ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, যা পৃথিবীর ভূগর্ভের ফাটল বা ফ্র্যাকচার বরাবর শিলার আকস্মিক আন্দোলনের কারণে ঘটে। এই আন্দোলন তখন ঘটে যখন শিলা চাপ সহ্য করতে পারে না এবং তারা আচমকা ভেঙে যায়, যা ভূমিকম্পের উৎসের মধ্যে চাপমুক্তি ঘটায়। ভূমিকম্পের উৎসের স্থানকে বলা হয় ‘ফোকাস’ এবং পৃথিবীর পৃষ্ঠে ফোকাসের ঠিক উপরের স্থানটিকে বলা হয় ‘এপিসেন্টার’। একটি ভূমিকম্পে এর শক্তি এবং প্রভাব সহজেই অনুভব করা যায়। উদাহরণস্বরূপ, ৭ মাত্রার ভূমিকম্প ৬ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৩০ গুণ বেশি শক্তি ছেড়ে দেয়, আবার এটি ৫ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৩০০ গুণ বেশি শক্তি ছেড়ে দেয়। ভূমিকম্পের তীব্রতা বা ক্ষতি মাপার জন্য গড়ফরভরবফ গবৎপধষষর ঝপধষব ব্যবহার করা হয়, যা ভূমিকম্পের সময় এলাকা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্ধারণ করে। তবে রিখটার স্কেল দ্বারা ভূমিকম্পের শক্তি মাপা হয়, যা ১৯৩৫ সালে সি.এফ. রিখটার দ্বারা প্রবর্তিত হয়। উপরোক্ত দৃশ্যপটটি বিবেচনায় নিয়ে আমাদের নিজেদের বাঁচানোর জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভূমিকম্পের সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, এমন কাঠামো নির্মাণ করা, যা ভূমিকম্পের শক্তি সহ্য করতে সক্ষম এবং প্রাক-দুর্যোগ সতর্কতা, পর্যবেক্ষণ এবং উদ্ধার ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বাস্তবে, প্রস্তুতি সম্পর্কে এন.ডব্লিউ. কার্টারের মতে, এটি এমন ব্যবস্থা, যা সরকার, সংস্থা, স্থানীয় প্রশাসন এবং জনগণকে বিপদে পড়ার আগে এবং পরে দক্ষতার সাথে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ও বর্মী এই দুটো টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান হওয়ায় সিলেট-চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কয়েক শ’ বছর ধরে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত হয়ে আসছে, যার ফলে বড় ধরনের একটি ভূমিকম্প যে কোনো সময়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। তবে সেটি কবে হতে পারে তার সুনির্দিষ্ট সময় বলা কঠিন। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক হুমায়ুন আখতার বলছেন, ‘যে কোনো সময়ে এটা হতে পারে। আগামী ১০ বছরে হতে পারে আবার ৫০ বছরের মধ্যেও হতে পারে। আমরা শুধু জানি, এই সঞ্চিত শক্তি এক সময়ে বের হবেই, এর কোনো বিকল্প নাই। তবে ভূমিকম্প কোথায় হতে পারে আমরা তার স্থান নির্ধারণ করতে সক্ষম হয়েছি। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্প অবধারিত।’ বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের যে উৎস রয়েছে তাতে গত এক হাজার বছরের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প না হওয়ার কারণে এখন যে কোনো সময়ে এটি আঘাত করতে পারে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটো। ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলছেন, একটি উৎস ‘ডাউকি ফল্ট’ শিলং মালভূমির পাদদেশে ময়মনসিংহ-জামালগঞ্জ-সিলেট অঞ্চলে বিস্তৃত, যা প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ। তিনি বলেন ‘এই ফল্টের পূর্ব প্রান্তে অর্থাৎ সিলেটের জৈন্তাপুর অঞ্চলে ভূমিকম্পের আশংকা খুব বেশি। আরেকটি উৎস হচ্ছে সিলেট থেকে ত্রিপুরা হয়ে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত। এই উৎসটি খুব ভয়ংকর।’ এর কারণ হিসেবে তিনি বলছেন, ‘টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের সংযোগস্থল এই পাহাড়ি অঞ্চল, যাকে ভূতাত্ত্বিক ভাষায় সাবডাকশন বলা হয়। পশ্চিমের প্লেটটি ভারতীয় প্লেট এবং পূবের পাহাড়ি অঞ্চলটি বার্মা প্লেট।

