ইরান-ইসরাইল-আমেরিকা যুদ্ধের ১০ দিন অতিক্রান্ত হচ্ছে। যুদ্ধ থামার কোনো আলামত দেখা যাচ্ছে না। রবিবার ৮ মার্চের পত্রপত্রিকা অনুযায়ী, এই যুদ্ধে নিহতের সংখ্যা ১৬ শত ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার ১০ তারিখ। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে বলে সংগতভাবেই ধরে নেওয়া যায়। যুদ্ধের ৮ম দিনে ইরান এবং লেবাননে নিহত হয়েছেন যথাক্রমে ১৩৩২ এবং ২৯৪ জন। পক্ষান্তরে ইসরাইলে নিহত হয়েছেন মাত্র ১১ জন। মার্কিনীরা নিহত হয়েছেন ৬ জন। রবিবার সন্ধ্যার খবরেও বলা হয় যে, আমেরিকা দাবি করেছে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। পক্ষান্তরে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া এবং চীন ইরানকে সমর্থন করছে। কিন্তু সেই সমর্থন গোয়েন্দা তথ্য এবং কঠিন ভাষা ব্যবহার করে আমেরিকার নিন্দা করার মধ্যেই সীমাবদ্ধ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল তার The Gathering Storm পুস্তকে লিখেছেন, We are alone on the beach. অর্থাৎ সমুদ্র তীরে আমরা একা। তিনি বুঝিয়েছেন যে, জার্মানি যখন ইংল্যান্ড আক্রমণ করে তখন ইংল্যান্ডের পাশে কেউ ছিলো না। অবশ্য পরে মিত্র বাহিনী গঠিত হয়।

ইহুদি-মার্কিন ইরান আক্রমণ দেখে আফসোস হয়, বিনা উস্কানিতে কোনো রকম কারণ ছাড়াই ওরা শুধু ইরানই আক্রমণ করলো না, বেছে বেছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিসহ সিনিয়র রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে হত্যা করলো। অথচ, মৌখিক নিন্দা ছাড়া আর কেউ কোনো রকম লজিস্টিক্যাল সাপোর্ট দিলো না।

অথচ, প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছিলো কিন্তু অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রীকে হত্যা করার জন্য। পাঠক, ভেবে দেখুন, বিশ^যুদ্ধ তথা মহাযুদ্ধ শুরু হয়েছিলো অস্ট্রিয়ার মতো একটি ছোট দেশের যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফির হত্যাকা-কে কেন্দ্র করে। যুবরাজ এবং তার স্ত্রীকে হত্যা করা হয় কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহের ফল হিসাবে নয়। বরং অস্ট্রো-হাঙ্গেরিয়ান সা¤্রাজ্য থেকে বসনিয়াকে মুক্ত করে একটি দক্ষিণ স্লাভ (যুগোস্লাভ) রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯ বছর বয়সী বসনিয়ান সার্ব ও ইয়াং বসনিয়া আন্দোলনের সদস্য গ্যাভরিলো প্রিন্সিপ যুবরাজ ও তার পতœীকে হত্যা করে। এই ঘটনার পর অস্ট্রিয়া হাঙ্গেরি কর্তৃক সার্বিয়াকে দায়ী করে চরমপত্র প্রদান এবং শেষ পর্যন্ত যুদ্ধ ঘোষণার মাধ্যমে ইউরোপের বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে।

ইরানের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে ইরানের পক্ষ অবলম্বন করে ইহুদি-মার্কিন শক্তিকে মোকাবেলা করার অসংখ্য কারণ ছিলো। কিন্তু বাস্তবে তার কিছুই হলো না। কেনো হলো না? কারণটি খুব স্পষ্ট। আমার আফসোস হয় যে, এমন একটি যুগে আমরা বাস করছি যখন শক্তিশালীর শত অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না। ঐ যে বলেছি, রাশিয়া এবং চীন শুধুমাত্র লিপ সার্ভিস দিচ্ছে। কঠিন বাস্তবতা হলো এই যে, চীন এবং রাশিয়া বৃহৎ শক্তি হলেও আমেরিকার সাথে তাদের দুস্তর ব্যবধান। সামরিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে আমেরিকা তার প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়া থেকে অনেক বেশি অগ্রসর। সেজন্যই রুশ-চীনারা যুদ্ধে জড়াতে চায় না। আমেরিকা যখন কিউবায় ফিডেল ক্যাস্ট্রো সরকারকে উৎখাত করায় উদ্যোগী হয় এবং প্রেসিডেন্ট কেনেডি সৈন্য প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন সোভিয়েট ইউনিয়ন পিগ উপসাগরে তার রণতরী পাঠায়। তখন বস্তুত আমেরিকা ও সোভিয়েট ইউনিয়ন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। সমগ্র বিশ^ তৃতীয় মহাযুদ্ধের মুখোমুখি হয়। সোভিয়েট ইউনিয়ন প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রোকে রক্ষা করার জন্য আমেরিকার সাথে যুদ্ধের ঝুঁকি গ্রহণ করেছিলো কেনো? কারণ, তখন মনে করা হতো, আমেরিকা এবং সোভিয়েট ইউনিয়ন সমানে সমান। এছাড়া প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো কিউবাতে কমিউনিজম প্রতিষ্ঠা করেন।

