ঢাকা বিশ^বিদ্যালয় সিন্ডিকেট বিশ^বিদ্যালয়ের দুইটি হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কিছু অফিসিয়াল কাজ সম্পাদনের জন্য এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ^বিদ্যালের ভাইস চ্যান্সেলর এই খবরটি নিশ্চিত করেছেন। হল দুটির নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল’। নতুন নাম হবে যথাক্রমে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’। ইতোপূর্বে ডাকসুর নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্র বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের অফিস ও বাসভবনে যায় এবং ঐ দাবি উত্থাপন করে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের এই দাবি মেনে নিয়েছে। এছাড়াও আরো ৩টি হলের নাম পরিবর্ততিত হচ্ছে। সেগুলো হলো শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির সুলতানা কামাল হোস্টেল। সিনেট এবং ভাইস চ্যান্সেলরের দাবি পূরণের আশ^াসের পর ছাত্ররা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দেয়। ছাত্রদের এ সমাবেশে ডাকসুর সমাজ সেবা সম্পাদক বলেন, ‘ আমরা ইতিহাস থেকে দেখেছি, হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিলো হাসিনার পিতা মুজিব। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না। পাশপাশি জুলাইয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণহত্যা সমর্থন দিয়েছে, তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে’। ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম রাখা হয়েছে বিজয় ২৪, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম শেরে বাংলা একে ফজলুল হক হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তিত হয়ে হয়েছে মওলানা ভাসানী হল।

ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত দেশের সর্বশ্রেণীর মানুষের প্রশংসা কুড়িয়েছে। এর আগে দেশের ১ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের পরেও ঢাকা বিশ^বিদ্যালয়ের মতো দেশের শ্রেষ্ঠ বিশ^বিদ্যালয় কেনো এখনো ফ্যাসিবাদের আইকনদের নাম সরানো হয়নি সেটিই বিস্ময়কর। কিন্তু তবুও ইংরেজিতে যে বলে, ইবঃঃবৎ ষধঃব ঃযধহ হবাবৎ. এ প্রসঙ্গে আরো কিছুকথা আছে যা এখন বলা দরকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানীদের বিশেষ করে পাকিস্তানের সামরিক জান্তার বর্বর জুলুমের কারণে। তার অর্থ তো এই নয় যে, আমরা ইতিহাস থেকে ক্ষণজন্মা মুসলমানদের নাম হটিয়ে দেবো এবং এমন সব হিন্দু নামে নামকরণ করবো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা ও স্বায়ত্তশাসন আন্দোলনে যাদের কোনো নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। বরং ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, তারা কোনো সময় বাংলাদেশ চাননি। বরং অখ- ভারত কায়েমের জন্য সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন। আমরা নিচে দুটি উদাহরণ দিচ্ছি।

একটি হলো মোহাম্মদ আলী জিন্নাহ হলের নাম পরিবর্তন করে রাখা হয় মাস্টার দা সূর্যসেন হল। এই কাজটি করা হয় ১৯৬৯ সালে, যখন ছাত্ররা ১১ দফা আন্দোলন করছিলেন। আরেকটি হলো, ইকবাল হলের নাম পরিবর্তন করে রাখা হয় সার্জেন্ট জহুরুল হক হল। ইকবাল হলের নাম কেনো পরিবর্তন করা হলো সেটা কারো বোধগম্য নয়। শেখ মুজিব বা তৎকালীন ছাত্রনেতাদের পাকিস্তানের ওপর যদি এতোই রাগ থেকে থাকে তাহলে সেই রাগ মহাকবি আল্লামা ইকবালের ওপর ঝাড়া হয়েছে কেনো? তার সাথে তো পাকিস্তানের কোনো সম্পর্ক ছিলো না। তিনি ইন্তেকাল করেন ১৯৩৮ সালে। আর পাকিস্তান কায়েম হয় তার ৭ বছর পর, ১৯৪৭ সালে। সেই ইকবাল ভারতে কিন্তু একটি বরণীয় নাম। ইকবালের সেই কালজয়ী একটি গানকে ভারতীয়রা জাতীয় সঙ্গীত বানাতে চেয়েছিলেন। সেই গানটি হলো, ‘সারে জাঁহাসে আচ্ছা/ হিন্দুসতান হামারা/ হাম বুল বুলেঁ হ্যাঁ ইসকি/ ইয়ে গুলিস্তাঁ হামারা।’ তবে সাম্প্রদায়িকতার ভেদ বুদ্ধির কারণে অবশেষে রবীন্দ্রনাথের সেই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত করা হয় যে গানটি রবীন্দ্রনাথ ভারতের ভাইসরয় লর্ড কার্জনের চরণে শ্রদ্ধাঞ্জলি হিসাবে অর্পণ করেছিলেন। এহেন সম্মানিত ইকবালের নাম ঐ হলটি থেকে মুছে দেওয়া কেনো হলো, যার কোনো কার্যকারণ সম্পর্ক খুঁজে পাওয়া যায় না।

