদের দৃষ্টিতে নাসিরউদ্দীনকে।\r\nএই অংশগুলো বইটিকে জীবন্ত করে তুলেছে- যেন শতাব্দীর ইতিহাস এক সরাসরি কথোপকথনে রূপ নিয়েছে।\r\nসম্পাদক মুহম্মদ ফরিদ হাসান ও কাদের পলাশ প্রতিটি লেখাকে সুনিপুণভাবে সাজিয়েছেন, ফলে বইটি কেবল প্রবন্ধসংকলন নয়—একটি ধারাবাহিক ঐতিহাসিক পাঠ হয়ে উঠেছে।\r\nবিন্যাস পরিপাটি, ভাষা মসৃণ, আর প্রচ্ছদে আঁকা নাসিরউদ্দীনের স্কেচটি যেন এক অমোঘ প্রতীক- বিরুদ্ধ স্রোতের সেই দীপ্ত মুখ।\r\nবইয়ের কিছু প্রবন্ধে সময়কালীন তথ্যসূত্র আরও বিস্তারিত হতে পারত, তবে সামগ্রিকভাবে এটি বাংলাদেশের সাংবাদিকতা ও নারীজাগরণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।\r\nযে যুগে চিন্তার স্বাধীনতা প্রায় নির্বাসিত, সে যুগে এমন একটি বই পাঠককে আবার মনে করিয়ে দেয়- একজন সৎ সাংবাদিক কেমন করে সমাজকে বদলে দিতে পারেন।\r\n বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন কেবল একজন মানুষের জীবনচরিত নয়- এটি এক শতাব্দীর চিন্তা, সংগ্রাম ও আলোকযাত্রার দলিল।\r\nযিনি একা হাতে বাঙালি সমাজে নারীশিক্ষা, প্রগতিবাদ ও মানবতার আলো জ্বালিয়েছিলেন- তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আজও অনুপ্রেরণার উৎস।\r\nএই বই প্রমাণ করে, কলমের শক্তি বন্দুকের থেকেও প্রখর, যদি তার ভিতরে থাকে সত্য ও সাহসের আগুন।
