সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত দাঙ্গা-হাঙ্গামার ঘটনা শিক্ষাঙ্গনের জন্য এক অশুভ সংকেত। প্রকৃত শিক্ষার্থীর পরিচয় কখনই সহিংসতার সঙ্গে যায় না। তাদের প্রতিযোগিতা হওয়া উচিত জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা কলেজের সাম্প্রতিক উত্তেজনা, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পড়াশোনার পরিবেশ নষ্ট করে তুলছে। সব মিলিয়ে উদ্বেগ তৈরি করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি সহনশীলতা ও চরিত্র গঠনের যে অনুশীলন প্রয়োজন, তা সহিংসতার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বরিশালের ঐতিহ্যবাহী বিএম কলেজেও মাঝে মাঝে গ্রুপিং ও বিশৃঙ্খলার ঘটনা দেখা যায়, যা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। এছাড়া কিছু ছাত্র সংগঠনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। ফলে গবেষণা ও উচ্চশিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়। উক্ত সমস্যা নিরসনে শিক্ষক ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তুলতে হবে। বিজ্ঞানচর্চা, বিতর্ক, কুইজ, সাহিত্য–সংস্কৃতি, উদ্ভাবন ও প্রকল্পভিত্তিক প্রতিযোগিতা বাড়ানো হলে শিক্ষার্থীরা ইতিবাচক মনোভাব বাড়বে। শিক্ষাঙ্গনে শান্তি ফিরিয়ে এনে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের পরিবেশ তৈরি করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। সহিংসতা নয়, বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতাই হোক শিক্ষার্থীদের মূল লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত দাঙ্গা-হাঙ্গামার ঘটনা শিক্ষাঙ্গনের জন্য এক অশুভ সংকেত। প্রকৃত শিক্ষার্থীর পরিচয় কখনই সহিংসতার সঙ্গে যায় না। তাদের প্রতিযোগিতা হওয়া উচিত জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা কলেজের সাম্প্রতিক উত্তেজনা, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পড়াশোনার পরিবেশ নষ্ট করে তুলছে। সব মিলিয়ে উদ্বেগ তৈরি করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি সহনশীলতা ও চরিত্র গঠনের যে অনুশীলন প্রয়োজন, তা সহিংসতার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বরিশ
