১. শোক যখন নীতির আয়না দেশের প্রবহমান পরিস্থিতি মহাকবি দান্তে বর্ণিত নরকের প্রবেশদ্বারের লেখার সাথে সাদৃশ্যপূর্ণ: ‘এখানে যারা প্রবেশ করবে, তারা সমস্ত আশা যেন বাইরে রেখে আসে।’ উক্তিটি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতার মর্মস্পর্শী প্রতিচ্ছবি, যেখানে নাগরিকদের অধিকার অবহেলিত, অলিগার্কির প্রভাব চূড়ান্ত, এবং নিপীড়িত আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে ‘আশা’ প্রায় বিলুপ্ত। যখন স্কুল ইউনিফর্ম পরা নিষ্পাপ শিশুর দগ্ধ চামড়া, শিক্ষানবিশ পাইলটের জ্বলন্ত দেহ, ধ্বংসস্তূপে শ্রমিকের আর্তনাদ তখন লাশগণনার রাজনীতি আড়ালে পড়ে যায়। অবশিষ্ট থাকে কেবল স্বজনহারাদের হাহাকার ও রাষ্ট্রীয় বিবেকের গভীর নীরবতা। জুলাইয়ে মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া এবং ২৬ অক্টোবর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুÑ প্রতিটি ঘটনাই এক অভিন্ন শৃঙ্খলের অংশ। এই মধ্য অক্টোবরেই, মিরপুরের পোশাক ও কেমিক্যাল গোডাউনসহ চট্টগ্রাম ইপিজেডের রপ্তানিমুখী কারখানায় ধারাবাহিক অগ্নিকা-ে মৃত্যু, চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজডুবি এবং আন্তর্জাতিক কার্গো নিরাপত্তা অর্জনের মাত্র ছয় দিনের মাথায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগে কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতিÑ এগুলোই কাঠামোগত অবহেলা ও দায়সারা রাষ্ট্রীয় যন্ত্রের নগ্ন প্রতিচ্ছবি।
অপ্রতুল জ্ঞান, তথ্যের স্বল্পতা ও সময়গত অস্বচ্ছতা জনগণের আস্থাকে ক্ষুণœ করে, যা সামাজিক মাধ্যমে ‘স্যাবোটাজ তত্ত্ব’ ও গুজবের জন্ম দেয়। এই তথ্যনিয়ন্ত্রণ বিপর্যয়পরবর্তী আলোচনাকে আবেগনির্ভর দোষারোপের মঞ্চে পরিণত করে, যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা আড়ালে পড়ে যায়। অথচ, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের চিত্র এক গভীর বৈপরীত্যÑ সর্বোচ্চ ব্যয়, সর্বনি¤œ মান। বিশ্বের প্রায় সর্বোচ্চ ব্যয়ের ঢাকা মেট্রোরেলের বিয়ারিং দুর্ঘটনা প্রমাণ করে, এই নিরাপত্তা ব্যর্থতা নিছক প্রকৌশলগত ত্রুটি নয়; বরং এটি লুটেরা গোষ্ঠী, আমলাতন্ত্র ও রাজনৈতিক আঁতাতের মাধ্যমে গঠিত ‘নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান’ ধারণার এক রেন্ট-সিকিং যোগসাজশ (অ্যাসেমোগলু ও রবিনসন, ২০১২; ক্রুগার, ১৯৭৪)। এখানে জননিরাপত্তা জাতীয় অগ্রাধিকার নয়, বরং ক্ষমতাকেন্দ্রিক লুণ্ঠনের কাঠামোটাই প্রাধান্য পায়।
মিডিয়া ও বিশেষজ্ঞদের মাধ্যমে ধারাবাহিক বিপর্যয়গুলোর কার্যকারণ প্রায়শই জানা গেলেও, যুগোপযোগী সুপারিশমালা বাস্তবায়নে চূড়ান্ত ব্যর্থতা এই নিবন্ধটিকে প্রাসঙ্গিক করেছে। প্রতিটি দুর্ঘটনা একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে: তদন্ত কমিটি গঠন, সুপারিশ প্রদান এবং বাস্তবায়নে চূড়ান্ত ব্যর্থতা। জবাবদিহিহীনতার সংস্কৃতি দ্বারা চালিত এই ‘কমিটি-সুপারিশ-বিস্মৃতি’ চক্রই আমাদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার মূল চিহ্ন। এখানে সেই কাঠামোগত কার্যকারণ অনুসন্ধান করা হবে, যা প্রমাণ করে, বাংলাদেশে দুর্ঘটনা বারবার ‘ঘটে’ না, বরং একটি দুর্নীতিগ্রস্ত সপ্তভূজ অলিগার্কিক ব্যবস্থার মাধ্যমে নিয়মিতভাবে ‘ঘটানো’ হয়; যা এক প্রাতিষ্ঠানিক হত্যাকা-ে রূপ নিয়েছে। অতএব, এই নিবন্ধটি শুধু দুর্ঘটনার স্মারক নয়, বরং অলিগার্ক পক্ষাঘাতের প্রেসক্রিপশন।
২. পুনরাবৃত্তিমূলক বিপর্যয় ও অবহেলার পরিসংখ্যান বাংলাদেশের গত সাড়ে পাঁচ দশকের ইতিহাস প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট বিপর্যয়ের এক অন্তহীন শোকগাথা। দেশের নি¤œভূমির ভৌগোলিক অবস্থান ও জনঘনত্ব প্রাকৃতিক ঝুঁকির মাত্রা তীব্র করেছে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে (প্রায় ৫ লাখ প্রাণহানি) কেবল প্রাকৃতিক দুর্যোগ ছিল না; এটি ছিল তৎকালীন শাসকগোষ্ঠীর চরম অবহেলার প্রতীক, যা স্বাধীনতা সংগ্রামের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিল। পরবর্তীকালে ১৯৮৮ ও ১৯৯৮-এর ভয়াবহ বন্যা কিংবা সিডর, আইলার মতো ঘূর্ণিঝড়গুলো দেশের প্রাকৃতিক ঝুঁকির মাত্রা স্পষ্ট করেছে। তবে প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বেশি উদ্বেগজনক হলো মানবসৃষ্ট দুর্ঘটনার দীর্ঘ ও লজ্জাজনক তালিকা।
২.১ অগ্নি-দুর্ঘটনা: শিল্প বিপর্যয়ের ইতিহাসে এই শতাব্দীর শুরু থেকেই আগুনের রাজনৈতিক অর্থনীতি তীব্র ছিল। ২০০০ সালে নরসিংদীর চৌধুরী নিটওয়্যার (৫৩ জন), ২০০৪ সালের শিবপুর গার্মেন্টস (৪৮ জন), ২০০৬ সালে চট্টগ্রামের কেডিএস ও আরিনা টেক্সটাইল (১১৯ জন), এবং ২০১০ সালের হা-মীম গ্রুপ (৩০ জন)Ñ এভাবে একাধিক ভয়াবহ অগ্নিকা-ে শত শত শ্রমিক প্রাণ হারান। এই ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে, ২০১২ সালের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকা-ে ১১৩ জনের মৃত্যু বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। এই ধারার চূড়ান্ত ও সবচেয়ে মর্মান্তিক নিদর্শন হলো ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধস, যেখানে ১,১৩৪ জন শ্রমিকের মৃত্যু এবং ২,৫০০ জনেরও বেশি আহত হন, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কাঠামোগত বিপর্যয় হিসেবে চিহ্নিত। রাসায়নিক গুদামজনিত ট্র্যাজেডি (২০১০ নিমতলী, ১১৯ জন; ২০১৯ চকবাজার, ৭৮ জন), বহুতল ভবন (২০১৯ এফ আর টাওয়ার, ২৫ জন) এবং অন্যান্য স্থাপনায় ধারাবাহিক অগ্নিকা- (যেমন: ২০১৬ ট্যাম্পাকো ফয়েলস, ৩৫ জন; শপিং মল, হাসপাতাল ও বাজারেÑ যার মধ্যে ২০২৩ সালের বঙ্গবাজার ও কৃষি মার্কেটে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি) প্রমাণ করে যে, অগ্নিঝুঁকি একটি পদ্ধতিগত সমস্যা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান এই চিত্রকে সমর্থন করে: ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে বাৎসরিক অগ্নিকা- ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ২৪,১০২টিতে পৌঁছায়, যা এই সময়ে ৯৫১ জনের প্রাণহানি এবং ২,৮৮৭ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি সাধন করেছে (বণিক বার্তা, ২০২৩)।
২.২ সড়ক দুর্ঘটনা: সড়ক দুর্ঘটনা বাংলাদেশে এক নীরব মহামারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (২০২৩) উদ্বেগজনক তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩২,০০০ মানুষের মৃত্যু হয়। সংস্থাটির হিসাবে, ২০২১ সালে বাংলাদেশের সড়কে প্রতি ১ লাখ জনে মৃত্যুর হার ছিল ১৮.৬, যা দক্ষিণ এশিয়া (১৬.১) এবং এশিয়া-প্যাসিফিক (১৫.২) অঞ্চলের গড়কেও ছাড়িয়ে গেছে। গত একযুগে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত ও ১ লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছে (যাত্রী কল্যাণ সমিতি, ২০২৫)। রোড সেফটি ফাউন্ডেশনের (২০২৪) প্রতিবেদন অনুযায়ী, কেবল ২০২৪ সালেই ৬,৩৫৯টি দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত এবং ১২,৬০৮ জন আহত হন, যার মধ্যে ৫৩৬ জন শিশু ছিল। মোটরসাইকেল দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩০.০৮% যুব-জনসংখ্যা।
২.৩ নৌ দুর্ঘটনা: বাংলাদেশের নৌপথ মানবসৃষ্ট বিপর্যয়ের এক দীর্ঘ ও করুণ সাক্ষী। নৌ দুর্ঘটনার এই তালিকা শুরু হয় ১৯৮৬ সালে অ্যাটলাস স্টার ডুবে প্রায় ২০০ জনের মৃত্যুর মাধ্যমে। ২০০০ সালে এমভি রাজহংসী ও জলকপোত লঞ্চের সংঘর্ষে ১৬২ জন এবং ২০০২ সালে এমভি সালাউদ্দিন-২ ডুবে প্রায় ৪০০ জন যাত্রী প্রাণ হারান। এই ধারার অন্যতম বৃহৎ ট্র্যাজেডি হলো ২০০৩ সালের এমভি নাসরিন-১ ডুবে যাওয়া, যেখানে সরকারি হিসাবে প্রায় ৬৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তী বছরগুলোতেও নৌপথ নিরাপদ হয়নি: ২০০৫ সালে দুটি পৃথক দুর্ঘটনায় প্রায় ৪১৮ জন এবং ২০১৪ সালে পিনাক-৬ লঞ্চডুবিতে প্রায় ১০০ জন মারা যায় যাদের অন্তত ৫০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সাম্প্রতিককালেও এই মর্মান্তিকতা অব্যাহত ছিল: ২০২০ সালে মর্নিং বার্ড লঞ্চডুবিতে ৩৩ জন এবং ২০২১ সালে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকা-ে কমপক্ষে ৩৬ জনের প্রাণহানি ঘটে।
২.৪ আকাশ দুর্ঘটনা: বাংলাদেশের সামরিক ও বেসামরিক বিমান পরিবহন খাত পদ্ধতিগত দুর্বলতা ও অবহেলার এক দীর্ঘ ও শোকাবহ ইতিহাস বহন করে। এই দুর্ঘটনার ধারা শুরু হয় ১৯৭৬ সালে বিমান বাহিনী প্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের প্রাণহানির মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৮ সালে এয়ার পারাবত প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট-কো-পাইলটের মৃত্যু এবং ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালজুড়ে বিভিন্ন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা সামরিক প্রশিক্ষণের প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২৩ সালে এফ-৭ যুদ্ধবিমান দুর্ঘটনায় একজন পাইলট নিহত হওয়ার পর ২০২৫ সালের ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি এফ-৭ প্রশিক্ষণ জেট বিমান বিধ্বস্ত হওয়া, যেখানে পাইলটসহ অন্তত ৩২ জন নিহত ও ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন। শুধু সামরিক নয়, বেসামরিক আকাশপথেও একই কাঠামোগত অবহেলা দেখা যায়; যার প্রমাণ হলো ২০১৮ সালের ১২ মার্চ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের প্রাণহানি।
সামরিক-বেসামরিক আমলাতন্ত্র: নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ইচ্ছাকৃতভাবে পঙ্গু করে ‘দক্ষতা হত্যার প্রাতিষ্ঠানিকীকরণ’ করা হয়েছে। সামরিক বাহিনীতে মূল দক্ষতা বৃদ্ধির পরিবর্তে বাণিজ্যিক স্বার্থ (আটা-ময়দা, আসবাবপত্র, সড়ক নির্মাণ) প্রাধান্য পেয়েছে। পর্যাপ্ত প্রতিরক্ষা বাজেট সত্ত্বেও মেয়াদোত্তীর্ণ প্রশিক্ষণ বিমান ব্যবহারে পাইলট ও শিক্ষার্থীদের প্রাণহানি ঘটেছে। ডানিং-ক্রুগার ইফেক্টে আক্রান্ত প্রশাসন ক্যাডার রাষ্ট্রের প্রায় সকল প্রাতিষ্ঠানিক শীর্ষ পদ একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে নিয়োগ-পদোন্নতিতে সামাজিক মূলধন, রাজনৈতিক আনুগত্য ও আর্থিক অবদান প্রাধান্য পায়। ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণ ভবন সিল করার আইনি ক্ষমতা নেই; দুর্ঘটনা প্রতিকারের সুপারিশ ‘আন্তঃ-প্রাতিষ্ঠানিক সমন্বয়ের’ জটিলতায় আটকে থাকে। তুচ্ছ সিদ্ধান্তেও গোটা দশেক জটিল ধাপ অনুসরণে জাতীয় সম্পদ ও মূল্যবান সময়ের বিপুল অপচয় হয়।
লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী ও প্লুটোক্র্যাসি: মুনাফাকে মানবজীবনের ঊর্ধ্বে স্থান দিয়ে এ গোষ্ঠী অন্যান্য বাহুকে আর্থিক সঞ্জীবনী সরবরাহ করে। ব্যাংকিং খাত লুটপাট ও রেন্ট-সিকিং ব্যবসা মডেল বিস্তৃত হয়েছে। রানা প্লাজার কাঠামোগত ফাটল উপেক্ষা করে শ্রমিকদের জোরপূর্বক কাজে বাধ্য করা এবং অগ্নিকা-ে তালাবদ্ধ ছাদ বা গেটে আটকে শ্রমিকদের মৃত্যু প্রমাণ করে যে, শ্রমিকের জীবন একটি সস্তা পণ্যে পরিণত হয়েছে।
