লালবাগ কেল্লা সুড়ঙ্গ

লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেক সুড়ঙ্গ। এগুলো নবাব আমলে তৈরি করা। বিপদের সময় তারা এসব সুড়ঙ্গ পথে পালিয়ে যেতেন। তেমনই একটি সুড়ঙ্গ, যার ভেতরে কেউ ঢুকলে, আর ফিরে আসে না। পরীক্ষা করার জন্য একবার ২টি কুকুরকে চেইনে বেঁধে, সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেইন ফেরত এলেও, কুকুর দুটো ফিরে আসেনি। সুবেদার আজম শাহ ১৬৭৮ সালে ঢাকায় একটি প্রাসাদ দুর্গ নির্মাণে হাত দেন। স্বল্পসময়ের জন্য দায়িত্ব পালন করতে আসা সুবেদাররা ঢাকায় স্থায়ী ভবন নির্মাণে উৎসাহ দেখাননি। যুবরাজ আযম শাহ এই উদ্যোগ নেন। দুর্গের নামকরণ করেন ‘কিল্লা আওরঙ্গবাদ’। কিন্তু পরবর্তী বছর সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ফেরত পাঠান। এরপর সুবেদার হয়ে ঢাকা আসেন শায়েস্তা খাঁ। কিন্তু ১৬৮৪ সালে তার অতি আদরের মেয়ে পরিবিবি অকস্মাৎ মারা গেলে, তিনি অশুভ মনে করে এর নির্মাণকাজ বন্ধ করেন। এর পরিবর্তে নির্মাণ করেন চিন্তাকর্ষক পরিবিবির সমাধিসৌধ। এর মধ্যে লালবাগ দুর্গের প্রায় ১২ শতাংশ নির্মাণকাজ শেষ হয়। দুর্গের নিয়ম অনুযায়ী, একটি ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হয়। আত্মরক্ষা কিংবা প্রয়োজনে পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এ পথ ব্যবহৃত হয়। দুর্গের দক্ষিণ-পূর্ব দেয়ালের সঙ্গে যুক্ত সুড়ঙ্গ পথটি। সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত প্রতœতাত্ত্বিক খনন কাজ হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পকাহিনি চালু রয়েছে। এ কারণেই সুড়ঙ্গ পথটি ঢাকার আদি বাসিন্দাদের কাছে এক বিরাট রহস্য। আজও সুড়ঙ্গের সামনে তারা জড়ো হন। বর্তমানে সুড়ঙ্গমুখে গেট নির্মাণ করে তাতে তালা দেওয়া হয়েছে।