বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যের শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার বিষয়ে সরকার যে চিন্তা করছে, তা আত্মঘাতি। সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাসের নিয়ম বাতিল করা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমে আসার পরই সামাজিকমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না যে, সরকার বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক নেতাদের ফেরানোর বন্দোবস্ত করতেই এ সিদ্ধান্ত নিচ্ছে। সমকালের প্রতিবেদন অনুসারে, রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে জারি করা পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় রাজনৈতিক নেতারা আসতেই পারেন, কিন্তু শিক্ষাগত যোগ্যতা শিথিল করা ঠিক হবে না।
অন্তবর্তী সরকার শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য তেমন কিছু করতে না পারলেও শিক্ষাগত যোগ্যতা আরোপের কাজ ইতিবাচক। আগেও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষাগত যোগ্যতার বাধা ছিলো না। ২০২৪ সালের মে মাসে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে সভাপতি হওয়ার জন্য এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা আরোপ করা হয়। ২০২৫ সালে অন্তবর্তী সরকারের সময় সভাপতি হওয়ার যোগ্যতা বাড়িয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়। একইসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয় স্নাতক বা সমমানের ডিগ্রি। বর্তমান সরকারেরও উচিত পেছনের দিকে না গিয়ে এর ধারাবাহিকতা রক্ষা করা।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা আর বাজার কমিটির সদস্য হওয়া এক বিষয় নয়। যদিও সবক্ষেত্রেই যারা নেতৃত্ব দিবেন তাদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা বলাই বাহুল্য। স্কুল, কলেজ বা মাদ্রাসায় যারা শিক্ষক আছেন, তাদের ন্যুনতম স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে। অনেক শিক্ষকের আরও উচ্চতর ডিগ্রি থাকে। এমন শিক্ষকদের নেতৃত্ব দেন গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি। শিক্ষকদের যাদের নেতৃত্ব দেন তাদের যদি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা না থাকে, তবে তা শিক্ষকদের জন্য অপমানজনক। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একাডেমিক ও প্রশাসনিক বিষয়, যেমন শিক্ষক নিয়োগ, বাজেট অনুমোদন এবং উন্নয়নমূলক পরিকল্পনা করার জন্যও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। স্নাতক বা স্নাতকোত্তর পাস না হলে এসব বিষয় বোঝা কঠিন।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাক্রম এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা জরুরি। তাছাড়া কমিটির সিদ্ধান্তগুলো সঠিক ও আইনসম্মত কি-না, তা একজন শিক্ষিত মানুষই বুঝতে পারবেন। সভাপতি শিক্ষিত হলে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং অন্যান্য সদস্যদেরও সেভাবে মূল্যায়ন করতে পারবেন এবং সবার সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করতে পারবেন।
এখন সমাজে শিক্ষিত মানুষের খুব একটা অভাব নেই। তাদের মূল্যায়ন করলে এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য ক্ষেত্রে তাদের নেতৃত্ব দিলে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শিক্ষিত অনেকেই এখন রাজনীতিতে আছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে আসতে পারেন। শিক্ষাগত যোগ্যতা শিথিল না করলে বরং রাজনীতিকরা আরও শিক্ষার দিকে ঝুঁকতে পারেন।
সরকারের শিক্ষাক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাও উচ্চশিক্ষিত। শিক্ষাক্ষেত্রে চাইলেও তারা খামখেয়লি সিদ্ধান্ত নিতে পারেন না। শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা রাখতে হবে। পেছনে ফেরার সুযোগ নেই। শিক্ষার মান এখনো আমাদের বড় চ্যালেঞ্জ, সেখানে উন্নতিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার ইতিমধ্যে শিক্ষায় ১২ দফা সংস্কার প্রস্তাবের কথা বলেছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্যও শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন সভাপতি জরুরি। সেজন্য সরকারকে
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
