খালেদা জিয়ার মৃত্যুর পর দলীয় সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন তারেক রহমান। এর আগের গল্প অন্যরকম। বয়স যখন ছয়, তখন তিনি মায়ের সঙ্গে ঢাকায় গৃহবন্দি ছিলেন। প্রথমে মৃত্যু থেকে পালাতে, এরপর তাদের কব্জায় পড়লে যে কোনো সময় মেরে ফেলা হতে পারেÑ এই ভয়ে কেটেছে মুক্তিযুদ্ধের নয় মাস। বয়স যখন এগারো, আবারও হলেন গৃহবন্দি। সিপাহি-জনতার বিদ্রোহের তিন দিনÑ এবার বাবা-মায়ের সঙ্গে। তিন দিনের সেই ভয়াল সময়ে দিন গুনছিলেন, কখন পুরো পরিবারসহ তাদের জীবনাবসান ঘটবে। বয়স যখন পনেরো, হারালেন তাঁর বাবাকে। হয়ে গেলেন এতিম। মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। বয়স চল্লিশ পেরোল। এবার আরও কঠিন অবস্থা। নিজের ভাই, মাসহ পুরো পরিবার কারারুদ্ধ।
মেরুদ-ের হাড় ভেঙে দেওয়া হলো তার। ছোট ভাইকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। অন্যদিকে মাকেও জেলে বন্দি করে রাখা হলো। জেল থেকে বের হয়ে তারেক গেলেন লন্ডনে, ভাই গেল মালয়েশিয়ায়। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হলেন। কিন্তু ভাই হলেন না। বাবা না থাকলে পরিবারে ছোট ভাইবোনদের বাবার ভূমিকা পালন করেন ‘বড় ভাই’। সেই ছোট ভাইয়ের মৃত্যু হলো। জানাজা হলো, দাফন হলোÑ শুধু দূর থেকে দেখা ছাড়া কিছুই করতে পারল না তারেক। বয়স যখন পঞ্চাশ, তখন তারেক দেখলেন বৃদ্ধ ও অসুস্থ মাকে পরিত্যক্ত এক ভুতুড়ে কারাগারে যেতে। সেখানে একমাত্র বন্দি ছিলেন তার মা। দিনের পর দিন কাটিয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়েছেন। আর ষাট বছর বয়সে মায়ের কফিন কাঁধে বহন করে কবরস্থানে গমন।
রাজনীতিতে প্রবেশ তারেক রহমান বিএফ. শাহীন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন ১৯৮৪ সালে। স্মাতক পর্যায়ে পড়া শেষ না করে নিজেকে ব্যবসায় নিযুক্ত করেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে তাঁর নিজ জেলা বগুড়ার গাবতলী উপজেলার বিএনপির সাধারণ পদ লাভের মাধ্যমে। কালের পরিক্রমায় ২০০৯ সালে ৮ ডিসেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। তারপর বেগম জিয়া অসুস্থ ও অন্তরীণ থাকায় ২০১৮-২০২৫ সাল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এখানে উল্লেখ্য, ১/১১ এর সময় রাজনৈতিক কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। দীর্ঘ ১৭ বছর লন্ডনে পরিবার নিয়ে অবস্থান করেন, যার পরিসমাপ্তি ঘটে গত ২৫ ডিসেম্বর তারিখে।
নতুন রাজনৈতিক যাত্রার কান্ডারী ’২৪-এর গণঅভ্যুত্থানে প্রবাসে নির্বাসিত থাকার কারণে তারেক রহমানের ভূমিকা মূলত সরাসরি মাঠে নয়, ছিল কৌশলগত ও নীতিগত দিকনির্দেশনায়। প্রবাসে অবস্থান করলেও তিনি গণঅভ্যুত্থানের রাজনৈতিক ভাষ্য, দাবি ও কর্মসূচির রূপরেখা নির্ধারণে প্রবল প্রভাব রেখেছেন। কখনোই মাঠের সেনাপতি হিসেবে নিজেকে উপস্থাপন করেননি; বরং রাজনৈতিক অভিভাবক ও সমন্বয়কের ভূমিকায় থেকেছেন। গণঅভ্যুত্থান ক্ষোভের বিস্ফোরণ না হয়ে একটি রাজনৈতিক দাবি-নির্ভর গণআন্দোলনে রূপ নেয়। এই জায়গায় তারেক রহমানের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
প্রবাসে থেকেও তাঁর বক্তব্যে বারবার আন্দোলনকে সরকারবিরোধী হলেও রাষ্ট্রবিরোধী না করার আহ্বান জানান। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকারের ভাষাকে সামনে আনেন। আন্তর্জাতিক পরিসরে আন্দোলনের নৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করেন। গণঅভ্যুত্থানের সময় তারেক রহমান বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্যের কথা বলেছেন বারবার। ঐক্য ছিল মূলত রাজনৈতিক দলের মধ্যে এবং ছাত্র, নাগরিক ও স্বতঃস্ফূর্ত সামাজিক শক্তির সঙ্গে সমন্বয়। তারেক রহমানের নেতৃত্বে এখন বিএনপির সামনে প্রধান ৪টি চ্যালেঞ্জ রয়েছে। ১. দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দলটিকে একটি সুশৃঙ্খল এবং আধুনিক রাজনৈতিক শক্তিতে রূপান্তর করা; ২. রাষ্ট্রীয় সংস্কার এবং জন আকাক্সক্ষার প্রতিফলন ঘটানো; ৩. নির্বাচনী রাজনীতি ও আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন; ৫.
আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে যোগ্য প্রার্থী বাছাই এবং ইশতেহারে আধুনিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরা ইত্যাদি। তিনি ৫ আগস্টের আগের প্রতিহিংসার রাজনীতিতে আর ফিরতে চান না। এই ‘নিউ পলিটিক্যাল কালচার’ বা নতুন রাজনৈতিক সংস্কৃতির ঘোষণা যদি বাস্তবে রূপ পায়, তবে তা দেশের সামগ্রিক রাজনীতির জন্য মঙ্গলজনক হবে। গত ৫৪ বছরে বলতে গেলে বাংলাদেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই শক্তভাবে কাজ করতে পারেনি। সরকারি-বেসরকারি সব সেক্টরেই দুর্নীতি, অব্যবস্থাপনা বিরাজমান। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি এবং সুশাসনে অনেক বড় ঘাটতি রয়েছে। এগুলোই তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক কথায় ক. বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে এবং তার ঘোষিত ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ শক্তপোক্তভাবে শুরু এবং শেষ করতে হবে; খ. তারেক রহমান নিশ্চয়ই বিএনপির ১৯ দফা এবং সর্বশেষ ৩১ দফাকে পাথেয় হিসেবে নিয়ে কাজ শুরু করবেন। ১৯ দফার ১৮ নম্বরে দুর্নীতিমুক্ত, ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার কথা বলা আছে; গ. নয় নম্বরে দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা এবং ১০ নম্বরে সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করার কথা বলা আছে, যা আজও রিলিভেন্ট; ঘ. ১৯ দফার সর্বশেষ দফায় ধর্ম, গোত্র ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশ যতদিন থাকবে এ দফার ন্যায্যতাও ততদিন থাকবে; ঙ. ৩১ দফার মধ্যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে; চ. বলা হয়েছে, দুর্নীতির ক্ষেত্রে কোনো আপস করা হবে না, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে; ছ. মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনর্প্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকা- এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে; জ. ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’Ñ এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে।
তারেক রহমান নিশ্চয়ই বিএনপির ১৯ দফার এবং ৩১ দফা বিশ্লেষণ করে জাতি গঠনে তার কর্ম পরিকল্পনা ঠিক করবেন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা নির্ভর করবে তিনি কতটা মাঠ-ঘনিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নেতৃত্বে নিজেকে রূপান্তরিত করতে পারেন তার ওপর। তবে তারেক রহমানের নেতৃত্ব ধরনকে বোঝার জন্য তার রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক কৌশল, সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং সমর্থক-সমালোচকদের দৃষ্টিভঙ্গিÑ সবকিছু একসঙ্গে বিবেচনা করা জরুরি। তারেক রহমানের নেতৃত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। দলীয় সিদ্ধান্ত, আন্দোলনের রূপরেখা কিংবা সাংগঠনিক পুনর্বিন্যাসÑ এসব ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত সংগত কারণেই তার হাতে কেন্দ্রীভূত। এতে করে দলীয় শৃঙ্খলা বজায় থাকে।
তবে একই সঙ্গে তৃণমূলের স্বতঃস্ফূর্ততা যেন সীমিত হয়ে না পড়ে সে বিষয়ে সজাগ থাকতে হবে। তার রাজনীতি বরাবরই কৌশলগত ও দূরদর্শিতায় ঋদ্ধ। তিনি সরাসরি মাঠের রাজনীতির চেয়ে দীর্ঘমেয়াদি কৌশল ও পরিকল্পনাভিত্তিক রাজনীতিতে বেশি মনোযোগী। বর্তমানে দেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে। দীর্ঘ সময় পর বাংলাদেশ যখন স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে নিঃশ্বাস নিতে শুরু করেছে। এমন এক সন্ধিক্ষণে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের সাধারণ মানুষের মনে নতুন করে বেঁচে থাকার জন্য আশার সঞ্চার করেছে। তিনি কেবল একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা হিসেবে ফেরেননি, বরং তিনি ফিরেছেন এক নতুন ও আধুনিক বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপকল্প নিয়ে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি কার্যকর ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করুকÑ এটাই গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের প্রত্যাশা। রাজনীতির মাঠে প্রতিহিংসা বা সংঘাত নয়, বরং যুক্তিতর্ক ও জনসেবার প্রতিযোগিতা ফিরে আসুক, যেখানে তারেক রহমানের নেতৃত্ব একটি নতুন ইতিবাচক ধারা তৈরি করবে।
লেখক : অধ্যাপক (অর্থনীতি) ও সিন্ডিকেট সদস্য, সিটি ইউনিভার্সিটি
