ক্ষমতাধর ব্যক্তিরা প্রায় নিজেদের খ্যাতি ও অর্থসম্পদ ব্যবহার করে তাদের অনৈতিক আচরণের বিরুদ্ধে ওঠা অভিযোগের কণ্ঠরোধ করেন। অন্যদিকে অপরাধের শিকার ব্যক্তিদেরই দায়ী করার প্রবণতা সমাজে বিদ্যমান। বিশেষত নারীরা যৌন হয়রানি বা নির্যাতনের অভিযোগ জানালে অনেক সময় তাদের এমনভাবে প্রশ্নের মুখোমুখি হতে হয়, যেন অপরাধী তারাই। অথচ পোশাক, চলাফেরা কিংবা অন্য কোনো বিষয় কখনই কাউকে নির্যাতনের শিকার হওয়ার জন্য দায়ী করে না। এ ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গি ভুক্তভোগীদের অভিযোগ জানাতে নিরুৎসাহিত করে এবং অপরাধীদের দায়মুক্তির সুযোগ তৈরি করে।

এ পরিস্থিতি পরিবর্তনে কর্মক্ষেত্রসহ সর্বত্র নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। হয়রানি ও বৈষম্যের শিকার কর্মীদের মুখ বন্ধ রাখতে ‘গোপনীয়তা রক্ষার চুক্তি’ (এনডিএ) ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে। পাশাপাশি অপরাধের শিকার ব্যক্তিরা যেন পুলিশ, পরিবার, বন্ধু, সহায়তাকারী সংস্থা কিংবা গণমাধ্যমের কাছে নির্ভয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। ভুক্তভোগীর পরিচয় সুরক্ষার পাশাপাশি অভিযোগের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতা বাড়ানো জরুরি। সর্বোপরি, সহিংসতা ও নির্যাতন বন্ধে নীরবতার সংস্কৃতি ভেঙে অপরাধীর বদলে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে।

[ দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]

অ্যান্ডি বার্নহাম : প্রধানমন্ত্রী, যুক্তরাজ্য