যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পুনর্বহালকে আমি এআই অর্থনীতির ঝুঁকি এবং রাজনৈতিক ক্ষমতার এক উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে দেখছি। জাতীয় নিরাপত্তা উদ্বেগ ও চীনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পদত্যাগের মাত্র ১০ দিনের মাথায় হুয়াংকে ফিরিয়ে আনা হয়। কোম্পানিটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে তাকে ব্যর্থ হতে দেয়া যাচ্ছে না—এক অর্থে এনভিডিয়াও ‘ব্যর্থ হওয়ার জন্য অতিরিক্ত বড়’ (টু বিগ টু ফেইল) প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

২০০৮ সালের ব্যাংকিং সংকটের সঙ্গে এর তুলনা করা যায়। তবে এবার সরকারি অর্থ ব্যয় না করেই রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বাজারকে রক্ষা করা হয়েছে। এতে ট্রাম্প নিজেও এনভিডিয়ার শেয়ারমূল্য বৃদ্ধির সুবাদে আর্থিকভাবে লাভবান হয়েছেন। একই সঙ্গে চীনে এআই চিপ বিক্রি এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে। কিন্তু ইতিহাস আমাদের সতর্ক করে। অষ্টাদশ শতাব্দীর জন ল-এর আর্থিক কারসাজি ও মিসিসিপি কোম্পানির পতন দেখিয়েছিল, প্রবৃদ্ধির অসীম প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বিপর্যয় ডেকে আনতে পারে। এনভিডিয়ার পুনরুত্থানও তাই স্থায়ী সাফল্য, নাকি এআই বুদ্বুদের সাময়িক পুনর্জীবন—সেই প্রশ্ন থেকেই যায়।

[ প্রজেক্ট সিন্ডিকেটে র এক নিবন্ধে]

হ্যারল্ড জেমস : প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক