ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার প্রবণতা নতুন বিষয় না হলেও এ প্রবণতার বিস্তার এখন অনেক বেড়ে গিয়েছে। দেশে-বিদেশে অনেক স্থানেই মুসলমানদের ধর্মীয় বিশ^াস অনুভূতির উপর হামলা হচ্ছে নানাদিক থেকে, নানাভাবে এবং নানা কলাকৌশলে। সাধারণের জানা-অজানা বহু পদ্ধতির অনুসরণ করে এক শ্রেণির খোদাদ্রোহী, নবী (সা.)-এর শানে অশালীন আচরণকারী এবং ইসলাম বিদ্বেষী লোকরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এদের অপতৎপরতার বিরুদ্ধে সম্মানিত মাশায়েখ উলামায়ে কেরাম এবং খাঁটি ধর্মপ্রাণ মুসলমানগণের পক্ষ হতে সর্বদা প্রতিবাদমুখর ও প্রতিহত করার ভূমিকা রয়েছে। ফলে, সাময়িকভাবে হয়তোবা এসব অপতৎপরতা বন্ধ থাকে কিংবা ষড়যন্ত্রকারীরা আড়ালে চলে যায়, কিন্তু সুযোগে আবার চাঙ্গা হয়ে উঠে। যথাযথ সরকারি বিধিবিধানের অভাব অথবা প্রয়োগে শৈথিল্যের সুযোগের সদ্ব্যবহারকে কাজে লাগাতে অপশক্তিগুলো সুচতুর। তাই দেখা যায়, মহান আল্লাহর শানে গোস্তাখি (বেআদাব), মহানবী (সা.)-এর অবমাননা এবং কোরআনের প্রতি অমর্যাদা প্রদর্শন প্রভৃতি ক্ষেত্রে মুসলমানদের ধর্মীয় অনুভূতি মূল্যবোধে দুঃসাহসিকভাবে আঘাত হানার অব্যাহতধারা প্রত্যক্ষ করা যায়। এ পর্যায়ে প্রাসঙ্গিকভাবে ধর্মীয় মূল্যবোধের উপর যৎসামান্য আলোকপাত করা যাচ্ছে।
খোদাদ্রোহী নমরূদ, ফেরাউন, কারুন প্রমুখের জুলুম-অত্যাচার, অন্যায়-অবিচার এবং তাদের করুণ পরিণতির কাহিনীর বিবরণ কোরআনের নানা স্থানে বর্ণিত হয়েছে। নমরূদ, ফেরাউনের ঔদ্ধত্য এতই বেড়ে গিয়েছিল যে, তারা নিজেদের ‘খোদা’ বলে দাবি করতে থাকে। অথচ, তারা এমন খোদা বনে গিয়েছিল যে, আত্মরক্ষার ক্ষমতাও প্রদর্শন করতে পারেনি। গ্লানিকর পরিণতিতে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। অতি ক্ষুদ্র একটি ল্যাংড়া মশার হামলা ঠেকাতেও নমরূদ চরমভাবে ব্যর্থ হয়েছে।
হজরত ইবরাহীম (আ.)-এর যুগের এ নমরূদ সে সময়কার সবচেয়ে বড় বাদশাহ ছিল। তৎকালীন দুনিয়ার গোটা সা¤্রাজ্যের অধিপতি ছিল সে। নমরূদ নামে যে ক’জন প্রসিদ্ধ ছিল, তাদের মধ্যে হজরত ইবরাহীম (আ.)-এর জামানার নমরূদই ছিল প্রথম। তার নাম ছিল কেনান ইবনে হাম ইবনে নূহ (আ.)। তার সাথেই হজরত ইবরাহীম (আ.)-এর সংলাপের বর্ণনা রয়েছে কোরআনে সূরা বাকারা-২৫৮ নং আয়াতে। ইবরাহীম বললেন: ‘নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত কর। তখন সে কাফের হতভম্ব হয়ে গেল’।