সার্জেন্ট জহুরুল হককে পাকিস্তানের সেনাবাহিনী হত্যা করেছে। তার নামে ঢাকা বিশ^বিদ্যালয়ের কোনো একটি হলের নামকরণ হতেই পারে। স্বাধীনতার পর তো ঢাকা বিশ^বিদ্যালয়ে অনেক নতুন হল নির্মিত হয়েছে। সেগুলোর একটির নাম সার্জেন্ট জহুরুল হক হল হতে পারতো। কিন্তু তা না করে খড়গটি আল্লামা ইকবালের ওপর নেমে এলো কেনো, সেটি সকলকে ভালো করে বুঝতে হবে।

॥দুই॥ এখানেই শেষ নয়। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার হল’। প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন। আর বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালের ২৬ মার্চ মাসে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর আগে তিনি মারা যান। তিনি তো ভারত বিভাগও দেখে যেতে পারেননি। তার ১৫ বছর আগেই তিনি মারা যান। তার পরেও আমরা বলবো, তিনি যেহেতু তাদের ভাষায় ভারত মাতার স্বাধীনতার জন্য সূর্যসেনের সন্ত্রাসী দলে যোগ দিয়ে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত ছিলেন তাই পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্থাপনা তার নামে করলে কারো আপত্তি ছিলো না। সূর্যসেন মারা যান প্রীতিলতারও ৩ বছর আগে, ১৯২৯ সালে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫২ বছর আগে এবং ভারত বা পাকিস্তান স্বাধীন হওয়ার ১৮ বছর আগে মারা যান।

সূর্যসেন একজন স্কুল মাস্টার ছিলেন বলে তার নাম হয় মাস্টারদা সূর্যসেন। তিনি অনুশীলন দলের প্রধান নেতা ছিলেন। তিনি ছিলেন এই দলের মূল প্রশিক্ষক ও কৌশল নির্ধারণকারী। দলের অপর দুই সদস্য হলেন নিখিল চন্দ্র নায়ার ও প্রীতিলতা ওয়াদ্দেদার। এরা গোপনে অস্ত্র চর্চা, দৌড়, লাফ, যুদ্ধ কৌশল, অস্ত্র দখল, বোমা তৈরি এবং তা লুকিয়ে রাখা, চট্টগ্রাম শহরের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝে সশস্ত্র হামলা চালানো ইত্যাদি কাজ করতেন।

সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার তথা অনুশীলন সমিতির অনুপ্রেরণা ছিলো পাঁড় মুসলমান বিরোধী লেখক বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাসটি। এই আনন্দ মঠ উপন্যাসটিতেই প্রথম প্রকাশিত হয় হিন্দুদের বিখ্যাত ভারত মাতার স্লোগান ‘বন্দেমাতরম’। বন্দে অর্থ হলো, নমষ্কার। মাতরম অর্থ হলো, মাতৃভূমি, এক্ষেত্রে ভারতমাতা। এটি কংগ্রেস বিজেপি নির্বিশেষে পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতীকী স্লোগান হয়ে ওঠে। দলের সদস্য হওয়ার জন্য আঙ্গুলে সূচ ফুটিয়ে রক্ত বের করে মা কালীর নামে শপথ করানো হতো। এসব কারণে এই দলটিতে মুসলমানরা প্রবেশাধিকার পান নাই। রক্তশপথ নেওয়া মা কালী ভক্ত এমন কট্টর ভারত প্রেমিকদের নামে বাংলদেশের স্বাধীনতার পর মোহাম্মদ আলী জিন্নাহর নাম বদলে মাস্টারদা সূর্যসেন হল এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ছাত্রী হল নির্মিত হয় কীভাবে? যারা এসব কাজ করেছেন তাদের যুক্তি কী? ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ মুজিব এবং ফজিলাতুন্নেছা হলের নাম বদলিয়েছেন, কিন্তু সূর্যসেন হল এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম ঢাকা বিশ^বিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে রয়ে গেছে।

॥তিন॥ বাংলাদেশের বয়স এখন ৫৫ বছর। এখনো আমাদের জাতীয়তা এবং জাতীয় আদর্শ নির্ধারণ করা হয়নি। সময় অনেক আগেই পেরিয়ে গেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তখন বাংলাদেশের জাতীয়তাবাদ এবং আদর্শ নির্ধারণ করা হয়নি। ২৪টি স্তবক সম্বলিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের ১২ নম্বর স্তবকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার নিশ্চিত করা। সেটি মোটেই হয়নি। স্বাধীনতার ঘোষণাপত্রে যা নাই সেটি শেখ মুজিব তার ৭২ সালের সংবিধানে একক উদ্যোগে ঢুকান। শেখ মুজিবের কথা অনুযায়ী আমাদের জাতীয়তা যদি হয় বাঙ্গালী তাহলে আমাদের সীমান্তের ওপারে পশ্চিম বাংলার ১০ কোটি জনগণ কারা? ওরা কি অবাঙ্গালী? ওরাও তো আমাদের মতোই বাঙ্গালী।

তার পরেও ওরা আলাদা কেনো? বলা হয় যে, ব্রিটিশদের ডিভাইড এ্যান্ড রুল পলিসির জন্য বাংলাকে দুই ভাগ করা হয়েছে। ১৯৭১ সালে তো সুবর্ণ সুযোগ ছিলো, দুই বাংলাকে এক করে এক বৃহত্তর বাংলা গঠন করে শেখ মুজিবের বাঙ্গালী জাতীয়তাবাদকে ষোলকলায় পূর্ণ করা। সেটি হলো না কেনো? স্বাধীনতার পর ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম পুরোধা বাঙ্গালী জ্যোতিবসুকে প্রশ্ন করা হয়েছিলো, ৭১ সালে আপনারা ঐ বাংলার সাথে মিশে গেলেন না কেনো? সাপের লেজে পা পড়ার মতো জ্যেতিবাবু চিঁ চিঁ করে ওঠেন। বলেন, ‘সর্বনাশ, বলেন কি? আমরা কি ভারত বর্ষের মতো এতবড় রাষ্ট্র ছেড়ে ছোট রাষ্ট্রের সাথে যেতে পারি?’ উত্তর ছিলো, ‘ওপার বাংলা তো করলো’। জ্যেতিবাবুর উত্তর, ‘ওরা ভুল করেছে, নাকি ঠিক করেছে, সেটি ওদের ব্যাপার। কিন্তু আমরা ভারত ছেড়ে যাওয়ার মতো অতো বড় ভুল করবো না।’

জুলাই বিপ্লব আমাদের রাষ্ট্রগঠন ও দিক নির্দেশনার সুর্বণ সুযোগ এনে দিয়েছিলো। আমরা এতবড় একটি সুযোগ হেলায় হারালাম। স্কুল পাঠ্যে স্বাধীনতার ঘোষক হিসাবে শেখ মুজিবের নামের পরিবর্তে জিয়াউর রহমানের নাম দেওয়া হয়েছে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণে জিয়ার ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের অংশ হিসেবে সংযোজিত হয়েছে। একাধিক বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ। পাঠ্যবই থেকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’সহ বিতর্কিত শব্দ বাদ দেওয়া হয়েছে। এগুলো সবই শুভ সূচনা। কিন্তু এখনো অনেক কিছুই করার বাকি রয়েছে। সবচেয়ে বড় কাজটি হলো, জাতি হিসেবে আমাদের পরিচয়। বড় বড় রাজনৈতিক দল এবং নেতারা আমাদেরকে পরিচয় সঙ্কট থেকে উদ্ধার করতে পারেননি। এখন সময় এসেছে উদ্ধার করার।

Email:journalist15@gmail.com