ভারতীয় প্লেটটি বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে।’ বিজ্ঞানীরা বলছেন, এই সাবডাকশন জোনে প্রতিনিয়ত শক্তি সঞ্চিত হচ্ছে। গত কয়েক শ’ বছর ধরে সেখানে প্রচুর শক্তি ইতোমধ্যে জমা হয়েছে। দুটো প্লেটের পরস্পরমুখী গতির কারণে এই শক্তি তৈরি হয়। আখতার বলেন ‘পশ্চিমের ভারতীয় প্লেট পূর্ব দিকে চলে যাচ্ছে আর পূবের বার্মা প্লেট পশ্চিমে ধাবিত হচ্ছে। পরস্পরমুখী এই গতির কারণে প্লেটের অভ্যন্তরে এই শক্তি বৃদ্ধি পাচ্ছে।’ গবেষকরা বলছেন, প্রতি ১০০ বছরে দেড় মিটার সংকোচন ঘটছে, যার ফলে এই অঞ্চলে গত এক হাজার বছরে ১৫ মিটারের মতো সংকোচন হয়েছে অর্থাৎ ১৫ মিটার স্থান চ্যুতি ঘটাতে সক্ষম এরকম শক্তি জমা হয়েছে। এই সাবডাকশন অঞ্চলের পূর্ব প্রান্তে প্রায়শই ভূমিকম্প হয়। এখানে সঞ্চিত শক্তি পাঁচ থেকে ১০ বছর পর পর বের হয়ে যায় এবং এর মাত্রা থাকে পাঁচ থেকে ছয়। সাম্প্রতিক সময়ে যেসব ভূমিকম্প হয়েছে, তারও বেশ কয়েকটির কেন্দ্র ছিল মিয়ানমারে। সাবডাকশন অঞ্চলের পশ্চিম প্রান্তে ‘বাংলাদেশের ভেতরে যে ভূমিকম্পের উৎস তাকে বলা হয় লক জোন। প্রচ- সংঘর্ষের কারণে এখানে প্রচুর শক্তি জমা হয়ে আছে। সঞ্চিত শক্তি যখন ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাবে তখন সেখানে ভয়াবহ রকমের ভূমিকম্প হবে,’ বলেন হুমায়ুন আখতার, যিনি প্রায় দুই দশক ধরে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন। তিনি বলছেন, এর মাত্রা হতে পারে রিখটার স্কেলে ৮.৫ থেকে ৯.২ পর্যন্ত। তবে এই সঞ্চিত শক্তি একবারেও বের হতে পারে আবার ধীরে ধীরেও বের হতে পারে।

হুমায়ুন আখতার আরো জানিয়েছেন, সাধারণত প্রতি ১০০ বছর পর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। সবশেষ ১৮২২ এবং ১৯১৮ সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল। সে হিসেবে আরেকটি বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা। ২০০৯ সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) ও জাইকার যৌথ জরিপে জানা গেছে, ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হলে, শহরের ৭২ হাজার ভবন ভেঙে পড়বে এবং এক লাখ ৩৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে ৭ কোটি টন কনক্রিটের স্তূপ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গিয়েছে, ঢাকা শহরের ৭৬ শতাংশ রাস্তা সরু হওয়ায় ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে যাবে। এছাড়া ৬০ শতাংশ ভবন মূল নকশা পরিবর্তন করে গড়ে ওঠায় বড় ধরনের ভূমিকম্পের সময় এই অপরিকল্পিত ভবনগুলো সঙ্গে সঙ্গে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনে বিস্ফোরণ ঘটে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের ভূমিকম্পের প্রস্তুতি বলতে কয়েকটি কাজ হয়েছে। যেমন, সরকারি অর্থায়নে অন্তত একশ কোটি টাকা খরচ করে ফায়ার সার্ভিসের জন্য নানা উপকরণ কেনা। সেই সঙ্গে রাজউকের অধীনে আরবান রেজিলিয়েন্স প্রকল্প চালু করা, যারা ভবনের ভূমিকম্প সহনশীলতার বিষয়টি নজরদারি করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সেই প্রকল্প হাতেগোনা কয়েকটি সরকারি গুরুত্বপূর্ণ দফতর, স্কুল ও হাসপাতালের ভূমিকম্প সহনশীলতা পরীক্ষা নিরীক্ষায় কাজ করে যাচ্ছে। এর বাইরে অন্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা, সংস্কার করা বা ভেঙে ফেলায় কোন উদ্যোগ নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক আলী আহমদ খান। তিনি বলেন, ‘আমাদের দেশে কোড মেনে বিল্ডিং করা হয় না। এটা কারা নজরদারি করবে সেখানেও সমন্বয়হীনতা রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তৎপর হওয়া খুব প্রয়োজন’। তবে রাজউকের নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার বলছেন, কোন ভবন ভূমিকম্প সহনশীল কিনা, সেটা খতিয়ে দেখার কোন সক্ষমতা তাদের নেই।

