বর্তমানে দেশের অধিকাংশ মেধাবী ও দক্ষ তরুণ উচ্চশিক্ষা, উন্নত কর্মপরিবেশ, ভালো বেতন এবং স্থিতিশীল ভবিষ্যতের আশায় বিদেশে চলে যাচ্ছেন। এই প্রবণতাকেই বলা হয় ব্রেইন ড্রেইন। তরুণদের প্রতিভা, উদ্ভাবনী চিন্তা এবং পরিশ্রম একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান শক্তি। কিন্তু তারা বিদেশমুখী হলে দেশে দক্ষ কর্মশক্তির ঘাটতি দেখা দেয়, যা শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও শিল্পখাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তবে তরুণ প্রজন্মের বিদেশ যাওয়ার পিছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। যেমন- মানসম্মত শিক্ষা ও গবেষণার সীমিত সুযোগ, উপযুক্ত বেতনের চাকরির অভাব, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা এবং নিরাপদ জীবনের আকাক্সক্ষা। \r\nঅনেক তরুণ-তরুণী বিদেশে গিয়ে ভালো অবস্থান তৈরি করলেও দেশের জন্য তাদের মেধা কাজে লাগে না। এই পরিস্থিতি থেকে বের হতে হলে দেশে শিক্ষার মান উন্নয়ন, আধুনিক গবেষণা সুবিধা, দক্ষতা অনুযায়ী চাকরি এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা চাই। \r\nপাশাপাশি তরুণদের জন্য উদ্যোগ গ্রহণ, উদ্ভাবন এবং স্টার্টআপ–বান্ধব পরিবেশ তৈরি জরুরি। দেশের ভেতরেই যদি সম্ভাবনার দরজা খোলা থাকে, তবে মেধাবীরা বিদেশে নয়- নিজ দেশেই ভবিষ্যৎ গড়তে আগ্রহী হবে।
বর্তমানে দেশের অধিকাংশ মেধাবী ও দক্ষ তরুণ উচ্চশিক্ষা, উন্নত কর্মপরিবেশ, ভালো বেতন এবং স্থিতিশীল ভবিষ্যতের আশায় বিদেশে চলে যাচ্ছেন। এই প্রবণতাকেই বলা হয় ব্রেইন ড্রেইন। তরুণদের প্রতিভা, উদ্ভাবনী চিন্তা এবং পরিশ্রম একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান শক্তি। কিন্তু তারা বিদেশমুখী হলে দেশে দক্ষ কর্মশক্তির ঘাটতি দেখা দেয়, যা শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও শিল্পখাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তবে তরুণ প্রজন্মের বিদেশ যাওয়ার পিছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। যেমন- মানসম্মত শিক্ষা ও গবেষণার সীমিত সুযোগ, উপযুক্ত বেতনের চাকরির অভাব, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা এবং নিরাপদ জীবনের আকাক্সক্ষা। \r\nঅনেক ত
