ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় এসে কড়া নাড়ছে। আর মাত্র কয়েকদিন তারপরেই অনুষ্ঠিত হবে জাতির বহুল আকাক্সিক্ষত জাতীয় নির্বাচন। যে নির্বাচনকে ঘিরে সারাদেশের মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষায় রয়েছেন, তাদের স্বপ্নের দেশে একজন রাষ্ট্রনায়ক নির্বাচিত করবেন বলে। যিনি জনমানুষের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবেন এবং বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেবেন। তবে যে দেশটি হাজারও সমস্যায় জর্জরিত, সেই দেশটি বিনির্মাণে রাষ্ট্রনায়ককে বেশ বেগ পেতে হবে। মানুষের যেখানে মৌলিক চাহিদাই উপেক্ষিত, সেখানে অন্যান্য চাহিদা তুচ্ছ। তাই মৌলিক চাহিদাকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। এমন একটি মৌলিক চাহিদা হলো স্বাস্থ্য ও চিকিৎসা খাত।\r\nবহুদিন ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন, স্বাস্থ্য গুরুত্বপূর্ণ খাত।

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে হলে বাংলাদেশের জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বরাদ্দ রাখতে হবে স্বাস্থ্য খাতে। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ মাত্র ১ শতাংশর সামান্য বেশি। দেশের সংবিধানে স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হলেও সব মানুষ সরকারি প্রতিষ্ঠানের সেবা পান না।\r\nযে দেশটিতে পয়সাওয়ালারা চিকিৎসা নিতে দেশের বাইরে যান যেখানে কূটনীতিকগণসহ সকল আমলা এবং জাতীয় সংসদ সদস্যদের চিকিৎসা বিদেশে নয় দেশেই নিশ্চিত করতে হবে। তবেই হয়ত সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত হবে। দেশে চিকিৎসা ব্যবস্থায় অবহেলাসহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে হতাশা। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে সাধারণ মানুষের বেগ পেতে হয়। আবার ডাক্তারদেরও ভোগান্তিতে পড়তে হয়।

একজন ডাক্তারের ধারণ ক্ষমতার চেয়ে অধিক মাত্রায় রোগী দেখতে হয়। ফলে প্রয়োজনের তুলনায় কম সময় দিতে হয় রোগীকে। যা রোগী মনে করেন তাকে প্রাধান্য কম দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে রোগীর রোগ ভালো হয় ডাক্তারের আন্তরিকতার ওপরে। রোগীকে সময় নিয়ে গুরুত্ব দিয়ে রোগী দেখলে রোগীর আত্মবিশ্বাস বেড়ে যায়। ফলে পঞ্চাশ শতাংশ রোগী মানসিকভাবে সুস্থ হয়ে যান। কিন্তু ডাক্তার স্বল্পতায় রোগীর চাপটা বেড়ে যায় এবং কাক্সিক্ষত চিকিৎসার বিঘ্ন ঘটে। বিষয়টি নিয়ে প্রথম আলোতে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি প্রতিবেদন করা হয় চিকিৎসায় অবহেলার শিকার প্রতি তিনজনের একজন ।\r\nবিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, বাংলাদেশে ২০১৮ পর্যন্ত বাংলাদেশে চিকিৎসকের সংখ্যা প্রতি হাজারে ০.৬ জন। প্রতি হাজার মানুষের জন্য নার্সের সংখ্যা ০.৪ জন।

সংস্থাটির মতে চলনসই সংখ্যা হলো প্রতি হাজারে অন্তত ১ জন। এই সংখ্যাটা অবিশ্বাস্য পরিমাণ কম। ডাক্তার ও রোগীর আনুপাতিক তুলনায় নির্দিষ্ট করতে হবে। যেখানে একটি ডাক্তার তার সামর্থের তুলনায় বেশি রোগী দেখতে না হয়। যদি বেশি দেখতেও হয় তা যেন তার সামর্থের মধ্যেই থাকে। নিশ্চিত করতে হবে কোনো সরকারি হাসপাতালের ডাক্তার কোনো অবস্থাতেই প্রাইভেট হাসপাতালে রোগী না দেখে এবং পার্টটাইম চাকরি না করে। তবে ডাক্তার যেন টাকা কামানোর মেশিন না হয়। তাহলেই মানসিকভাবে প্রশান্তিতে থাকবে ডাক্তার ও রোগী। রোগী এবং ডাক্তারের আনুপাতিক হার বর্তমান সময়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব। কিন্তু কিভাবে!\r\nএকটি বাস্তব গল্প বলা যাক। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি গল্প বলছি, তা হয়ত অনেকের ভালো নাও লাগতে পারে, তবুও বলছি।

আমি প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ। ছোটবেলায় দেখতাম পুরো ইউনিয়নজুড়ে একজন পল্লী চিকিৎসক চিকিৎসা দিতেন। নাম তার সুরুজ আলী। এক চোখে সমস্যা থাকলেও চিকিৎসক হিসেবে বেশ পারদর্শী ছিলেন। তার রোগী দেখার কৌশল ছিল রোগীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে। তার চিকিৎসায় অধিকাংশ রোগী ভালো হতো। তিনি যদি বুঝতেন তার চিকিৎসায় রোগী ভালো হবে না, তিনি সরাসরি রেফার করতেন সদর হাসপাতালে অথবা রংপুর মেডিক্যালে। তিনি যদি বলতেন এ রোগী নাও বাঁচতে পারেন। তাহলে তাই ঘটত। কিন্তু বর্তমান সময়ে যেসব পল্লী চিকিৎসকগুলো রয়েছেন, তাদের ডিসপেন্সারি ডাক্তার বলা যেতে পাড়ে। ডিস্পেন্সারি ডাক্তারগুলো নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য খুব সহজেই রোগীদের এন্টিবায়োটিক সাজেস্ট করে। ফলে তাৎক্ষণিক ওই রোগী ভালো হলেও দীর্ঘমেয়াদে রোগীর ক্ষতি হয়ে যায়।

