খাদ্য নিরাপত্তা মানে যেনতেন প্রকারে সব মানুষের উদর পূর্তির নিশ্চয়তাকে বুঝায় না। উৎপাদন ও সরবরাহের নিরবচ্ছিন্নতা, খাদ্যের পুষ্টিমান ভেজাল ও কন্টেমিনেশন থেকে সুরক্ষাও খাদ্যনিরাপত্তার অপরিহার্য অংশ। সম্প্রতি ভারত থেকে সরকারিভাবে আমদানিকৃত ১৩৫ টন চালের একটি চালান পরীক্ষায় মানবদেহে ভয়ঙ্কর ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারত থেকে আমদানিকৃত চাল, ডালসহ বিভিন্ন খাদ্যশস্য কেনা ও ব্যবহারের ক্ষেত্রে জনমনে এক ধরণের ভীতি সৃষ্টি হয়েছে। এটি এমন সময়ে ঘটল, যখন ভারত-বাংলাদেশ সম্পর্ক ও বাণিজ্যে এক ধরণের টানপোড়েন ও অনিশ্চয়তা বিরাজ করছে।

বিশেষত জুলাই বিপ্লবের পর ভারতের ক্ষমতাসীন দলের নেতারা ক্রমাগত বাংলাদেশ বিরোধী উস্কানি, হুমকি ও অপপ্রচারে লিপ্ত হয়। যখন ভারতের পর্যটন কেন্দ্রগুলোতে বাংলাদেশিদের অপাঙতেয় করে তোলা হয়েছে। বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখা ও জরুরি খাদ্য পণ্য রফতানি বন্ধের সিদ্ধান্ত যখন ভারতীয় কৃষক ও অর্থনীতির জন্য বুমেরাং হয়েছে, তখন সবকিছু বন্ধ রাখার নেতিবাচক সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ হিসেবেই বিবেচনা করা যায়। কিন্তু যেনতেন প্রকারে শুধুমাত্র নিজেদের স্বার্থ সংরক্ষণ, কাঁচামাল ও বাণিজ্যে ভারতের উপর নির্ভরশীলতাকে আধিপত্যবাদী রাজনৈতিক এজেন্ডা হিসেবে ব্যবহারের ভুরিভুরি উদাহরণ রয়েছে।

এমনকি বৈশ্বিক করোনা মহামারির সময় বাংলাদেশে ভারতের তাবেদার সরকার চীনের লোভনীয় শর্ত ফিরিয়ে দিয়ে ভারতের সেরাম কোম্পানি থেকে করোনা ভ্যাকসিন আমদানির চুক্তি করে বড় ধরণের ফাঁদে পড়েছিল। অগ্রাধিকার হিসেবে দ্রুততম সময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনতে অগ্রিম বাবদ দুই দফায় প্রায় ১২০০ কোটি টাকা পরিশোধ করে বাংলাদেশ। হাসিনা সরকারের প্রভাবশালী ব্যক্তির মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্থানীয় কমিশন এজেন্ট ও ডিস্ট্রিবিউটর হিসেবে এ চুক্তিতে স্বাক্ষর করেছিল। উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা একটি বৈশ্বিক মহামারির সময়ও বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরণের প্রতারণার আশ্রয় নিয়েছিল।

বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করেই ভারত টিকা রফতানি বন্ধের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষকে করোনা মহামারির ঝুঁকিতে ঠেলে দেয়। বিপদে বন্ধু ও শত্রুর পরিচয় স্পষ্ট হয়ে যায়। জরুরি প্রয়োজনে করোনা ভাইরাসের টিকা, অক্সিজেন ভেন্টিলেটর, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ পরামর্শকদল ও প্রশিক্ষক পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায় বন্ধুদেশ চীন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ উন্নয়ন অংশীদার রাষ্ট্রগুলোর তরফ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়। অন্যদিকে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিকে ১২০০ কোটি টাকা অগ্রিম পরিশোধ করেও টীকা সরবরাহ পায়নি বাংলাদেশ। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, দীর্ঘ ৫ বছরেও সেরাম ইনস্টিউটকে প্রদেয় টাকা ফেরতও পায়নি বাংলাদেশ। শেখ হাসিনার সরকারের দায়িত্ব ছিল এই টাকা ফেরত আনা। তারা তা করেনি। উপরন্তু করোনা মহামারি মোকাবেলার নামে হাজার হাজার কোটি টাকা হরিলুট হয়েছে। ভুয়া করোনা পরীক্ষা ও সার্টিফিকেট বিতরণের লাইসেন্স নিয়ে আওয়ামী সমর্থক টাউটরা জনগনের জীবন নিয়ে প্রতারণার খেলায় মেতে উঠেছিল। করোনা মহামারি মোকাবেলার নামে ব্যয় করা ৪০ হাজার কোটি টাকার অর্ধেকের বেশি সরকারের ঘনিষ্ঠ অলিগার্কদের মাধ্যমে অপচয় ও বেহাত হয়েছে বলে জানা গেছে।

ইতিপূর্বে (অর্ন্তবর্তী সরকারের আমলে) ভারত থেকে আমদানিকৃত সেদ্ধচালে ছত্রাক ও নি¤œমানের কারণে ১১ হাজার টন চাল চট্টগ্রাম বন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছিল। ভারতীয় রফতানিকারকরা যেনতেন প্রকারে নি¤œমানের পণ্য পাঠানোর মাধ্যমে রফতানি আয়ের ভলিউম বাড়াতে মরিয়া। গত কয়েক বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ভারত থেকে ৫’শতাধিক খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করেছিল। কৃষিজাত ভারতীয় পণ্যে বিপজ্জনক মাত্রায় ইথানিল অক্সাইড, ট্রাইসাইকোজল, সিসা ও ক্যাডমিয়ামের মত ভারী পদার্থ ও ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতির কারণে দেশগুলো শত শত ভারতীয় পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় মসলা, চাল, আম, মাছ-মাংসের চালান শুধু ফেরতই আসছে না, চীন, জাপান, সিঙ্গাপুর, হংকংসহ এশিয়ান দেশগুলোও ভারত থেকে এসব পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করছে। এহেন বাস্তবতায় সরকারি পর্যায়ে বিদেশে কৃষিপণ্য রফতানির ক্ষেত্রে ভারতীয় সরকার তথা রফতানিকারকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা। কিন্তু না, বাংলাদেশে পণ্য রফতানির ক্ষেত্রে ভারতকে কখনোই সতর্কতা অবলম্বন করতে হয়নি। বিশেষত শেখ হাসিনার শাসনামলে ভারতীয় কোনো পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলাকে বেয়াদবি, কিংবা অসৌজন্যতা বলেই মনে করতো সরকার! এমনকি বাংলাদেশের ট্রানজিট-করিডোর ব্যবহার করে সেভেন সিস্টার্সে পণ্য পাঠাতে বিপুল ব্যয় ও সময়ের সাশ্রয় হলেও বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ট্রানজিট ও বাণিজ্য বিধি অনুসারে ট্যাক্স আরোপ করতে পারেনি।

অথচ ট্রানজিটের অনুমোদন দেয়ার আগে জনগণের বিরোধীতা ও চাপ সামাল দিতে এ খাত থেকে বছরে শত শত কোটি ডলারের শুল্ক আয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে সিঙ্গাপুরের মতো শক্তিশালী করে তোলার বয়ান হাজির করা হয়েছিল। ট্রানজিট করিডোর চালুর পর উল্টোটাই ঘটেছে। যে সব বাংলাদেশি কোম্পানি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পন্য রফতানি করে রেমিটেন্স আয় করতো, তা অর্ধেকেরও নিচে নেমে এসেছিল। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সড়ক-মহাসড়ক, স্থল ও নৌবন্দর ব্যবহার করে ভারত নিজের ট্রানজিট সুবিধা আদায় করে নিলেও অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় করা হাজার হাজার কোটি টাকার ঋণ ও সুদের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ সরকার তথা জনগণের উপর। এ সব পুরনো কথা। বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা, গার্মেন্টস, ওষুধ, পাট, চা, চামড়ার মত ট্রাডিশনাল রফতানি পণ্যের উপর ভারতীয় ট্যারিফ ব্যারিয়ার, ট্রানজিট সুবিধা বাতিলসহ নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রতিটি পদক্ষেপ শাপে বর হয়েছে। এসব পদক্ষেপের চ্যালেঞ্জ মোকাবেলায় এ দেশের কৃষক, খামারি, আমদানিকারক, উৎপাদক ও রফতানিকারকরা নতুন নতুন দরোজা খুলে দিতে সক্ষম হয়েছে। শ্রেফ সাম্প্রদায়িক রাজনৈতিক কারণে বাংলাদেশে গরু রফতানি বন্ধের প্রতিক্রিয়ায় বাংলাদেশের কৃষক ও খামারিরা লাইভস্টক খাতে এক অভুতপূর্ব বিপ্লব সাধনে সক্ষম হয়েছে। গোমাংস ও কোরবানির পশুর চাহিদা পুরণে এক সময়ে ভারতীয় গরুর উপর বিপুলাংশে নির্ভরশীলতা কাটিয়ে এখন স্বয়ংসম্পুর্ণ বাংলাদেশ। পোল্ট্রি ও মৎস্য উৎপাদনে অনেক আগেই বিপ্লব সাধন করেছিল এ দেশের কৃষকরা। পশুপালন খামারের সাথে ডেয়ারি শিল্পেও বিপুল সম্ভাবনা জাগিয়ে তোলা হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একদিকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণতার জন্য ঢাক-ঢোল পিটানো অন্যদিকে লাখ লাখ টন চাল আমদানির এক বিপরীতমুখী চিত্র প্রকাশিত হয়েছিল। মিলারদের কারসাজির কারণে কষকরা উৎপাদন খরচ তোলতে না পারলেও আমন ঘরে তোলার ভরা মওসুমেও ভারত থেকে নি¤œ মানের চাল আমদানির সুযোগ অবারিত রেখে বাজারে ধস নামিয়ে কৃষকদের ক্ষতির মুখে ঠেলে দেয়ার কারণে দেশের খাদ্য নিরাপত্তা বরাবরই ঝুঁকির মুখে। এর পেছনে কাজ করে ভারতীয় আধিপত্যবাদের মদতপুষ্ট মন্ত্রী, আমলা ও প্রশাসন। তাদের কাছে ভারতীয় স্বার্থ বাংলাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের কয়েকটি জেলার জেলা প্রশাসক কিনেছে মর্মে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়েছিল। যদিও এ ধরণের খবরের কোনো প্রামাণ্য ভিত্তি নেই।

তবে আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদী সাংস্কৃতিক-রাজনৈতিক ন্যারেটিভে মগজ ধোলাই ও মগজ বিক্রি করে দেয়া রাজনৈতিক নেতা ও আমলার সংখ্যা নেহায়েত কম নয়। এ কারণেই এখানে জেলাপ্রশাসক কেনার বা স্লিপার সেলের মাধ্যমে জেলা প্রশাসক নিয়োগের প্রয়োজন পড়ে না। শেখ হাসিনা ও তার দোসরদের দেহ বাংলাদেশে থাকলেও তাদের মন ও আত্মা দিল্লিতেই আটকে থাকতো। বিদেশ থেকে তেল-গ্যাস আমদানি করে দেশের অর্থনীতিন নাকাল হলেও বঙ্গোসাগরে বাংলাদেশের সীমান্ত থেকে স্ল্যান্ট ড্রিলিংয়ের মাধ্যমে দেড় দশক ধরে হাজার হাজার কিউবিক মিটার গ্যাস টেনে নেয়ার সুযোগ ভারতকে দিয়ে হাসিনা বলেছিলেন, তিনি ভারতকে যা দিয়েছিলেন দিল্লি তা কখনো ভুলতে পারবে না। ভারত তা ভুলেনি।

বাংলাদেশের সাথে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়েও তাদের সেবাদাস হাসিনাকে রক্ষার দায় যেন বেশি। দিল্লির আজ্ঞাবহ ও পরীক্ষিত বন্ধু হওয়ায় পতনের পরও দিল্লিতেই আশ্রয় মিলেছে তাদের। সেখানে বসে এখন বাংলাদেশ বিরোধী তৎপরতা আগের যে কোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি করতে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গ্রুপগুলোকে নতুনভাবে সশস্ত্র করা হচ্ছে। সাজেকে পর্যটকদের উপর হামলা, সামরিক বাহিনীর উপর হামলার ঘটনাগুলো প্রচ্ছন্নভাবে বাংলাদেশকে চাপে ফেলার ভারতীয় নীল নকশারই অংশ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ভারতীয় নিয়ন্ত্রণ হারানোর পর থেকে ভারতের বিজেপি নেতারা প্রকাশ্যই চট্টগ্রাম, ফেনী ও রংপুর দখলের হুমকি দিয়েছেন।

এ ক্ষেত্রে তারা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনা কোম্পানি ও জনবলের উপস্থিতিকে নিজেদের জন্য হুমকির অজুহাত হিসেবে ব্যবহার করতে চাইছে। এমন নয় যে, ভারতের সাথে চীনের কোনো সীমান্ত নেই। পাকিস্তানের সাথেও চীনের সীমান্ত রয়েছে। চীনের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক অনেক গভীর। ভারতের হুমকির কারণেই পাকিস্তানকে চীনের সাথে প্রতিরক্ষা কৌশল গড়ে তোলতে হয়েছে। হুমকি দিয়ে এ ধরনের সম্পর্কের সম্ভাব্যতা থেকে কোনো পক্ষকে বিরত রাখা যায়না। হুমকির কারণে তা আরো বেগবান বা ত্বরান্বিত হতে পারে। আন্তর্জাতিক নদী আইন ও দ্বিপাক্ষিক স্বার্থ বিবেচনা না করে ভারতের আন্ত:নদী সংযোগ প্রকল্প এবং বাংলাদেশের উপর বেপরোয়া পানি আগ্রাসনের কারণেই বাংলাদেশের জন্য তিস্তা মহাপরিকল্পনা অপরিহার্য হয়ে পড়েছে। যারা তিস্তা নদীর পানির হিস্যা নিশ্চিত করতে রাজি নয়, তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা দিবে, তাতে বিষ্ময়ের কিছু নেই। তবে চীনের প্রশ্নে কৌশলগত অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে চীনের মাধ্যমে তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির গোপণ কূটনৈতিক তৎপরতাও স্বাভাবিক বিষয়। সুযোগ বার বার আসেনা। তিস্তা ও গঙ্গার পানির প্রশ্নে বাংলাদেশের আপসের কোনো সুযোগ নেই।

আগেই উল্লেখিত হয়েছে, ইউরোপ-এশিয়ার অনেকগুলো দেশ ভারতীয় কৃষিপণ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির কারণে আমদানি নিষিদ্ধ করেছে। এহেন বাস্তবতায় ভারতের সবচেয়ে ট্রাডিশনাল বাণিজ্য অংশীদার বাংলাদেশে চাল রফতানির সুযোগকে কাজে লাগানোর কথা। তা না করে ক্যানসারের উপাদান আফলাটক্সিন সম্পৃক্ত চাল রফতানির কারণ কি নিছক অনবধান বা অনিচ্ছাকৃত ঘটনা? এ নিয়ে বিচার করতে গেলে সরলাঙ্কিক হিসাব কার্যকর নয়। বায়ো-ওয়েপনস, কনস্পিরেসি থিউরি, পুঁজিবাদের যুদ্ধবাদি ইকোনমিক থিউরি, এমনকি কথিত ডিপপুলেশন থিওরিও এখানে হিসেবে রাখা জরুরি। যেনতেন প্রকারে বিশ্বঅর্থনীতির উপর নিয়ন্ত্রন বজায় রাখতে কর্পোরেট বিশ্ব ও পশ্চিমা সা¤্রাজ্যবাদী ডিপস্টেট ও তাদের আঞ্চলিক পার্টনাররা পুরো মানবগোষ্ঠির জন্য চরম হুমকি স্বরূপ সম্ভাব্য সবকিছুই করছে।

