জলবায়ুজনিত চরম আবহাওয়া মোকাবেলা করে তুলনামূলক ভালো ফলন পাওয়া খামারগুলোর সাফল্যের রহস্য হলো, দীর্ঘ সময় ধরে মাটিতে কার্বনসমৃদ্ধ জৈব পদার্থের পরিমাণ বাড়ানো। এর ফলে মাটি স্পঞ্জের মতো পানি শোষণ করে ও ধরে রাখতে পারে। কৃষকরা মাটির এ গুণ বাড়াতে নানা পদ্ধতি ব্যবহার করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সারা বছর জমিতে উদ্ভিদের শেকড় জীবিত রাখা। এটি দুই উপায়ে সম্ভব। কৃষকরা ফসলের মৌসুমের বাইরে মাটির গুণাগুণ উন্নত করে এমন আচ্ছাদন ফসল চাষ করতে পারেন। অথবা এমন বহুবর্ষজীবী উদ্ভিদ চাষ করতে পারেন, যেগুলো একাধিক বছর ধরে বেঁচে থাকে।

গবেষক আন্দ্রেয়া বাসে ও মার্শিয়া ডিলংয়ের গবেষণায় দেখা গেছে, এ দুই পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করলে মাটির কণাগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা ৮ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ফলে পানি সহজে মাটির ভেতরে প্রবেশ করতে পারে এবং মাটির বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে পারে। সংখ্যাটি খুব বেশি মনে না হলেও এর প্রভাব গুরুত্বপূর্ণ। গবেষকরা দেখিয়েছেন, এ পদ্ধতির ফলে খরার সময় উদ্ভিদের জন্য ১৬ শতাংশ বেশি পানি পাওয়া যায়।

[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে]

লিজ কার্লাইল : সহযোগী অধ্যাপক, পরিবেশবিদ্যা বিভাগ, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা