জাপান প্রযুক্তি, বিজ্ঞান, নগর পরিকল্পনা ও কঠোর বিল্ডিং কোডের মাধ্যমে পৃথিবীর অন্যতম ভূমিকম্প সহনশীল দেশে পরিণত হয়েছে। সিসমিক আইসোলেশন প্রযুক্তি, দ্রুত উদ্ধারব্যবস্থা, এবং নিয়মিত ড্রিল, এসবই তাদের প্রস্তুতিকে শক্তিশালী করেছে। কাজেই বছরে হাজারো ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতি সেখানে তুলনামূলকভাবে কম। এতে বোঝা যায় কতটা পরিশ্রমী, সততা ও মেধা শক্তিকে কাজে লাগিয়ে তারা সাহসী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে। আমাদেরও এখন সেই পথেই যাত্রা শুরু করতে হবে।\r\nঅতএব আতঙ্কে থাকার সময় নয়, কাজ শুরু করার সময়।
ভূমিকম্প হলে ঘরের ভেতরে টেবিল, খাট বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিয়ে ড্রপ–কভার–হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে।\r\nঘরের ভারী আলমারি, ফ্রিজ, ওয়ার্ডরোব দেয়ালে আবদ্ধকরণ বা ফিট করা।\r\nদৌড়ানো, লিফটে ওঠা, জানালা বা ভারী আসবাবের পাশে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ। বাইরে থাকলে খোলা জায়গায় থাকা নিরাপদ। \r\nভবনের দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, সেতু, গাছ থেকে দূরে থাকুন।\r\nপূর্বপ্রস্তুতিতে প্রয়োজন দুর্বল ভবন চিহ্নিত করে দ্রুত সংস্কার, স্কুল, অফিস, মার্কেটে নিয়মিত মহড়া। প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবক দল, পরিবারের জরুরি পরিকল্পনা এবং প্রয়োজনীয় সামগ্রীসহ একটি ইমার্জেন্সি ব্যাগ প্রস্তুত রাখা।\r\nপ্রযুক্তি যত উন্নত হোক, ভূমিকম্প আটকানো যায় না। একটি জাতি দুর্যোগ জয় করে শুধু প্রযুক্তি দিয়ে নয়,\r\nমানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ দিয়েও। অহেতুক গুজব না ছড়ানো, একে অপরকে সাহস দেওয়া, পাশে দাঁড়ানো, এসবই সমাজকে স্থিতিশীল রাখে। কাজেই বর্তমান সময়ে ভূমিকম্প সম্ভাব্য ক্ষতি কমানোর প্রচেষ্টা বা পদক্ষেপ অব্যাহত রাখা। প্রস্তুতি ও দক্ষতার মাধ্যমে শক্তি অর্জন করা।\r\nএখনই সিদ্ধান্ত নিতে হবে: আমরা কি আতঙ্কে থাকব, নাকি জাপানের মতো শক্তিশালী প্রস্তুতির পথে হাঁটব?\r\nতা না হলে ভবিষ্যতের এক বড় দুর্যোগ আমাদের প্রস্তুতিহীন দেশকে দুর্বল করে দেবে; যার মূল্য দিতে হবে বিপুল মানুষকে।\r\nলক্ষ্মীবাজার, ঢাকা থেকে