নিষ্কাশনমূলক রাষ্ট্রযন্ত্র: এটি জনগণের সম্পদ ও সুযোগ এলিটগোষ্ঠীর দিকে প্রবাহিত করে। অবকাঠামোতে সর্বোচ্চ ব্যয়ের বিপরীতে সর্বনি¤œ মান নিশ্চিত করে; যেমন- কার্গো ভিলেজে কোনো সক্রিয় বা প্যাসিভ অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং আগুন নেভাতে ২৬ ঘণ্টা লাগা। বিনিয়োগবান্ধব ও ‘ডুইং বিজনেস’ পরিবেশ ধ্বংস করার পাশাপাশি সামাজিক ও মানবসম্পদ উন্নয়ন খাতে অপর্যাপ্ত বরাদ্দ দেয়। ফলস্বরূপ, মুদ্রা ও পুঁজি বাজার ধ্বংস হচ্ছে এবং বিপুল অর্থ পাচার ও দায়মুক্তির সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে।
মিডিয়া, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক চক্র: জনমত নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যর্থতাকে ‘নিছক যান্ত্রিক ত্রুটি’ হিসেবে প্রতিষ্ঠা করে। জ্ঞানীয় পরাধীনতার কৌশল প্রয়োগ করে। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ‘পাইলটের আত্মত্যাগ’ বা ‘যান্ত্রিক ত্রুটি’ তুলে ধরে পরিত্যক্ত বিমান ক্রয়ের দুর্নীতি চাপা দেয়। এটি বিকল্প তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে ওয়াডগ থেকে ল্যাপডগে পরিণত হয়েছে।
বিদেশি মিত্র ও ভূ-রাজনৈতিক শক্তি: ভূ-রাজনৈতিক স্বার্থে অভ্যন্তরীণ অলিগার্কির স্থিতিশীলতার জন্য বাহ্যিক বৈধতা প্রদান করে। রূপপুর পারমাণবিক প্রকল্পে নিরাপত্তার শর্ত শিথিল করে রাজনৈতিক স্থিতিশীলতার বিনিময়ে বৈদেশিক সমর্থন।
অনানুষ্ঠানিক রাজনৈতিক অর্থনীতি: এটি চাঁদাবাজি, সিন্ডিকেট ও ঘুষের মাধ্যমে মাঠপর্যায়ে আইন লঙ্ঘন চালু রাখে। ফলস্বরূপ, পরিবহন খাতে বার্ষিক ১,০৫৯ কোটি টাকার অবৈধ লেনদেন ঘটে এবং ৬ লক্ষাধিক অযোগ্য যানবাহন রাস্তায় চলাচল করে। নৌপথে ধারণক্ষমতার ৪-৫ গুণ অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়। এই ব্যবস্থা সরকারি কর ব্যবস্থার বাইরে একটি সমান্তরাল চাঁদাবাজি ও দখল ব্যবস্থা তৈরি করেছে। সবচেয়ে ভয়াবহ হলো, ধর্মীয় দৃষ্টিকোণ ব্যবহার করে দুর্ঘটনাকে ‘আল্লাহ লিখে রেখেছে’ বা ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে’ বলে মানবসৃষ্ট ত্রুটিকে দৈব ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়।
৩. চূড়ান্ত পরিণতি: জনমিতিগত লভ্যাংশের রক্তমাখা শিকার: নিমতলী ও রানা প্লাজার পুড়ে যাওয়া কিশোরী শ্রমিক, সড়কে নিহত তরুণ, মেট্রোর বিয়ারিং খুলে মারা যাওয়া যুবক বাবার সাত ও তিন বছরের দুই সন্তান—এরা সবাই মানব পুঁজির কাঠামোগত অপচয়ের চরম বহিঃপ্রকাশ। রাষ্ট্র যখন জীবনের মূল্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ধার্য করে, তখনই জীবন পরিণত হয় সবচেয়ে সস্তা পণ্যে।
