আরব বিজয়ী বীর মুহাম্মাদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পর ৭০০ বছর ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা। কিন্তু কোনো একটি মুসলিম রাজবংশের আমলে ভারতের হিন্দু-বৌদ্ধ-শিখ-জৈন-শৈব-শাক্ত, ক্ষুদ্র উপজাতির ওপর দমন বা বলপূর্বক ধর্মান্তরিত করার কোনো নজির নেই ইতিহাসে। যে আওরঙ্গজেবকে বলা হয় ‘কট্টর মৌলবাদী’ তিনিই বরং নতুন নতুন মন্দির গড়ে দেন এবং এক শান্তিপূর্ণ অভিনব পন্থায় হিন্দু বিধবা মহিলাদের ‘সতীদাহ’ বা জ্যান্ত পুড়িয়ে মারার বীভৎস নৃশংসতার অবসান ঘটান।
তিনি ভারতবর্ষ জুড়ে কোতোয়ালদের (তখনকার দিনের ওসি) নির্দেশ দেন, তারা সতীদাহ স্থানে গিয়ে পর্যবেক্ষণ করবে হিন্দু বিধবা মহিলা স্বেচ্ছায় সহমরণের জন্য চিতায় উঠছেন, নাকি সম্পত্তির লোভে পরিবারটি এই মর্মবিদারক অপকর্মটি করছে কিংবা তাকে নেশাগ্রস্ত করে চিতায় পাঠানো হচ্ছে? স্বেচ্ছামরণে কোনো বাধা দিও না। তবে যদি জ্যন্ত পুড়িয়ে মারার পিছনে সম্পত্তি যা নেশা-মাদকের সংশ্লিষ্টতা থাকে তাহলে এই মৃত্যুর বীভৎসতা থেকে তাকে রক্ষা করবে। ওই বাদশাহী ফরমান জারির দিন থেকে ৭০% সহমরণ বন্ধ হয়ে গেল! সোমনাথ মন্দির লুটের কথা কেউ কেউ বলে থাকেন।
আমি কলকাতার ‘দেশ’ পত্রিকায় ছাপা পশ্চিম বাংলার এক প্রবীন বুদ্ধিজীবীর লেখায় পড়েছি- ‘মন্দির সুরক্ষিত থাকার কারণে অনেক ধনী ব্যক্তি ও শাসকরা তাদের সোনা-রূপা-মূল্যবান সম্পদ-প্রভৃতি মন্দিরের কোষে হেফাজতে রাখতেন। আজকাল যেভাবে ব্যাংক লুট হয়, সেই যুগে একইভাবে মন্দিরের কোষাখানা বিজিতরা লুট করতো। এটাকে কোনোভাবেই মন্দিরের অসম্মান বা মন্দির লুট করা বোঝায় না।’ ভারতীয় ইতিহাসবিদেরা এভাবেই বহু ঘটনা-অঘটনের বস্তুনিষ্ঠ ব্যাখ্যা না করে সাম্প্রদায়িক দায় চাপিয়েছেন এবং তা’ করেছেন বিন্দুমাত্র অনুশোচনা-বোধ ছাড়াই। বাদশাহ্ আওরঙ্গজেবের চমৎকার পন্থায় সতীদাহ প্রথা ব্যাপকভাবে কমে গেলেও হিন্দু উচ্চবর্ণ শ্রেণি গোপনে বিধবা নারীদের জীবন্ত চিতায় পুড়িয়ে হত্যা করা চালিয়ে যেতেই থাকে। পরে বহু সংস্কার এবং আইনগত বিধি-বিধান প্রণয়ন করেও পুরোপুরি এই মর্মবিদারক ধর্মীয় প্রথা ভারতের অনেক জায়গায় ঘটতে থাকে, যে অভিশাপ থেকে ভারত আজও বের হতে পারেনি পুরোপুরি। বাদশাহ আওরঙ্গজেবের মূলনীতির ওপর দাঁড়িয়ে ১৯৮৭ সালে Indian Sati (Prohibition) অপঃ ড়ভ ১৯৮৭ প্রণীত হয়। এরও আগে শিখ ধর্মীয় গুরু অমর দাশ সতীদাহের মতো বর্বর প্রথার বিরুদ্ধে এক বড় আন্দোলন গড়ে তোলেন।