আয়াতে হজরত ইবরাহীম (আ.) ও নমরূদের মধ্যে কথোপকথনের বিখ্যাত কাহিনীর কথা বলা হয়েছে। ইবরাহীম (আ.)-এর প্রশ্ন শুনে নমরূদ লা জওয়াব হয়ে যায়, বাংলায় যাকে ‘হতভম্ব’ বলা হয়েছে। হজরত ইবরাহীম (আ.)-এর যুক্তিপূর্ণ প্রশ্নের জবাব কুখ্যাত নমরূদের কাছে ছিল না। এর পরেও সঠিক পথে আসার পরিবর্তে সে তার হঠকারিতায় স্থির থাকে এবং তার সন্ত্রাসী তৎপরতা ও বর্বরতা অব্যাহত রাখে। এক পর্যায়ে হজরত ইবরাহীম (আ.)-কে অগ্নিকু-ে নিক্ষেপ করে। আল্লাহ তায়ালা সেই অগ্নিকু-কে তার জন্য শান্তির বাগানে পরিণত করে দেন। কোরআনের ভাষায়: ‘কুলনা- ইয়া নারু, কূনি বারদান ওয়া সালামান আলা ইবরাহীম’। অর্থাৎ আমি বললাম, হে অগ্নি, তুমি ইবরাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। (সূরা আম্বিয়া আয়াত-৬৯)।
অত্যাচারী নমরূদের অপকৌশল আল্লাহ তা’লা ব্যর্থ করে দেন। তার সব অপকর্মের যে করুণ পরিণতি হয় তার সাক্ষ্য মশক হামলার কাহিনী। এ পাপিষ্ঠরা তো শোচনীয়ভাবে ধ্বংস হয়, কিন্তু তার প্রেতাত্মারা যুগে যুগে উৎপাত করতে থাকে, নানারূপে এখনো আছে। প্রসঙ্গক্রমে আব্বাসীয় যুগের দ্বিতীয় খলিফা আবু জাফর মনসুরের নামে রূমের কায়সারের প্রেরিত তিনটি প্রশ্নের কথা উল্লেখযোগ্য। মহান আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী প্রশ্নগুলোর জবাব বহু সংশয়বাদীর অন্ধ চোখ খুলে দেবে।
সে সময় বাগদাদের ইমাম-ফকীহগণের মধ্যে হজরত ইমাম আযম আবু হানিফার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। একজন যুক্তিবাদী ইমাম হিসেবে তার নাম সবার মুখে মুখে। খলিফা মনসুর রূম স¤্রাটের কাছ থেকে এক খানা পত্র প্রাপ্ত হন, তাতে বর্ণিত তিনটি প্রশ্নের জবাব চেয়েছিলেন রূম স¤্রাট। এখানে সে পত্রের কাহিনী তুলে ধরা হলো।
খলিফার কাছে রূম স¤্রাট কায়সারের দূত হিসেবে একজন মন্ত্রী আসেন। প্রশ্নের সঠিক জবাব না পেলে প্রচ্ছন্নভাবে খলিফার উপর ‘খেরাজ’ (কর) আরোপ করার হুমকিও ছিল। কায়সারের মন্ত্রী খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে প্রশ্নগুলো অবহিত করেন। এসব প্রশ্ন ছিল অতি সূক্ষ্ম ও জটিল। খলিফার পক্ষে তার সঠিক জবাব দেয়া সম্ভব ছিল না। খলিফা মনসুরে প্রশ্নগুলোর জবাব দিতে না পারায় তিনি রাষ্ট্রের ধর্মীয় আলেম-ফাজেলদের কাছে জবাব চাইবেন এটাই স্বাভাবিক। খলিফা মনসুরে কায়সারের পক্ষ হতে প্রেরিত তার মন্ত্রীর পেশ করা তিনটি প্রশ্নের জবাব জানার জন্য গণ্যমান্য আলেম-ফাজেলদের সমবেত করেন এবং কায়সারের প্রশ্নগুলো তাদের অবহিত করেন। এ সমাবেশে অংশগ্রহণের জন্য হজরত ইমাম আজম আবু হানিফা (রহ.)