ঢাকা শহরের জীবন এখন খুবই দুর্বিষহ। এখানে প্রতিদিন মানুষ শব্দদূষণ আর বায়ুদূষণের মাঝেই দিন কাটাচ্ছে। সকালে ঘুম ভাঙার পর থেকেই রাস্তায় বের হলে শুরু হয় হর্নের আওয়াজ, গাড়ির শব্দ, মাইকের চিৎকার আর নানা ধরনের কাজের কোলাহল। এই শব্দে মানুষ মানসিকভাবে খুব বিরক্ত হয়ে পড়ছে। অনেক সময় অকারণেই গাড়ির হর্ন বাজানো হয়। বাস, ট্রাক, সিএনজি-সব মিলিয়ে রাস্তার শব্দ সহ্য করা কঠিন। শব্দদূষণের কারণে মানুষের মাথাব্যথা, অতিরিক্ত রাগ, ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। ছাত্রদের পড়াশোনায় মন বসে না, অসুস্থ ও বয়স্ক মানুষ আরও বেশি কষ্ট পান। শব্দদূষণের সঙ্গে সঙ্গে বায়ুদূষণও ঢাকার আরেক ভয়াবহ সমস্যা। শহরের বাতাস দিন দিন আরও খারাপ হচ্ছে। রাস্তায় জমে থাকা ধুলো, পুরানো গাড়ির কালো ধোঁয়া, ইটভাটার ধোঁয়া আর বড় বড় নির্মাণকাজ বাতাসকে করে তুলছে বিষাক্ত। শীতকালে তো মনে হয় ধোঁয়া আর ধুলোয় পুরো শহর ঢেকে যায়। এই দূষিত বাতাসে শ্বাস নিলে মানুষ সহজেই অসুস্থ হয়ে পড়ে। কাশি, সর্দি, হাঁপানি, চোখ জ্বালা, এমনকি ফুসফুসের রোগও বেড়ে যাচ্ছে। শিশু আর বয়স্কদের জন্য এ বায়ু দূষণ সবচেয়ে বেশি ক্ষতিকর। সমস্যার সমাধান করতে হলে সরকার আর সাধারণ মানুষ সবার মিলেই চেষ্টা করতে হবে। সরকারকে আইন ঠিকভাবে কার্যকর করতে হবে, পুরোনো গাড়ি ও ইটভাটা নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদেরও সচেতন হতে হবে। অকারণে হর্ন না বাজানো, যেখানে দরকার নেই সেখানে মাইক ব্যবহার না করা, বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ পরিষ্কার রাখা। ঢাকা আমাদের শহর, আমাদেরই ঘর। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে সামনের দিনগুলো আরও কঠিন হবে। তাই সুস্থভাবে বাঁচতে হলে এখনই শব্দদূষণ-বায়ুদূষণ কমানোর দিকে মনোযোগ দিতে হবে সবার!
ঢাকা শহরের জীবন এখন খুবই দুর্বিষহ। এখানে প্রতিদিন মানুষ শব্দদূষণ আর বায়ুদূষণের মাঝেই দিন কাটাচ্ছে। সকালে ঘুম ভাঙার পর থেকেই রাস্তায় বের হলে শুরু হয় হর্নের আওয়াজ, গাড়ির শব্দ, মাইকের চিৎকার আর নানা ধরনের কাজের কোলাহল। এই শব্দে মানুষ মানসিকভাবে খুব বিরক্ত হয়ে পড়ছে। অনেক সময় অকারণেই গাড়ির হর্ন বাজানো হয়। বাস, ট্রাক, সিএনজি-সব মিলিয়ে রাস্তার শব্দ সহ্য করা কঠিন। শব্দদূষণের কারণে মানুষের মাথাব্যথা, অতিরিক্ত রাগ, ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। ছাত্রদের পড়াশোনায় মন বসে না, অসুস্থ ও বয়স্ক মানুষ আরও বেশি কষ্ট পান। শব্দদূষণের সঙ্গে সঙ্গে বায়ুদূষণও ঢাকার আরেক ভয়াবহ সমস্যা। শহরের বাতাস দিন দিন আরও খারাপ হচ্ছে। র