তাদের চিকিৎসা পদ্ধতি এমন যে, একজন রোগীর চিকিৎসা প্রয়োজন অ ক্যাটাগরির। কিন্তু ওই রোগীকে চিকিৎসা দিয়ে ফেলেন ঈ বা উ এমনকি না বুঝে ত ক্যাটাগরি চিকিৎসাও দিয়ে ফেলেন। ফলে ওই রোগীর পরবর্তীতে সরকারি হাসপাতালে বা একজন এফসিপিএস ডাক্তারের কাছে গেলেও সে রোগী আর ভালো হয় না। কারণ তার চিকিৎসা লেভেল আগেই শেষ করে ফেলেছে। কিন্তু বদনামটা হয় ওই বড় ডাক্তারদেরই, ডিসপেন্সারি ডাক্তার ক্ষতি করেও আড়ালেই থেকে যায়। সুতরাং এখানে কে কাকে দোষ দেবে। পুরো সিস্টেমকে নাকি ডাক্তারকে, নাকি ডিসপেন্সারি ডাক্তারকে, নাকি রোগী স্বয়ং নিজেকেই। \r\nসুতরাং পুরো সমস্যাটার সমাধান টানতে হলে স্বাস্থ্য কার্ড নয়, সকলের চিকিৎসাকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। আপনি যদি কার্ড বিতরণ করেন সেই কার্ড বিতরণেও চলবে অনিয়ম।

চিকিৎসা বিষয়টি মৌলিক এটা সবারই সমানভাবে প্রাপ্য। চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে পল্লী চিকিৎসার হাতটিকে শক্তিশালী করতে হবে। কারণ, চিকিৎসা শুরু হয় পল্লীর চিকিৎসকের হাত ধরে। পল্লী চিকিৎসকের কাছে রোগী ভালো হলে বড় বড় হাসপাতালগুলোতে রোগীর চাপ এমনিতেই কমবে। এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, তাহলো পল্লী চিকিৎসক কখনোই ডিসপেন্সারি দিতে পরবে না। কারণ ডিসপেন্সারি দিলে তার মূল লক্ষ্য হবে ওষুধ বিক্রি করা, চিকিৎসা নয়। তাই ডিসপেন্সারি দিলে পল্লী চিকিৎসক নয়, পল্লী চিকিৎসক হলে ডিসপেন্সারি নয়। বিষয়টি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই। ডিসপেন্সারিতে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো প্রকার ওষুধ বিক্রি করা যাবে না। হোক সেটা প্যারাসিটামল। \r\nএবার আসুন বড় বড় হাসপাতালগুলোতে রোগীর চাপকে যেভাবে সামলানো যেতে পারে।

হাসপাতালে রোগী আসবে এটাই স্বাভাবিক। সেটা যদি বেশি হয় বিপত্তিটা ঘটে তখনই। পুরো সিস্টেমটাই এলোমেলো হয়ে যায়। বেগ পেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতাল কর্তৃপক্ষের স্বাভাবিক কাজটিও অস্বাভাবিক হয়ে যায়। তাই হাসপাতালের অতিরিক্ত যে রোগীগুলো অর্থাৎ, হাসপাতাল বেডে রেখে যাদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না, তাদের আশপাশের প্রাইভেট হাসপাতালগুলোতে রেফার করা যেতে পাড়ে। প্রয়োজনে ওই রোগীগুলোর স্বাস্থ্য বীমার মাধ্যমে ব্যয় বহন করা যেতে পারে। যদিও বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা একদমই তলানিতে। তাই এ বিষয়টিও রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। তবেই হয়ত স্বাস্থ্য খাতে স্বস্তি ফিরবে। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বেগ পেতে হবে না। বড় বড় আমলাদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ বা অন্য কোন দেশে যেতে হবে না। প্রত্যেকের চিকিৎসার নিশ্চয়তা প্রদান করবে রাষ্ট্র নিজেই। \r\nআমরা স্বাস্থ্য কার্ডের বিপক্ষে নই, কিন্তু কার্ডের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করা অন্ততপক্ষে সবার সম্ভব হবে না। সেখানেও দেখা যাবে বৈষম্য। একজন গুরুত্ব পাবে অন্যজন নিজেকে গুরুত্বহীন মনে করবে। সুতরাং যারা ক্ষমতায় আসছেন বা জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার নিয়ে ভাবছেন, তাদের আরও বেশি চৌকস এবং মেধা সম্পন্ন ইশতেহার ঘোষণা করা প্রয়োজন। কারণ, শুরুতেই যদি বিভাজন তৈরি করা হয়, তাহলে সেই সুযোগ অন্যজন নেবেই। প্রতিপক্ষ রয়েছে দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টায়। কেন সেই সুযোগটি দেবেন। চিকিৎসা প্রত্যেকেরই একটি মৌলিক অধিকারএ সেই মৌলিক অধিকার রাষ্ট্র নিজেই প্রতিষ্ঠা করবে। যেখানে থাকবে সাম্যের নীতি। দেশটি আমার নয় হবে আমাদের। তবেই গড়ে উঠবে সবার প্রিয় বাংলাদেশ।\r\nলেখক : ব্যাংক কর্মকর্তা\r\naktarrofikul@gmail.com