ও আমন্ত্রিত ছিলেন, তিনিও হাজির হন। খলিফা আবু জাফর মনসুেেরর দরবারে আমন্ত্রিত সবাই উপস্থিত হন। রূমী উজিরও আসন গ্রহণ করেন এবং তার প্রশ্নগুলো উপস্থাপন করেন। উপস্থিত আলেমগণ যার যার জ্ঞান-পারদর্শিতা অনুযায়ী বক্তব্য পেশ করেন। কিন্তু কারো আলোচনা সন্তোষজনক বিবেচিত হলো না। অবশেষে ইমাম আবু হানিফা নিজেই খলিফার অনুমতি প্রার্থনা করলে তাকে জবাব দানের অনুমতি দেয়া হয়। প্রশ্নোত্তর শুরু হয়Ñ
ইমাম আবু হানিফা (রহ.): (রূমী উজিরের উদ্দেশ্যে) বলেন, ‘এখন আপনি প্রশ্নকারী রূপে এবং আমি জবাবদাতা হিসেবে উপস্থিত। সুতরাং মিম্বরে বসা প্রশ্নকর্তার পদ নয়, বরং এটি হচ্ছে জবাব দানকারীর পদ’। খলিফা: হ্যাঁ, একথা খুবই ঠিক। (এরপর রূমী উজির মিম্বর হতে নেমে পড়েন এবং ইমাম আবু হানিফা (রহ.) তার স্থানে আরামে বসে পড়েন। ঘটনার নাটকীয় রূপ দেখে মজলিসের পরিবেশই বদলে যায়। ইমাম আবু হানিফা (রহ.): (রূমী উজিরের উদ্দেশ্যে)- এবার আপনার প্রশ্নগুলো বলুন। রূমী উজির: আমার প্রথম প্রশ্ন এই যে, ‘খোদার পূর্বে কোন বস্তু ছিল’?
ইমাম আবু হানিফা (রহ.): ‘আপনি এক, দুই, তিন, চার, পাঁচ গণনা করুন এবং বলুন যে, একের পূর্বে কোনো সংখ্যা কি ছিল’? রূমী উজির: এক-এর পূর্বে কোন সংখ্যা নেই, এটিই সর্ব প্রথম। ইমাম আবু হানিফা (রহ.): ‘তাহলে এটি কেবল গাণিতিক হিসেবে এক-এর অবস্থা এই যে, এর পূর্বে কোনো সংখ্যার অস্তিত্বের কথা চিন্তা করা যায় না, তাহলে খোদার পূর্বে যা বাস্তবে এক, এর পূর্বে কোনো বস্তু কীভাবে হতে পারে?’
রূমী উজির: আমার দ্বিতীয় প্রশ্ন এই যে, ‘খোদার মুখ কোন দিকে অবস্থিত’? ইমাম আবু হানিফা (রহ.): প্রথমে বলুন যে, প্রদীপের/চেরাগের আলোর মুখ কোন দিকে? রূমী উজির: চতুর্দিকে। ইমাম আবু হানিফা (রহ.): এবার চিন্তা করুন যে, ‘আগুন একটি ক্ষণস্থায়ী আলো, যখন তার জন্য কোনো বিশেষ দিক নির্ধারিত করা যায় না যে তার দিক অমুক দিকে; তাহলে সেই প্রকৃত নূর (আলো)-এর জন্য কোনো বিশেষ দিক কীভাবে নির্ধারিত হতে পারে’? রূমী উজির: আমার তৃতীয় প্রশ্ন: ‘এই মুহূর্তে খোদা কী করছেন’?
ইমাম আবু হানিফা (রহ.): ‘তিনি তার অন্যান্য কাজের সাথে একটি কাজ এটাও আনজাম দিচ্ছেন যে, তিনি আপনাকে উপবিষ্ট আসন হতে উঠিয়ে আমার সামনে দাঁড় করিয়ে রেখেছেন এবং আপনার স্থলে মিম্বরে আমাকে বসিয়ে দিয়েছেন। রূমী উজির চুপ হয়ে যান’। খলিফা মনসুরে ও উপস্থিত আলেমগণ ইমামের উপস্থিত জবাব ও সূক্ষ্মদর্শিতা দেখে বিস্মিত হয়ে পড়েন।
স্মরণযোগ্য যে, মুসলমানদের মৌলিক বিশ^াসগুলোকে সন্ধিগ্ধ করার লক্ষ্যে সেদিন রূম স¤্রাট কায়সার তার উজিরের মাধ্যমে যে বিষের ‘নোসখা’ খলিফা মনসুরের নিকট প্রেরণ করেছিলেন, তাতে তার কোনো সুফল আসল না, বরং বাগদাদের খলিফাকে ‘খেরাজ’ দিতে বাধ্য করার অপকৌশলও ভেস্তে গেল। এমনকি তার প্রেরিত উজির খলিফা মনসুরের কাছ থেকে মুখে চুলকালি নিয়ে কায়সারের দরবারে প্রত্যাবর্তন করেন। তাদের কী প্রতিক্রিয়া হয়েছিল তা জানা না গেলেও বাগদাদের উপর কায়সারে খেরাজ আরোপ করার দুঃস্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তবে অস্বীকার করা যায় না যে, মহান আল্লাহ সম্পর্কে কায়সারের যে তিনটি প্রশ্ন ছিল, ইমাম সাহেব সেগুলোর তাৎক্ষণিক দাঁত ভাঙ্গা জবাব দিলেও কায়সারের ছড়ানো সেই বিষবাষ্প বাতাসে ভাসতে থাকে এবং নানা স্থানে নানা সময়ে দাবানল, ভূমিকম্পের ন্যায় দেখা দেয়। এক শ্রেণির খোদাদ্রোহী বিভ্রান্ত, ভ্রষ্ট লোক সুযোগ পেলেই খোদার শানে গোস্তাখি শুরু করে দেয়। তাদের মধ্যে কিছু কিছু লোক মুসলমান নাম ধারণ করেও ঐজাতীয় প্রশ্নগুলো সরলপ্রাণ অজ্ঞ-স্বল্প শিক্ষিত লোকদের মধ্যে প্রচার করে বেড়ায়। নতুন প্রজন্মের পাশ্চাত্য কবলিত কিছু কিছু লোক তাতে বিভ্রান্ত-বিপথগামী হলে তাতে তাজ্জব হওয়ার কিছু নেই। খোদাদ্রোহীতার এ মারাত্মক ফেতনার মূলে বিদ্যমান কারণগুলো চিহ্নিত করে তার প্রতিকার করা যুগের চাহিদা।
বর্তমানে সময়ের চাহিদা-আবেদনে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজন তীব্র হয়ে দেখা দিয়েছে। রূম স¤্রাট কায়সারের প্রেতাত্মারা সর্বদাই অপপ্রচারে প্রকাশ্যে-অপ্রকাশ্যে নানা স্থানে সক্রিয়। বিশে^র আধুনিক প্রচার মাধ্যমগুলোর একটি বিশেষ অংশের এক্ষেত্রে ন্যক্কারজনক ভূমিকা সবচেয়ে মারাত্মক ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এমতাবস্থায়, ধর্মপ্রাণ মুসলমান বিশেষভাবে চিন্তাশীল আলেম সমাজকে এসব বিষয়ে যথেষ্ট সজাগ সতর্ক ও সাবধান থাকার পাশাপাশি আধুনিক প্রচার মাধ্যমগুলোর সুযোগ-সুবিধাও গ্রহণ করতে হবে এবং যুক্তি নির্ভর বিভিন্ন প্রচারপত্র ও পুস্তক-পুস্তিকা সমাজের নানাস্তরে ছড়িয়ে দেয়ার বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে মোবাল্লেগগণ (প্রচারকবৃন্দ) সর্বোত্তম অবদান রাখতে পারেন।