ব্রিটিশরাও আইন করে সতীদাহ প্রথাকে দ-নীয় অপরাধ বলে সাব্যস্ত করে (Bengal Sati Regulation Act of 1829, তবে, এই আইনের কার্যকারিতা সীমিত ছিল কেবল বেঙ্গল প্রেসিডেন্সিতেই। মুরশিদাবাদের কাসিমবাজারে পাতালেশ্বর শিব মন্দিরে যাগ-যজ্ঞের মাধ্যমে সতীদাহ প্রথা কার্যকর হতো। সেই হিম-শীতল নারকীয়তার কথা এখনো স্থানীয় জনগণের স্পষ্ট স্মরণে আছে। বহরমপুর আদালত এবং কাশিমবাজার রেলস্টেশনের মধ্যবর্তী সেই সতীদাহ ঘাটলা বা সতীঘাটার স্মৃতিচিহ্ন এখনও রয়েছে। অথচ এ ধরণের পৈশাচিক জুলুমের প্রথার কথা কোনো বিশ্বস্ত হিন্দু ধর্মীয় শাস্ত্রে কোথাও উল্লেখ নেই। এটা ছিল নিতান্তই একটি সামাজিক অন্যায়, যা নিষ্ঠুরভাবে কার্যকর করতো হিন্দু-সমাজপতিরা।
কলকাতায় ১৭৯৮ সালে সতীদাহ দাপ্তরিকভাবে রদ হওয়ার পরও নাকি এই কাসিমবাজার সতীঘাটায় জঘন্য নিষ্ঠুরতা বহুদিন ধরে চালু ছিল। অথচ কলকাতা থেকে বহরমপুরের ফাসিমবাজারের দূরত্ব মাত্র ১৯৫ কিলোমিটার। এক জরিপে দেখা যায়, ভারতের অন্যান্য স্থানে গোপনে এবং আইনের চোখে ধুলা দিয়ে সতীদার প্রথা চলার পাশাপাশি শুধু ১৮১৭ থেকে ১৮২৮ মাত্র ১১ বছরে এই সতীঘাটা ১০০ জনের মতে অসহায় বলি হয়, যাদের এই রাক্ষুসী কায়দায় জীবন্ত পুড়িয়ে মারা হয়। ১৮০৩ সালে ব্রিটিশ নির্দেশ পেয়ে রাজা রামমোহন রায় এসেছিলেন কাসিমবাজারে। কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত সতীঘাটায় এ ধরনের অমানবিক পৈশাচিকতার অবসান কল্পে উদ্যোগ নেন রাজা রামমোহন। প্রথাবিরোধী আইনকে নির্বাহী আদেশ জারি করে দমন করেন তৎকালীন বড়লাট উইলিয়াম বেন্টিঙ্ক। বাংলায় মুসলিম সুলতানাত প্রতিষ্ঠিত থাকাকালে হিন্দু সমাজপতিদের এই নিষ্ঠুর প্রথাকে কঠোরভাবে কাম করলেও তারা অতি গোপনে এবং রাতের আঁধারে স্বামীর চিতার আগুন নতুন করে জ্বালিয়ে নেশাগ্রস্ত বিধবাদের জোর জবরদস্তি ধরে এনে সহমরণের চিতায় তুলতো। বিধবার প্রাণভিক্ষার আকুল প্রার্থনা, এমনকি তার সন্তানদের মায়ের প্রাণভিক্ষার কোনো ফরিয়াদেও মন গলতো না ধর্মান্ধ হিন্দু সমাজপতিদের। রামাই প-িত প্রাচীন শূন্য পুরানের ওপর ভিত্তি করে যে ধর্মশীলা বিধান প্রণয়ন করেছিলেন, সে সবের প্রতিও অবজ্ঞা দেখাতো রক্ত-পীপাসু হিন্দু-সমাজপতিরা।
১৭৭০ সাল নাগাদ বড় লাট ওয়ারেন হেস্টিংসের শাসনামলে বাংলায় যখন বড় ধরণের দুর্ভিক্ষ দেখা দেয়, তখন হিন্দু সমাজপতিরা সেই খাদ্য সংকটের জন্য হিন্দু নি¤œবর্ণের মানুষদের মধ্যে বৌদ্ধ ধর্মে এবং ইসলামে ধর্মান্তরের মতো প্রবণতাকে দায়ী করতে থাকে। সেই সামাজিক সংকটের সুযোগ নিয়ে এই ‘সতীদাহ প্রথা চালু করতে বেপরোয়া হয়ে ওঠে। সমাজপতিরা এজন্য ঠাকুর-পুরোহিতদের মন জয় করতে তাদের সম্মানী বা রুজি-রোজগার আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দেয় এবং নেশা-উপকরণের ছড়াছড়ি করে।
