একসময় বাংলার গ্রামাঞ্চলে বায়স্কোপ ছিল বিনোদনের সবচেয়ে প্রাণবন্ত মাধ্যম। রঙিন ছবি, কাচের লেন্স আর ঘুরিয়ে দেখানোর মন্ত্রমুগ্ধ করা কৌশল সব মিলিয়ে বায়স্কোপ ছিল লোকজ সংস্কৃতির এক অপূর্ব অংশ। মেলা, ঈদে কিংবা স্থানীয় যাত্রাপালার বাইরে বায়স্কোপও ছিল এক জনসমাগমের কেন্দ্র। প্রযুক্তির অভাব, বৈদ্যুতিক যন্ত্রের সীমাবদ্ধতা ও বিনোদন ব্যবস্থার সংকীর্ণতার যুগে বায়স্কোপ হয়ে উঠেছিল মানুষের আনন্দের সহজলভ্য উৎস। কিন্তু সময় বদলেছে। বদলে গেছে মানুষের চাহিদা। আধুনিক স্ক্রিন, স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে বায়স্কোপ ধীরে ধীরে ইতিহাসের পাতায় ঠাঁই নিতে শুরু করেছে। বায়স্কোপ বিলুপ্ত হওয়ার প্রধান কারণ প্রযুক্তির দ্রুত অগ্রগতি। টেলিভিশন, সিনেমা, স্মার্টফোন ও ইন্টারনেটভিত্তিক বিনোদনের বিস্তারে মানুষের মনোযোগ স্বাভাবিকভাবেই বদলে গেছে। সহজলভ্য ডিজিটাল কনটেন্টের যুগে বায়স্কোপের ধীর গতির প্রদর্শনী আর আকর্ষণ ধরে রাখতে পারেনি। পাশাপাশি বায়স্কোপ শিল্পীদের আর্থিক অনিশ্চয়তা, সরকারি বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পর্যাপ্ত সহায়তার অভাব এবং নতুন প্রজন্মের লোকশিল্পে আগ্রহ কমে যাওয়া এই শিল্পকে আরও সংকটে ফেলেন। সংরক্ষণ ও পুনরুজ্জীবনের উদ্যোগ না থাকায় বায়স্কোপ ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। বায়স্কোপের বিলুপ্তি শুধু প্রযুক্তিগত উন্নয়নের ফল নয়, বরং সাংস্কৃতিক অবহেলার প্রতিচ্ছবি। লোকশিল্পকে বাঁচিয়ে রাখা মানে শুধু নস্টালজিয়া ধরে রাখা নয় এটি আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ। বায়স্কোপকে নতুনভাবে উপস্থাপন করা গেলে এখনো তা দর্শক পেতে পারে। ডিজিটাল কনটেন্ট, শিক্ষামূলক প্রদর্শনী বা সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে বায়স্কোপকে পুনরুজ্জীবিত করা সম্ভব। একটি জাতির পরিচয় টিকে থাকে তার লোকশিল্পে। তাই বায়স্কোপকে রক্ষা করা সময়ের দাবি বলে মনে করি।
একসময় বাংলার গ্রামাঞ্চলে বায়স্কোপ ছিল বিনোদনের সবচেয়ে প্রাণবন্ত মাধ্যম। রঙিন ছবি, কাচের লেন্স আর ঘুরিয়ে দেখানোর মন্ত্রমুগ্ধ করা কৌশল সব মিলিয়ে বায়স্কোপ ছিল লোকজ সংস্কৃতির এক অপূর্ব অংশ। মেলা, ঈদে কিংবা স্থানীয় যাত্রাপালার বাইরে বায়স্কোপও ছিল এক জনসমাগমের কেন্দ্র। প্রযুক্তির অভাব, বৈদ্যুতিক যন্ত্রের সীমাবদ্ধতা ও বিনোদন ব্যবস্থার সংকীর্ণতার যুগে বায়স্কোপ হয়ে উঠেছিল মানুষের আনন্দের সহজলভ্য উৎস। কিন্তু সময় বদলেছে। বদলে গেছে মানুষের চাহিদা। আধুনিক স্ক্রিন, স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে বায়স্কোপ ধীরে ধীরে ইতিহাসের পাতায় ঠাঁই নিতে শুরু করেছে। বায়স্কোপ বিলুপ্ত হওয়ার প্রধান কারণ প্রযুক্তির দ্রুত অগ্রগত