সম্প্রতি ৫.৭ মাত্রার ও পর পর আরো কয়েকটি ছোট কম্পন সংগঠিত হওয়ায় বাংলাদেশের জনগণের মধ্যে এক আতঙ্ক ও ট্রমা বিরাজ করছে। ভূমিকম্পের সময় আমাদের করণীয় প্রথমত, শান্ত থাকা এবং আতঙ্কিত না হওয়া। ঘরে থাকলে দরজা ও জানালা থেকে দূরে থাকুন, যেন ধ্বংসস্তূপ বা আসবাবপত্রের নিচে চাপা না পড়েন। দ্রুততর উপায়ে, যদি ঘরের ভিতরে থাকেন, তাহলে সোজা কোণে বা শক্ত স্থানে গিয়ে মাথা ঢেকে রাখুন ও ঝাঁপিয়ে পড়ুন। বাইরে থাকলে, ভবনের কাছ থেকে দ্রুত দূরে যান, যেন ধ্বংসস্তূপ বা আসবাবপত্র পড়ার ঝুঁকি থেকে মুক্তি পান। ট্রাফিকের মধ্যে থাকলে, গাড়ি থেকে নেমে খোলা জায়গায় যান। ভূমিকম্পের পরে মূল ঝুঁকি হলো ধ্বংসস্তূপের ধসে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও পানির সরবরাহ বন্ধ হওয়া। তাই, ভূমিকম্পের পরপরই বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বন্ধ করে নিরাপদ স্থানে থাকাই উত্তম। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ভবন নির্মাণের সময় ঝুঁকি বিবেচনা করে স্থাপত্য ডিজাইন ও নির্মাণ কাজ করতে হবে। ভূমিকম্প প্রতিরোধক ভবন ও স্থাপনা নির্মাণে বিশেষ যতœ নিতে হবে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ভবনের স্তর ও শক্তি বাড়াতে হবে। এছাড়া, সকলের জন্য জরুরি সরঞ্জাম যেমন, অগ্নি নির্বাপক যন্ত্র, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ও জরুরি আলো ও সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া, প্রতিটি পরিবারের জন্য ভূমিকম্পের প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা থাকা জরুরি। পরিবারের সদস্যদের ভূমিকম্পের সময় কি কি করণীয়, কোথায় আশ্রয় নেওয়া উচিত, ও জরুরি যোগাযোগের ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।

অতীতে অনেক বড় ভূমিকম্পের ঘটনা আমাদের শেখায় যে, উপযুক্ত প্রস্তুতি ও সচেতনতা ছাড়া এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা কঠিন। তাই, আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্বে সচেতন হওয়া, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা, উন্নত নির্মাণ মানদ-, দ্রুত উদ্ধার ব্যবস্থা ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এই দুর্যোগের ক্ষতি কমানো সম্ভব। সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকম্পের সময় ও পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সচেতনতা ও প্রস্তুতি আমাদের জীবন ও সম্পদ রক্ষা করতে সহায়তা করবে এবং একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে। সরকার ও বিভিন্ন সংস্থা ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবেলা পরিকল্পনা ও প্রশিক্ষণ, ভূমিকম্পের পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এই ঝুঁকি হ্রাসে সক্ষম। দেশের স্কুল, কলেজ, ও অন্যান্য প্রতিষ্ঠানে ভূমিকম্প প্রতিরোধ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণ দেওয়া উচিত। এছাড়া, জরুরি সেবা সংস্থাগুলির জন্য প্রস্তুত থাকতে হবে, যেন ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা সম্ভব হয়। সাধারণ জনগণকেও জানতে হবে কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে হবে, যেন ঝুঁকি কমে আসে।

ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতি, প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং মানসিক আঘাত ঘটে। এই দুর্যোগের সঙ্গে আমাদের জীবনযাত্রা, সম্পদ ও নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই, ভূমিকম্পের ঝুঁকি বোঝা, নিরাপত্তা গ্রহণ ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতনতা থাকা জরুরি। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, যার ঝুঁকি থেকে সম্পদ ও জীবন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সচেতনতা, প্রস্তুতি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। প্রতিটি পরিবারের উচিত একটি জরুরি পরিকল্পনা তৈরি করা, নিরাপদ আশ্রয়ের স্থান নির্ধারণ, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ রাখা ও নিয়মিত ট্রেনিং গ্রহণ। পাশাপাশি, সরকার ও বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় নীতিমালা ও প্রযুক্তি প্রয়োগ করে ঝুঁকি হ্রাসের জন্য কাজ করছে। আমাদের উচিত দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত রাখা, যাতে কোন দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হয়। এই সচেতনতা ও প্রস্তুতি ভবিষ্যতে বাংলাদেশের মতো ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বেশি জীবন ও সম্পদ রক্ষায় সহায়ক হবে।

লেখক: সাবেক উপ-মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও ভিডিপি।