আজ ইরানের ব্যাপারে সেসবের কিছুই ঘটছে না। চীন বা রাশিয়া কেউই আমেরিকার সমানে সমান নয়। এছাড়া ইরান একটি কট্টর ইসলামী বিপ্লবী রাষ্ট্র। তাকে রক্ষা করতে একসময়ের কমিউনিস্ট চীন ও কমিউনিস্ট রাশিয়া এগিয়ে আসবে কেনো? মুসলমানদের মধ্যে কেউ পরাশক্তি নয়। চীন-রাশিয়ার সমকক্ষও কেউ নয়। তাছাড়া মুসলিম জাহানের মধ্যে যেগুলি তেল সমৃদ্ধ দেশ তারা লাগাম ছাড়া বিলাস ব্যসনে মত্ত। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত তাদের অফুরন্ত তেল সম্পদকে রাজপরিবার বা শেখ পরিবারদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে। এরা যতদিন আল কুরআনের নির্দেশ মোতাবেক চলতে না পারবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহর মধ্যে কোনো একতা আসবে না। এবং তারা ইঙ্গ-মার্কিন-নাসারা কর্তৃক চালিত হবে।

॥দুই॥ মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ৭ মার্চের খবরে প্রকাশ, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। যদিও চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যদিও এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি। সর্বশেষ খবরে প্রকাশ, ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিয়েছে। তবে আমেরিকা, ইসরাইল বা তাদের পক্ষ অবলম্বনকারী দেশগুলির জন্য এই প্রণালি এখনো বন্ধ রয়েছে। পর্যবেক্ষক মহলের মতে, বিদেশ থেকে চীনের তেল আমদানির সিংহভাগ হরমুজ প্রণালি দিয়ে আসে। মূলত চীনের কারণেই হরমুজ প্রণালি আংশিক উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে সাহস করে কিছু সত্য বলা প্রয়োজন। জাতিসংঘ থেকে শুরু করে সকলেই মানবাধিকার, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ললিত বাণী যতই আমরা কপচাইনা কেনো, দুর্বলদের কাছে এসবের কোনো মূল্য নাই। তাই যদি না হবে, তাহলে ১৯৮৯ সালে পানামার ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট (চিফ অফ ডিফেন্স ফোর্সেস) নরিয়েগোকে মার্কিন সেনারা উঠিয়ে আমেরিকায় নিয়ে আসে কীভাবে? হতে পারে পানামা প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ছিলো। কিন্তু তার বিচার কে করবে? পানামার জনগণ? নাকি আমেরিকা?

১৯৮৯ সালের ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র পানামায়সামরিক অভিযান চালায়, যার নাম ছিলো Operation Just Cause। এই অভিযানের উদ্দেশ্য ছিলো, নরিয়েগোকে ক্ষমতা থেকে সরানো, পানামা খাল ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। মার্কিন অভিযানের পর নরিয়েগো পালিয়ে গিয়ে পানামা সিটিতে অবস্থিত ভ্যাটিকান দূতাবাসে আশ্রয় নেন। মার্কিন সেনারা দূতাবাস ঘিরে রাখে এবং মানসিক চাপ তৈরির জন্য জোরে গান বাজায়। অবশেষে ৩ জানুয়ারি ১৯৯০ সালে নরিয়েগো আত্মসমর্পণ করেন। তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের আদালতে তাকে ড্রাগ ট্রাফিকিং, র‌্যাকেটিয়ারিয় ও মানি লন্ডারিয় অপরাধে দোষী সাব্যস্ত করে এবং প্রায় ৪০ বছরের কারাদ- দেওয়া হয়।

॥তিন॥ পররাজ্যে হামলা, রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের শীর্ষ নেতাদেরকে উঠিয়ে নেওয়ার এই শক্তির দম্ভ আমেরিকা পানামার বেলাতেই প্রথম দেখায় নাই। এই দেশটি এই তো কিছুদিন আগে ভেনিজুয়েলার ক্ষেত্রেও একই কাজ করেছে। ২০২৬ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র একটি গোপন সামরিক অভিযান চালায় ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে। বিশেষ বাহিনী হেলিকপ্টার ও বিমান ব্যবহার করে অভিযান চালায়। ভেনিজুয়েলার কিছু সামরিক ঘাঁটিতে হামলা হয়। তারপর প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালানো হয়। এই অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। অভিযানের পর মাদুরোকে বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং নিউইয়র্কে তার বিরুদ্ধে মামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়।

মাদুরোকে এভাবে ধরে নিয়ে যাওয়া এবং আমেরিকায় আটক করে রাখার বিরুদ্ধে তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক দেশ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও সমালোচনা করে। কারণ, কোনো দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অন্য দেশ সামরিক অভিযানে ধরে নিয়ে যাওয়া খুবই বিরল ঘটনা। মাদুরোর বিরুদ্ধেও নরিয়েগোর মতোই মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে যে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে মাদুরোর যোগাযোগ রয়েছে। কিন্তু আসল ঘটনা সেটি নয়। আসল ঘটনা হলো, ভেনিজুয়েলার অফুরন্ত জ¦ালানিসম্পদ। সর্বশেষ খবরে প্রকাশ (২০২৬ সালের জানুয়ারি মাসের তথ্য মোতাবেক), বর্তমানে ভেনিজুয়েলায় যে জ¦ালানিসম্পদ অর্থাৎ তেল ও গ্যাস মওজুদ রয়েছে সেটি পৃথিবীর বৃহত্তম।

অর্থাৎ বর্তমানে পৃথিবীতে যেসব দেশে জ¦ালানিসম্পদ মওজুদ রয়েছে তার মধ্যে ভেনিজুয়েলার মওজুদ সবচেয়ে বেশি। এর পরে রয়েছে আমেরিকা, রাশিয়া, সৌদি আরব, কাতার, ইরান, কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত। এক কথায় বলা যেতে পারে, আমেরিকা যে নীতি অনুসরণ করছে সেটি হলো জোর যার মুল্লুক তার। অর্থাৎ Might is right. তারা জোর খাটিয়েছে তেল সমৃদ্ধ ইরাকের বিরুদ্ধে। ইরাকে তারা সরাসরি সামরিক আগ্রাসন করেছে। ইরাকে আরব জাতীয়তাবাদের নেতা সাদ্দাম হোসেনের সরকারকে সামরিক শক্তিবলে পরাজিত করে সাদ্দামকে গ্রেফতার করে। তারপর আমেরিকার ইশারায় সাদ্দামকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়। এরপর যেভাবে দেশটির ওপর জুলুম ও নির্যাতন করা হয় এবং যেভাবে তার তেল সম্পদ লুণ্ঠন করা হয় তার ফলে এক সময়কার ধনী ও সমৃদ্ধ ইরাক আজ সর্বস্বান্ত হয়েছে। আমেরিকার মদদপুষ্ট হয়ে একই ধরনের সামরিক অভিযান ন্যাটো চালিয়েছে লিবিয়ার বিরুদ্ধে। মাত্র ৬০ লক্ষ অধিবাসী অধ্যুষিত লিবিয়া তেল সম্পদে সমৃদ্ধ ছিলো। একটি সময় ছিলো যখন ইরাক এবং লিবিয়াতে বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিক হতে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রমুখ দক্ষ ব্যক্তি এই দুটি দেশে যেতেন এবং কিছুদিন চাকরি করার পর বেশ কিছু পুঁজি সঞ্চয় করে দেশে ফিরতেন। সেই ইরাক এবং লিবিয়া আজ বিরান। লিবিয়ার রাষ্ট্রনায়ক কর্নেল গাদ্দাফিকে এক অন্ধকার সুড়ঙ্গে ধরে হত্যা করা হয়। এর পর দেশটিতে আন্তঃদলীয় কোন্দল ও ভ্রাতৃঘাতি সংঘর্ষ বাঁধিয়ে এই সোনার দেশটিকে রক্তাক্ত ও ক্ষত বিক্ষত করা হয়েছে। আমেরিকার কালো হাত একবার যে দেশের ওপর পড়েছে সেই দেশটি সর্বস্বান্ত হয়েছে। এবার ইরানও কি সেই পথে যাবে? Email:journalist15@gmail.com