২০২৭ সাল হবে ইউরোপে নির্বাচনের বছর। ফ্রান্স, পোল্যান্ড, এস্তোনিয়া ও ইতালির নির্বাচন মহাদেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় ১০০ বছরের মধ্যে এই প্রথম উগ্র ডানপন্থী জনতুষ্টিবাদী জাতীয়তাবাদের শক্তি ও প্রভাব নির্বাচনের মাধ্যমে এত বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।
একুশ শতকের সূচনালগ্নে, প্রায় ৩০ বছর আগে ইউরোপের বামপন্থীরা ছিল ক্ষমতার কেন্দ্রে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৫টি সদস্যদেশের মধ্যে ১৩টিতে তখন বামপন্থীরা সরকার পরিচালনা করছিল অথবা ক্ষমতাসীন জোটের অংশ ছিল। অথচ বর্তমানে উত্তর ইউরোপে ডেনমার্ক ও পূর্ব ইউরোপে লিথুয়ানিয়া ছাড়া আর কোনো দেশে সামাজিক গণতান্ত্রিক নেতৃত্বাধীন সরকার নেই। দক্ষিণ ইউরোপে স্পেনের সঙ্গে কেবল ছোট্ট মাল্টায় মধ্য-বামপন্থীরা ক্ষমতায় রয়েছে।
ইইউর ২৭টি দেশের মধ্যে ২১টিই এখন মধ্যপন্থী অথবা ডানপন্থীদের শাসনে পরিচালিত হচ্ছে। তবে নতুন বিপদ কেবল এই নয় যে স্পেনের ভক্সের মতো আরেকটি উগ্র ডানপন্থী জনতুষ্টিবাদী দল সরকারে প্রবেশ করতে যাচ্ছে। আরো উদ্বেগের বিষয় হলো, মধ্য-ডানপন্থী দলগুলোও উগ্র ডানপন্থীদের নীতির কাছে নতি স্বীকার করছে। ফলে ইউরোপজুড়ে মূলধারার ডানপন্থী ও উগ্র ডানপন্থীদের মধ্যকার রাজনৈতিক বিভাজন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
[দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে)
গর্ডন ব্রাউন : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী
