বাংলাদেশের নিত্যনৈমিত্তিক সমস্যাগুলোর মধ্যে যানজট অন্যতম। বর্তমান সময়ে শিল্পায়ন ও নগরায়ণের ফলে মানুষ শহরমুখী জীবন যাপনে ঝুঁকছে। ফলস্বরূপ শহরের সীমাবদ্ধ জায়গায় মাত্রাতিরিক্ত জনবসতিই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্মময় জীবনে শহরের ব্যস্ত মানুষদের ছুটতে হয় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু অতিরিক্ত যানজটের কারণে রাস্তাতেই মানুষের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তীব্র যানজট সমস্যার পেছনে উল্লেখযোগ্য কিছু কারণ চিহ্নিত করা যেতে পারে। তার মধ্যে অপরিমিত ট্রাফিক সেবা, লাইসেন্সবিহীন মাত্রাতিরিক্ত যানবাহন, অপ্রশস্ত সড়ক এবং সর্বোপরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা। ফলস্বরূপ জরুরি চিকিৎসা সেবায় ব্যাঘাত, শিক্ষার্থীদের সময় মত ক্লাস-পরীক্ষায় উপস্থিত হতে না পারা থেকে শুরু করে জনসাধারণের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এছাড়াও তীব্র যানজটের ফলে রাস্তায় দুর্ঘটনার পরিমাণ অতীতের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমতাবস্থায়, যনজট কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বাংলাদেশের নিত্যনৈমিত্তিক সমস্যাগুলোর মধ্যে যানজট অন্যতম। বর্তমান সময়ে শিল্পায়ন ও নগরায়ণের ফলে মানুষ শহরমুখী জীবন যাপনে ঝুঁকছে। ফলস্বরূপ শহরের সীমাবদ্ধ জায়গায় মাত্রাতিরিক্ত জনবসতিই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্মময় জীবনে শহরের ব্যস্ত মানুষদের ছুটতে হয় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু অতিরিক্ত যানজটের কারণে রাস্তাতেই মানুষের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তীব্র যানজট সমস্যার পেছনে উল্লেখযোগ্য কিছু কারণ চিহ্নিত করা যেতে পারে। তার মধ্যে অপরিমিত ট্রাফিক সেবা, লাইসেন্সবিহীন মাত্রাতিরিক্ত যানবাহন, অপ্রশস্ত সড়ক এবং সর্বোপরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা। ফলস্বরূপ জরুরি চিকিৎসা সেব
