ইতিকাফের পরিচয়: ‘ইতিকাফ’ শব্দটি ‘আকফুন’ থেকে আগত। এর অর্থ হচ্ছেÑ (১) অবস্থান করা। (২) কোনো বিষয়কে বাধ্যতামূলকভাবে ধরে রাখা। (৩) মসজিদে অবস্থান করা। (৪) নির্দিষ্ট পরিগ-িতে নিজেকে আটকিয়ে রাখা ইত্যাদি। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, (১) আর, যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান কর, (সুরা আল বাকারা, আয়াত নং ১৮৭)। (২) তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারীদের জন্যে পবিত্র রাখ। (সুরা আল বাক্বারা আয়াত নং ১২৫)। (৩) যারা স্বহস্তেনির্মিত স্মৃতিপূজায় নিয়োজিত ছিল (সুরা আল আরাফ আয়াত নং ১৩৮)।

শরিয়াতের পরিভাষায় ইতিকাফের সংজ্ঞা হলো: (১) আল্লামা ইমাম কুদুরী (রহ.) বলেন: নিজেকে আটকিয়ে রাখা রাখার নিয়তে রোজার সাথে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। (২) নুরুল ঈযার লেখক আল্লামা আবুল ইখলাস মোহাম্মদ হাসান বলেন: হাল জামানায় যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত প্রতিষ্ঠিত হয় এমন মসজিদে ইতিকাফের নিয়্যত করে অবস্থান করাকে ইতিকাফ বলে। সুতরাং পছন্দনীয় অভিমত মোতাবেক যে মসজিদে বর্তমানে জামাত প্রতিষ্ঠিত হয় না তাতে ইতিকাফ সহিহ হবে না। (৩) আল্লামা বদরুদ্দীন আইনী (রহ.) বলেন: ইতিকাফ শব্দের অর্থ হলো শুধু অবস্থান করা; যে ব্যক্তি মসজিদে অবস্থান করছেন তাকে বলা হয় আকেফ বা মুতাকেফ।

ইসলামি শরিয়াতে ইতিকাফ তিন প্রকার যথা: (১) ওয়াজিব ইতিকাফ: যেমন- মান্নতের ইতিকাফ; কেউ যদি ইতিকাফ করার মানত করে তাহলে তার ওপর ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। (২) সুন্নত ইতিকাফ: যেমনÑ রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নাতে মোয়াক্বাদায়ে কিফায়া। হাদীসে এসেছে হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম (সা.) রমজানের শেষ দশক ইতিকাফ করতেন (বোখারী ও মুসলিম)। (৩) মুস্তাহাব ইতিকাফ: এটা হচ্ছে উল্লিখিত দুই প্রকারের ইতিকাফ ছাড়াও অন্যান্য ইতিকাফ।

বিভিন্ন ইতিকাফের মুদ্দতও বিভিন্ন ধরনের। ওয়াজিব ইতিকাফের সময়: ওয়াজিব ইতিকাফের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। যে কয়দিন ইতিকাফ করার মানত করা হয়, সে কয়েকদিনই তা পালন করতে হয়। সুন্নাত ইতিকাফের সময়: সুন্নত ইতিকাফের সময় হলো রমজানের শেষ দশদিন। অর্থাৎ রমজানের ২০ তারিখ সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করতে হয় এবং রমজানের শেষ তারিখে সূর্যাস্তের পর মসজিদ হতে বের হতে হয়। মুস্তাহাব ই’তিকাফের সময়: মুস্তাহাব ইতিকাফের নির্দিষ্ট কোনো সময় নেই। কিন্তু তার নি¤œতম সময় সম্পর্কে মতভেদ রয়েছে। ইমাম মুহাম্মদ (রা.)-এর মতে, নি¤œতম সময় এক ঘণ্টা; তা রাতে হোক কিংবা দিনে। ইমাম আবু হানীফা (রহ.) হতেও অনুরূপ একটি অভিমত পাওয়া যায়। এই মতের ওপর ফতোয়া দেওয়া হয়েছে, কিন্তু ইমাম আবু হানীফা (রহ.) এর অন্য মতানুযায়ী মুস্তাহাব।

ইতিকাফের নি¤œতম সময় একদিন একরাত। ইমাম আবু ইউসুফ (রহ.) এর মতে বেশিরভাগ সময় হলো নি¤œতম সময়। ইতিকাফের হুকুম: বিভিন্ন ইতিকাফের হুকুমও ভিন্ন ভিন্ন; ১। মানতের ইতিকাফ আদায় করা ওয়াজিব। ২। রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নাতে মোয়াক্কাদায়ে কিফায়া। মসজিদের পার্শ্ববর্তী লোকদের মধ্য থেকে কেউ ইতিকাফ করলেই সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। ৩। এ ছাড়া অন্যান্য ইতিকাফ মুস্তাহাব। শায়খাইনের মতে, ইতিকাফের জন্য রোজা শর্ত, তাই একদিনের কমে ইতিকাফ হবে না। রমজানের ইতিকাফের জন্য মসজিদ শর্ত, কেননা এ ব্যাপারে বলা হয়েছে, হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, জামে মসজিদ ব্যতীত ইতিকাফ হয় না (আবু দাউদ)। ইতিকাফের জন্য রমজান মাসের শেষ দশ দিনের, বিশ তারিখ আসরের পর মাগরিবের পূর্বে মসজিদে প্রবেশ করতে হয়, আর ঈদের চাঁদ দেখার পর মসজিদ ত্যাগ করতে হয়।

ইতিকাফের স্থান সম্পর্কে ইমামদের মতামত: এ বিষয়ে ইমামদের মাঝে বিভিন্ন ধরনের মত রয়েছে। হাসান বসরী যুহরী, আতা ওরওয়া ইবনে মাসউদ ও আলী (রা.) এর মতে, যে মসজিদে জুমার নামাজ হয় এমন মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদে ইতিকাফ শুদ্ধ হবে না। কারণ, জামে মসজিদ না হলে জুমার নামাজের জন্য বের হতে হবে। এটা ইমাম মালিক (রহ.) এরও অভিমত। ইমাম আবু হানীফা মালিক আহমত, ইসহাক ও ছাওরী (রহ.) প্রমুখের মতে এবং ইমাম শাফিয়ী (রহ.) এর নবতর মতে, ইতিকাফ যে কোনো মসজিদেই শুদ্ধ হবে। আল্লাহ তায়ালা সূরা আল বাক্বারার ১৮৭ নম্বর আয়াতে বলেছেন, ‘মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো না’।

উপরোক্ত আয়াতে মসজিদ শব্দটি বহুবচন এবং সাধারণ (আম) সুতরাং সকল মসজিদেই ইতিকাফ শুদ্ধ হবে। মহান আল্লাহ তায়ালার রাহে ইতিকাফের জন্য ইবাদতের মাস মাহে রামাদানই সর্বোত্তম সময়। আর, এর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের এখনই উত্তম সময়। আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুন। লেখক: সহকারী অধ্যাপক, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম।