অনেক নারীর মতো পিটার ম্যান্ডেলসনের সাম্প্রতিক রাজনৈতিক পতন সম্পর্কে আমি খানিক উদ্বিগ্ন, তবে এ ব্যাপারে ভিন্ন কিছু মনে করি। বিষয়টি নিয়ে আমরা সবাই আরও উদ্বিগ্ন, সত্যিই অভাবনীয় খ্যাতিমান ও শক্তিশালী পুরুষদের একটি নেটওয়ার্ক ছিল, যা একজন পরিচিত অপরাধীকে অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন নির্যাতনকে ছোট করে দেখতে ও দায়মুক্তি দিতে চেষ্টা করছিল। হে বালিকারা, এটা কি সত্যি?
আমরা এখানে জেফ্রি এপস্টাইনের ফাইলগুলো নিয়ে কথা বলছি। সর্বশেষ লটটি ফাঁস হওয়ার পর থেকে আমি অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিদের ইমেলগুলো সংগ্রহ করছি। তারা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনকর্মে যুক্ত পাচারকারী ব্যক্তির অপরাধ গৌণ করে দেখাতে সক্রিয়ভাবে সাহায্যের চেষ্টা করেছিলেন, যিনি ২০০৯ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর মারা যান। এসব ব্যক্তির মধ্যে রয়েছেন রিচার্ড ব্র্যানসন, নোয়াম চমস্কি, স্টিভ ব্যানন, ম্যান্ডেলসন, অ্যান্ড্রু। তারা কৌশলগত পরামর্শ অথবা মিডিয়া প্রশিক্ষণ দিয়েছেন কিংবা খুব জোরালোভাবে সংহতি জানিয়েছিলেন। অথবা চমস্কির ক্ষেত্রে ওপরের অভিযোগ থাকা সত্ত্বেও অপরাধ ক্ষুদ্র করে দেখানোর চেষ্টা ছিল।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে একজন আইনজীবীকে পাঠানো তার ডাকনাম সহকারে স্বাক্ষরিত এক লেখা অনুযায়ী, মিয়ামি হেরাল্ডে এপস্টাইনের ধারাবাহিক অপ্রাপ্তবয়স্ক যৌন নির্যাতনের মাত্রা এবং বিচারের বিকৃতির স্বরূপ তুলে ধরে একের পর এক নিবন্ধ প্রকাশ করে। এর কয়েক মাস পর চমস্কি ‘নারীদের ওপর নির্যাতন বিষয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে’ তা নিয়ে উপহাস করেছিলেন। বাহ! ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা সম্মতি উৎপাদনের কথা বাদ দেন, ‘নট গিভিং আ শিট অ্যাবাউট কনসেন্ট’ পড়েছি। চমস্কি ক্ষমতা ও শোষক অভিজাতদের গুরুত্ব দেন কি? এখনও স্টিভ ব্যাননের সঙ্গে তাঁর হাসিমুখে কাটানোর একটি সুন্দর ছবি সামনে ভাসতে থাকে।
এবার রিচার্ড ব্র্যানসনের কথা বলা যাক, যিনি ব্রিটেনের সেরা জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে স্বীকৃত। ২০১৩ সালে এপস্টাইনকে তিনি এই বলে শুরু করেছিলেন, ‘আপনার সঙ্গে দেখা হলে ভালো লাগবে। যতক্ষণ না আপনি আপনার নারীবেষ্টিত হয়ে আসবেন!’ ‘ভার্জিন গ্রুপ স্পষ্ট করে জানিয়েছে, ‘হারেম’ এপস্টাইনের দলের তিন প্রাপ্তবয়স্ক সদস্যকে বোঝায়। ব্র্যানসন যদি সম্পূর্ণ ঘটনা জানতেন তবে তিনি এই শব্দটি ব্যবহার বা যোগাযোগ করতেন না।’ এ ব্যাপারে পুরোপুরি আরও জানতে তার তৎক্ষণাৎ অবগত থাকা উচিত ছিল। তিন বছর পর যখন জেল থেকে মুক্তি হলো, তখন জেফ্রির যৌন অপরাধগুলোকে গৌণ বা ক্ষুদ্র করে দেখাতে সাহায্য করার ব্যাপারটি সামনে আসে। ‘আমি মনে করি, বিল গেটস যদি বলতে রাজি থাকতেন, তিনি জেফ্রির একজন দুর্দান্ত উপদেষ্টা ছিলেন এবং অনেক বছর আগে সাড়ে ১৭ বছর বয়সী এক নারীর সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন...’। ১৪ বছর বয়সী মেয়েদের যৌন কাজে যুক্ত করার কারণে তিনি শাস্তি পেয়েছিলেন।
এপস্টাইনের বৃত্তে এত বড় হিট তারকাও রয়েছে, জেফ বেজোস যখন #notallbillionaires নামে একটি হ্যাশট্যাগ শুরু করেন, তখন আমরা তাদের উপস্থিতির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে পারি। আজকাল এপস্টাইনের বহু শক্তিশালী বন্ধুর ব্যাপারে এটাই সত্য যে, যদি কখনও ফাইলে তাদের মুখোশ উন্মোচিত হয় এবং তারা নীরবে কতটা ভয়ঙ্কর তা স্পষ্ট হয়, তাহলে তারা বলতে পারে, এসব অপরাধের ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। আসল কথা, তারা সবাই জানত, এপস্টাইন কী জন্য কারাগারে গিয়েছিলেন। তারা এটি উপেক্ষা করেছিল। তার সঙ্গে তাদের অব্যাহত মেলামেশা থেকে প্রমাণিত হয়, এই অপরাধ তাদের কাছে খুব একটা বড় বিষয় ছিল না।
কিন্তু এত নীরবতায় সবদিক থেকে কোনো সাড়া এলো না। ‘আপনি যদি একজন সাংবাদিক হন এবং এই মামলা সম্পর্কে প্রশ্ন না করেন, তাহলে আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত। আপনি আসলে কী উদ্দেশ্যে কাজ করছেন?’ একজন সাংবাদিক হিসেবে যিনি কমপক্ষে ১১ বছর ধরে এই মামলা সম্পর্কে প্রশ্ন করছেন, তাহলে এখন কে এই বিষয়ে কথা বলছেন না, জেডি? যদিও স্পষ্টতই তিনি নিজে জড়িত নন, তবে জেডি কী করছেন তা বোঝা কঠিন নয়। সুতরাং আপনি নিজেই সিদ্ধান্তে পৌঁছান, তিনি কোন উদ্দেশ্যে এসব বলছেন। তারা সবাই শেষ পর্যন্ত নারীদের বিক্রি করে। তাই আবারও এটি ভুক্তভোগীদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। এপস্টেইন থেকে বেঁচে যাওয়া ২০ জন সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তারা বলেছেন, ‘যদিও আমাদের ওপর নির্যাতনকারী পুরুষরা গুপ্ত ও সুরক্ষিত’। এটাই আমাদের দৃষ্টিভঙ্গির অন্ধকার দিক।
মারিনা হাইড: গার্ডিয়ানের কলাম লেখক; দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর
