বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা শুধুমাত্রই একটি পেপার নয়, এটি একজন মানুষের জীবনের স্বাবলম্বিতা, চাকরি-সংক্রান্ত সুযোগ এবং দৈনন্দিন জীবনের স্বাধীনতার প্রতীক। অথচ এই মৌলিক প্রয়োজনীয় সেবাটি আজ বহু মানুষের জন্য নীরব কষ্ট ও হতাশায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায়ই লাইসেন্স প্রক্রিয়ার জটিলতা, অপ্রয়োজনীয় ভ্রমণ, দালালচক্র এবং অনিয়মের কারণে সাধারণ মানুষকে লাইসেন্স সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। জনদুর্ভোগ এতটাই চরমে পৌঁছেছে যে, এটি এখন আর শুধুই নাগরিক অসুবিধায় সীমাবদ্ধ নেই, এটি এখন সুশাসন, সরকারি সেবা ও ন্যায়বিচারের ওপরও আঘাত রূপে প্রতীয়মান হচ্ছে। তাই ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা, সময়নিষ্ঠা এবং দালালচক্র নির্মূল করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (ইজঞঅ) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।
বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা শুধুমাত্রই একটি পেপার নয়, এটি একজন মানুষের জীবনের স্বাবলম্বিতা, চাকরি-সংক্রান্ত সুযোগ এবং দৈনন্দিন জীবনের স্বাধীনতার প্রতীক। অথচ এই মৌলিক প্রয়োজনীয় সেবাটি আজ বহু মানুষের জন্য নীরব কষ্ট ও হতাশায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায়ই লাইসেন্স প্রক্রিয়ার জটিলতা, অপ্রয়োজনীয় ভ্রমণ, দালালচক্র এবং অনিয়মের কারণে সাধারণ মানুষকে লাইসেন্স সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। জনদুর্ভোগ এতটাই চরমে পৌঁছেছে যে, এটি এখন আর শুধুই নাগরিক অসুবিধায় সীমাবদ্ধ নেই, এটি এখন সুশাসন, সরকারি সেবা ও ন্যায়বিচারের ওপরও আঘাত রূপে প্রতীয়মান হচ্