কেন্দ্রীভূত অর্থনীতি ও ডেথ ট্র্যাপ: জাতীয় আয়ে দেশের সবচেয়ে গরিব ৪০ শতাংশ শীর্ষ ১ শতাংশ ধনীর প্রায় সমান। দেশের মোট জিডিপির ৪৬% ঢাকা জেলাকেন্দ্রিক। ফলে গ্রামীণ তরুণরা জীবিকার সন্ধানে ঢাকামুখী হতে বাধ্য—এমন এক ‘ডেথ ট্র্যাপে’, যেখানে কারখানার মেঝে, ব্যস্ত সড়ক ও নৌপথে তাদের জীবন সস্তা পণ্যে পরিণত হয়।
পারমাণবিক বিপদ ও এইচআইএফ-এসডিপি চক্র: যে দেশে সড়কে প্রতিদিন শত মানুষ মারা যায়, সেখানে নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনায় দুলাভাইয়ের প্রভাবে অ-কারিগরি স্বজন নিয়োগ এবং মেট্রোরেলের পিডি পদে ‘বাংলার ছাত্র’ নিয়োগ প্রমাণ করে: অদক্ষতা নিশ্চিত হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে; নিরাপত্তা নয়, ব্যক্তিগত, দলীয় ও রেন্ট-সিকিং স্বার্থই অগ্রাধিকার। বিআরটিএ ও যাত্রী কল্যাণ সমিতির মধ্যে মৃত্যুর সংখ্যার বিশাল ফারাক এবং ‘কমিটি-সুপারিশ-বিস্মৃতি’ চক্রের পুনরাবৃত্তি স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য স্থায়ী করে।
৪. জ্ঞানযুদ্ধ এবং বিকল্পহীন সমাধান প্রতিটি বিপর্যয়ের পর তদন্ত কমিটি গঠন এবং সুপারিশমালা প্রণয়নÑ কিন্তু এরপরই শুরু হয় প্রাতিষ্ঠানিক বিস্মৃতি ও দায়মুক্তির নিরন্তর পুনরাবৃত্তি। এই চক্রাকারের মূলে রয়েছে বাংলাদেশের নিউরো-রাজনৈতিক অর্থনীতির মৌলিক ব্যাধি। সময়-জ্ঞান-তথ্যের ত্রিমাত্রিক ফাঁদে পড়ে সাধারণ জনগণ অলিগার্কিক পক্ষাঘাতের শিকার হয় এবং সময়ের সুযোগ ব্যয় সর্বনি¤œ করতে না পারায় পরিকল্পিত হত্যাকা-ের শিকার হয়। এই চক্র থেকে মুক্তি পেতে হলে উৎপাদনশীলতার জ্ঞানযুদ্ধের মাধ্যমে জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি ও নিউরন ল্যাডার মডেলের মাধ্যমে স্ব-ক্ষমতা অর্জন অপরিহার্য, কারণ বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী নেতৃত্ব পরিশোধন কার্যকর হতে দিবে না; ফলে কখনোই জনতা এই পক্ষাঘাতের ‘টিকা’ পাবে না।
শিক্ষার্থীদের ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ বয়ে এনেছিলো। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা প্রকৃত রাষ্ট্রীয় সংস্কার করতে ব্যর্থ হয়েছি। তাই, আমাদের বর্তমান ও আগামী প্রজন্মকেও আজকের মতো একই দুর্ঘটনার তালিকা পড়তে হবে এবং একই প্রশ্নের মুখোমুখি হতে হবেÑ কেন আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারলাম না? কোনো বিপর্যয় নিয়ে অন্তর্নিহিত বিশ্লেষণ না করা হলে আমরা তা থেকে শিক্ষা আশা করতে পারি নাÑ বাক্যটি গালতুং (১৯৯৬)-এর শান্তি গবেষণার মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাংলাদেশের বাস্তবতায় একটি নির্মম ও টেকসই সত্য। রাষ্ট্র যখন ‘লাইভ মুভি’ হয়, জনগণই তখন তার ট্র্যাজিক ক্লাউনÑ এই বিদ্রুপ থেকেই হয়ত জন্ম নেবে নতুন ইতিহাসের দাবি।
লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক Email: hhafij@yahoo.com