বর্ণহিন্দু বাবু বুদ্ধিজীবী এবং ইতিহাস ‘আবিষ্কারকরা’ মহান মোঘল বাদশাহ আওরঙ্গজেবের শান্তিপূর্ণ পন্থায় সতীদাহ কুপ্রথা বন্ধ করার কৃতিত্ব ইতিহাস থেকে নির্বাসন দিয়ে প্রায় ৩০০ বছর পরের সংস্কারক যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণ পরমাহংস, স্বামী বিবেকানন্দ প্রমুখকে সতীদাহ প্রথা নির্মূলে কৃতিত্ব প্রদান করেন। অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা করেছেন যেটা হলো বিধবা বিয়ের পক্ষে জনমত গঠন। সতীদাহ প্রথা তখনো দেদার চলছিল ভারতবর্ষের গ্রাম গ্রামান্তরে। সাতক্ষীরা যাওয়ার পথে যশোর থেকে মাত্র ৮/৯ কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যার নাম সতীঘাটা। জনশ্রুতি রয়েছে ১৯৪০ এর দশকেও এখানে মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবা মহিলাদের ধরে ধরে পোড়ানো হতো।
উচ্চবর্ণ হিন্দু সমাজপতিরা কেবল যে মুসলিম-বিদ্বেষী তাই-ই নয়, স্বধর্মের নি¤œবর্ণের মানুষদেরও তারা কোনোদিন ভালো চোখে দেখেনি। এই জাত-পাত-বর্ণ-বৈষম্য তাদের মজ্জাগত। ভারতের মোটামুটি ২০০ বছরের ব্রিটিশ দখলীরাজ্যে এই উচ্চবর্ণ হিন্দু সমাজপতিদের ঘৃণা-বিদ্বেষ-শোষণ-লুন্ঠন-ভোগদখল সীমাহীন পর্যায়ে চলে যায়। ব্রিটিশদের ভারত দখলে তারা সহযোগিতার অর্ঘ্য উজাড় করে দিয়েছিল। তারই এনাম পেয়েছে তারা রাজানুগ্রহ, নিষ্কর মুসলিমদের জায়গা জমি, বসতভিটে দখল করে এবং রাজা-মহারাজা-মহালদার-হাওলাদার প্রভৃতি উপাধী প্রাপ্তিতে। ইংরেজি ভাষা রপ্ত করে তাদের ব্রিটিশ সরকারি চাকরি-ঠিকাদারি- সরবরাহ আদালতে আইনপেশা রমরমা হয়ে ওঠে। মুসলিম প্রজাদের ওপর নিষ্পেষণ এবং কলকাতায় বসে ছড়ি ঘোরানো কমে যাওয়ার আশঙ্কায় তারা ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে রুখে দাঁড়ায়। উথলে ওঠে তাদের দেশপ্রেম এবং দেশমাতৃকার ভক্তি। অথচ এদেশের প্রথম আজাদী সংগ্রাম ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ চলাকালে তারা স্বাধীনতা-সংগ্রামীদের সমূলে বিনাশ করার জন্য এমন কোনো সহযোগিতা নেই, যা’ করেনি ব্রিটিশদের। তারা ঘরের বৌ-মেয়েদেরও সমর্পন করেছে ফিরিঙ্গিদের মনোরঞ্জনে। এরকম নজির রয়েছে হাজার হাজার। এই ঐতিহাসিক অপকর্মে বাংলার তথাকথিত বর্ণ হিন্দু সমাজপতিদের সত্যিকার দোসর ছিল মারাঠীরা। মাড়োয়ারী পুঁজিপতি বেনিয়াদের মুখোশ খুলে দিয়েছেন কাল মার্কস, ফরাসি দার্শনিক ফাঁনো প্রমুখ। ব্রিটিশরা তাদের জুলুম হিসেবে নিন্দা কুড়িয়েছে সাহিত্যিক জর্জআরওয়েলের ।
