‘২৪-এ ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগেরও পতন ঘটে। অথচ বাস্তবতা এমন ছিল, তার আগে কেউ কখনো ভাবতে পারেনি, তার পতন হবে। হাসিনার স্টিম রোলারের নিচে পিষ্ট হওয়া রাজনৈতিক দল তো বটেই সচেতন মানুষের মধ্যেও এমন একটা ধারণা জন্মেছিল, হাসিনা ও আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে। এই ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এই ধারণার মধ্যেই স্ফুলিঙ্গের মতো জ¦লে উঠে রাজনীতি থেকে দূরে থাকা দেশের তরুণ প্রজন্ম, যাদের জেন-জি বলা হয়। তারা হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অকাতরে জীবন দেয়। অবশ হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোর চেতনায় টোকা দেয়। তখনও মাঠের বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘পারবে কি পারবে না’ এমন দ্বিধা-সংশয় ছিল।
তবে হাসিনার রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলির সামনে জেন-জিরা চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। কোনো কামান-বন্দুক তাদের সেই প্রাচীর ভেদ করতে পারেনি। তারা মরেছে, গুলিবিদ্ধ হয়েছে, ভেঙে পড়েনি। তাদের এই অটল-অবিচল যুদ্ধ পরিণত হয় জনযুদ্ধে। এই যুদ্ধে রাষ্ট্রীয় শক্তি চৌদ্দশ’র বেশি হত্যা এবং ত্রিশ হাজারের বেশি ছাত্র-জনতাকে চিরতরে অন্ধ ও পঙ্গু করে দেয়। গণহত্যা চালিয়েও শেষ পর্যন্ত টিকতে পারেননি হাসিনা। বস্তুত জনযুদ্ধকে পৃথিবীর কোনো শক্তিই পরাস্ত করতে পারে না। হাসিনাও পারেননি। তাকে জীবন নিয়ে পালিয়ে যেতে হয়েছে। দুই. নোবেলজীয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় পতিত আওয়ামী লীগ কোনঠাসা হয়ে পড়ে। মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। যখনই মাথা উঠাতে চেয়েছে, তখনই দমন করা হয়েছে।
এক্ষেত্রে, অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স ছিল। থাকবেই বা না কেন? ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট ও খুনি দলের রাজনীতি করার অধিকার কোনো সভ্য দেশে থাকতে পারে না। হিটলারের প্রতাপশালী নাৎসী পার্টিরও রাজনীতি করার অধিকার নেই। দলটিকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। এটাই স্বাভাবিক। সভ্য দুনিয়ায় অসভ্য ও সন্ত্রাসী গোষ্ঠী বা সংগঠনের ঠাঁই হয় না, দমন করা হয়। শেখ মুজিবের আওয়ামী লীগ কখনোই সভ্য ও গণতান্ত্রিক দল ছিল না। পচাত্তর সালে স্বয়ং শেখ মুজিবই ফ্যাসিজমের পরাকাষ্ঠা দেখিয়ে সব রাজনৈতিকদলসহ আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল তৈরি করেছিলেন। দেশের মানুষ তা গ্রহণ করেনি বলেই তার নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হয়েছে। এই ইতিহাস সকলেরই জানা।
উদার গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের নিষিদ্ধ করা রাজনৈতিক দলগুলোকে উন্মুক্ত করে দিয়েছিলেন। সেই সাথে আওয়ামী লীগেরও পুনর্জন্ম হয়। তখন বোঝা যায়নি, দেশে এক দানবের আবির্ভাব হলো। এই দানবের চালক হাসিনা, যার চরিত্র দেশের মানুষের উপর প্রতিশোধ নেয়া। যখনই ক্ষমতায় এসেছেন, দেশের মানুষকে অত্যাচার-নিপীড়ন ও খুন করেছেন। তার দেড় দশকের শাসনামলে কী হয়েছে, তা নতুন করে বলার কিছু নেই। এই দেড় দশকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে ‘মানুষ’ হিসেবে গণ্য করেনি। অনেকে আওয়ামী লীগকে গালি হিসেবে ব্যবহার করেছে, এখনো করছে। মানুষের মধ্যে কতটা ঘৃণা জন্মালে আওয়ামী লীগারদের ‘মানুষ’ হিসেবে মনে করে না। মনে করার কারণও নেই। তাদের মধ্যে মনুষত্ববোধ বলে কিছু নেই।