এই মুহূর্তে বিশ্বের প্রায় ৯০০ কোটি মানুষের বেশিরভাগই কোনো না কোনো লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত। মানুষের চিন্তা-চেতনা, জীবন-যাপন পদ্ধতি ও রাজনৈতিক-অর্থনৈতিক ন্যারেটিভের পেছনে হাইটেক ও কর্পোরেট বিশ্বের যাদুকরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। শুধু মিলিটারি ইন্ডাসট্রিয়াল কমপ্লেক্স (এমআইসি) দিয়ে পুঁজিবাদি নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হচ্ছে না। এ জন্য কিছু সার্বজনীন সংকট সৃষ্টির প্রয়োজনীয়তা থেকেই ওবেসিটি, ডায়াবেটিস, হরমোনাল ডিজফাংশনের মত স্বাস্থ্য সমস্যা, কিডনি ডিজিজ, লিভার সিরোসিস ও ক্যান্সারের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে গড়ে উঠেছে ট্রিলিয়ন ডলারের মেডিকেল ইন্ডাসট্রি। ডায়াবেটিস ইন্ডাসট্রি, ক্যান্সার ইন্ডাসট্রির উপর ওষুধ কোম্পানিগুলো বছরে শত শত বিলিয়ন ডলারের মুনাফা করছে।

বাংলাদেশ ভারতের অন্যতম বাণিজ্য ও বহুমুখী অর্থনৈতিক অংশীদার। বিশ্ব বাজারে ভারতের কৃষিপন্য রফতানির চেয়ে মেডিকেল ট্যুরিজম খাতের আয় অনেক কম হলেও বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সমান সমান। বর্তমানে ভারতের মেডিকেল ট্যুরিজমের আকার প্রায় ১৩ বিলিয়ন ডলার। এর বেশিরভাগই বাংলাদেশি রোগী নির্ভর। আগামী এক দশকে ভারত মেডিকেল ট্যুরিজম থেকে ৭০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ সময়ে ভারতের কৃষিপণ্য রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ বিলিয়ন ডলার। বাংলাদেশের রোগী বৃদ্ধি ও মেডিকেল ট্যুরিজমের জন্য ভিসা উদারিকরণ ছাড়া এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। প্রয়োজনে-অপ্রয়োজনে বাংলাদেশে ভারতীয় নি¤œমানের চাল রফতানি, (উচ্চ মূল্যের বাসমতি চালসহ) সেই চালে ক্যানসার সৃষ্টিকারী আলফাটক্সিন, কিডনি ধ্বংসকারী ইথানিল অক্সাইড, ট্রাইসাইকোজল ও ভারী ধাতবের উপস্থিতি আরো বেশি মানুষকে এসব গুরুতর রোগে আক্রান্ত করবে। বাংলাদেশে বিশ্বমানের ডাক্তার ও হাসপাতাল না থ্কাায় সে সব রোগীর বেশিরভাগই ভারতে যাবে এবং আগামী দশক নাগাদ এ খাতে বছরে অন্তত ২০ বিলিয়ন ডলার খরচ হবে। দেশের দেড়কোটি প্রবাসি শ্রমিক বছরে যে পরিমান রেমিটেন্স পাঠায় তার প্রায় অর্ধেক মেডিকেল ট্যুরিজম বা বিদেশে চিকৎসার জন্য ব্যয় হয়ে যাবে। এভাবেই বাংলাদেশের জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনীতি সেই ‘বটমলেস বাস্কেট’ এ পরিনত হচ্ছে। এসব বিষয় নিয়ে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

bari_zamal@yahoo.com