মামলুকদের বিরুদ্ধে মিসর যতোটা নির্মম অত্যাচার চালিয়েছে উত্তর আফ্রিকায়, ফরাসীরা লুটপাট ও শোষণ করেছে বাংলার ‘কম্পাডর’ ও ‘বেনিয়া মাড়োয়াড়র বণিক গোষ্ঠীকে। তারা সুদখোর মহাজন হিসেবে বাংলার সমাজ জীবনকে তছনছ করেছে। এই মাড়োয়ারী কুসিদজীবীরা দোষ চাপিয়েছে ওয়ারেন হেস্টিংস-এর ওপর। কিন্তু কাজ করেছে এই মহাজনেরা, যারা ছিল জগৎশেঠ, রাজা রায় দুর্লভদের বংশধর। ১৭৫৭ সালে মীর জাফর আলী খান যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, ইতিহাসে তার পুরোপুরি সত্যতা মেলে না। বাংলা-বিহার-উড়িষ্যার স্বাধীনতাকে রাজা বায়দুর্লভ, জগতশেঠেরাই লর্ড ক্লাইভের হাতে তুলে দিয়েছিল। এর আগে তরুণ নবাব সিরাজ যখন আলীপুর ও সুতানটিতে ইংরেজ বণিকদের দুর্গ হামলা করেন, তখন ৭৬ বছর বয়সী সেনাপতি মীর জাফর আলী খান নবাবের এই সিদ্ধান্ত এজন্যই মেনে নিতে পারেননি যে, ইংরেজরা মোঘল সম্রাটের দরবার থেকে বাণিজ্যের লিখিত অনুমোদন (খিলাত) নিয়ে এসেছিল। বৃদ্ধ সেনাপতি তরুণ নবাবকে এ কথা বোঝাতে পারেননি যে, ভারতের সার্বভৌমত্ব মুর্শিদাবাদে নয়, ছিল দিল্লি, ফতেহপুর সিক্রি কিংবা আগ্রায়।
সেই অর্থে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাষ্ট্রদ্রোহিতারই শামিল হতো। তবে মীর জাফরের উচিত ছিল পদত্যাগ করে অবসরে যাওয়া কিংবা বিনাযুদ্ধে পলাশী ত্যাগ না করে যুদ্ধ চালিয়ে সামান্য সংখ্যক ইংরেজ ও তাদের পালা-পোষা স্থানীয় সৈনিকদের কবর রচনা করা। সেনাপতির এই ভুলের খেসারত দিতে গিয়ে শুধু বাংলাই নয়, গোটা মোঘল বাদশাহীর পতন ঘটে। তুরস্কের ওসমানীয়া সুলতানাত (অটোম্যান এম্পায়ার) এবং ভারতের মোঘল বাদশাহীর পতন আজকের জগতের দুই বিষফোঁড়া-ইহুদীবাদ (জায়নিজম) এবং ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদের জন্ম দেয়। জগতের ওপর নেমে আসে প্রথম এবং দ্বিতীয় মহাযুদ্ধের বীভিষিকা। অথচ গোটা দুনিয়া যখন তুর্কী ওসমানীয়া সাম্রাজ্যের পতন নীরব দর্শকের ভূমিকা পালন করে, তখন ভারতবর্ষের মুসলমানের পূর্বপুরুষেরা তুর্কী খেলাফত পুনরুদ্ধারের জন্য সংগ্রামে নামেন, যার নাম ঐতিহাসিক খেলাফত আন্দোলন (Caliphate Movement)। লন্ডনে ব্যারিস্টারি পড়ে দেশে ফিরে তরুণ মোহাম্মদ জিন্নাহ্ খেলাফত আন্দোলনের হাল ধরেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে সরিয়ে। জিন্নাহর যুক্তি ছিল তুরস্কের মুসলিম ওসমানীয়া সুলতানাত পুনরুজ্জীবনের দায়িত্ব হিন্দু নেতা গান্ধী পালন করবেন কীভাবে এবং কোন যুক্তিতে?
লেখক : সিনিয়র সাংবাদিক