জুলাই আন্দোলনে যে হাসিনা নির্বিচারে নিষ্ঠুরভাবে হাজার হাজার ছাত্রজনতাকে হত্যা করেছেন, তা নিয়ে কোনো আওয়ামী লীগারের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। যে গণহত্যা চালিয়েছেন, তা তারা স্বীকার করতে রাজি নয়, উল্টো তা সঠিক ছিল, এমন বয়ান দিয়ে বেড়াচ্ছে। কোনো মানুষের পক্ষে এমন মনোভাব পোষণ করা সম্ভব নয়। কেবল আওয়ামী লীগারদের পক্ষেই তা সম্ভব। এই অমানবিক ও নিষ্ঠুর মনোভাব মানবিক মানুষ কখনোই মেনে নেয় না। ফলে হাসিনার পিতার পরিণতি যেভাবে হয়েছিল, তার পরিণতিও সেভাবেই হয়েছে। পার্থক্য শুধু তার পিতা হত্যার শিকার হয়েছেন, আর তিনি আইনি প্রক্রিয়ায় মৃত্যুদ-প্রাপ্ত হয়েছেন। তাদের পরিণতি ফেরাউনের মতোই হয়েছে। তিন. ফেরাউনে পরিণত হওয়া হাসিনার অনুসারিরা এখন আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। হাসিনা দেশে ফেরার খায়েশ পোষণ করেছেন।
এতে দেশে থাকা তার অনুসারিরা বেশ চাঙা হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করেছে। দেশের মানুষকে হুমকি-ধমকি এবং প্রতিশোধ নেয়ার কথা বলছে। সংবাদপত্র ও টেলিভিশন মিডিয়ায় ঘাপটি মেরে থাকা হাসিনার দোসররা খোলস ছেড়ে বের হয়ে আসতে শুরু করেছে। রয়টার্সকে দেয়া হাসিনার সাক্ষাৎকার প্রকাশ এবং এ নিয়ে টেলিভিশন টকশোগুলোতে ইনিয়েবিনিয়ে তারা আলোচনা শুরু করেছে। অথচ ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হাসিনার যেকোনো ধরনের বক্তব্য-বিবৃতি প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আদালতের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা হাসিনার সাক্ষাৎকার, বক্তব্য-বিবৃতি প্রকাশ ও প্রচার করে আসছে।
এই সাহস তারা কীভাবে পায়? তাদের সাহসের উৎস কি? এসব প্রশ্ন এখন জনমনে বড় হয়ে দেখা দিয়েছে। এর জন্য সচেতন মানুষ ক্ষমতাসীন বিএনপি সরকারকে দায়ি করছে। পর্যবেক্ষকদের মতে, সরকার ভয়ংকর খুনি হাসিনা ও আওয়ামী লীগের প্রতি নমনীয় মনোভাব দেখাচ্ছে। সরকার যদি এই গণদুশমনদের প্রতি অন্তত অন্তর্বর্তী সরকারের মতো কঠোর অবস্থানে থাকত, তাহলে তারা এই দুঃসাহস দেখাতে পারত না। বলা বাহুল্য, বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠনের পর থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দেয়। তারা যেন ‘ব্রিদিং স্পেস’ বা নিঃশ^াস নেয়ার জায়গা পেয়ে যায়। বাস্তবেও তাই দেখা যাচ্ছে। তাদের আস্ফালন এবং হুংকার দিন দিন বাড়ছে। এখন বিএনপি ডিসেম্বর পর্যন্ত টিকবে, এই প্রচারণা জোরোসোরে চালাচ্ছে।
এ নিয়ে সরকারের মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা যায় না। দেখেও না দেখার ভান করছে। সচেতনমহলের মতে, বিএনপি সরকার আস্তিনের নিচে সাপ নিয়ে চলছে। অথচ এই সাপ যে সবার আগে তাকেই ছোবল মারবে, তা উপলব্ধি করতে পারছে না। দেড় দশকের শাসনামলে হাসিনা দলটিকে যেভাবে নিñিহ্ন করে দেয়ার প্রক্রিয়া চালিয়েছে, তা যেন ভুলে গেছে। আওয়ামী লীগ যদি ফিরে তাহরে শুধু যে বিএনপিকে ধ্বংস করবে তা নয়, জুলাই আন্দোলনে যেসব জেন-জি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, তাদের খুঁজে খুঁজে হত্যা করবে। পতনের পরপর হাসিনা ভারতে বসেই এই হুমকি দিয়ে রেখেছে। বিএনপি কি তা উপলব্ধি করতে পারছে? পারছে না। বরং আমরা দেখছি, প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মাঠ, মিডিয়াÑ সর্বত্র আওয়ামী লীগাররা বসে আছে। তাদেরকে প্রশ্রয় দেয়া হচ্ছে।
এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নেই যেখানে আওয়ামী অনুসারিরা ঘাপটি মেরে না আছে। একটু চোখকান খোলা রাখলে দেখা যাবে, বিএনপির মধ্যে আওয়ামী লীগারও রয়েছে। গণমাধ্যমের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে, সেগুলোর নীতিনির্ধারণী জায়গায় আওয়ামী লীগের কট্টর অনুসারিরা বহাল তবিয়তে রয়ে গেছে। হাসিনার সাক্ষাৎকার, বক্তব্য-বিবৃতি ও তার ফেরা নিয়ে বিশ্লেষণমূলক লেখা ও আলোচনা প্রকাশ ও প্রচার করা থেকে তা বুঝতে অসুবিধা হয় না। অন্যদিকে, সরকার আদালতের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে বিনয়ের সাথে গণমাধ্যমকে তা প্রকাশ না করার অনুরোধ করেছে। সরকারের এমন আচরণ দেশের মানুষের কাছে হতাশার। হতাশা থেকেই অনেকে বলছেন, বিষাক্ত সাপকে ফনা তুলতে বা ছোবল না দিতে অনুরোধ করলে কি সে তা শুনবে? চার.
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের রাজনীতি না করার কথা বলেছেন। অনেকে তার এ বক্তব্যকে আওয়ামী লীগের প্রতি সফট হওয়ার ইঙ্গিত হিসেবে গণ্য করছেন। তারা বলেছেন, এ বক্তব্য আওয়ামী লীগারদের জন্য উৎসাহব্যাঞ্জক। তাদের মনোবলকে চাঙা করেছে এবং তার আলামত দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মাঠ পর্যায়ে তারা সরব হয়ে উঠেছে। পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর এ কথা স্বাভাবিক রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য। সেই রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে রাজনীতিতে আওয়ামী লীগ নামক ভয়ংকর দানব নেই। সেই দানবমুক্ত রাজনীতির ক্ষেত্রে এ ধরনের মহতী বক্তব্য উপযুক্ত।
তবে যে রাজনীতিতে আওয়ামী লীগ সুপ্ত এবং গুপ্ত অবস্থায় থাকে, তাদের মাথাচাড়া দিয়ে উঠার মতো পরিস্থিতি হয়, সে রাজনীতিতে এ ধরনের বক্তব্য জনগণের আকাক্সক্ষার পরিপন্থী। কারণ, জনগণই আওয়ামী দানবকে ধুলোয় মিশিয়ে নতুন প্রেক্ষাপটের রাজনীতির সূচনা করে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে, এই রাজনীতিতে আওয়ামী লীগ নামক দানবের ঠাঁই নেই। যদি এই দানবকে সুযোগ দেয়া হয়, তাহলে পরিস্থিতি কী হবে, তা বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই। ধরে নেয়া যাক, আওয়ামী লীগ ফেরার সুযোগ পেল, তাহলে চিত্রটা কী হবে? সে কি সুস্থ রাজনীতি করবে? এটা কি ভাবা যায়? প্রথমেই সে যে কাজটি করবে তা হচ্ছে, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের হত্যা করবে। তারপর পাশের বাসার যারা তার পতনের জন্য রাস্তায় নেমেছিল, তাদের হত্যা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই আওয়ামী লীগারদের এই প্রতিশোধ স্পৃহা পরিলক্ষিত হয়। তার এই প্রতিশোধের রাজনীতির সাথে কি বিএনপি কুলিয়ে উঠতে পারবে? পারবে না। কাজেই, প্রতিশোধ না নেয়ার রাজনীতি অন্তত আওয়ামী লীগের জন্য নয়। আওয়ামী লীগকে যদি শতবার ক্ষমা করে দেয়া হয়, তাহলে সে শতবারই প্রতিশোধ নেবে। দেশের মানুষের কাছে আওয়ামী লীগ দাগী অপরাধীর মতো, যার বিচার তারা চায়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধীর বিচার হতেই হবে। আর অপরাধীর বিচার করা কোনো প্রতিশোধ নেয়ার বিষয় নয়, এটি অপরাধের বিচারের বিষয়। আওয়ামী লীগের যে অপরাধ, তা ক্ষমার অযোগ্য।
darpan.journalist@gmail.com
