ময়মনসিংহ সিটি করপোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হলো ব্রিজ মোড়। এই মোড়টি চারটি প্রধান সড়কের মিলনস্থলÑ যেখান থেকে চড়পাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, টাউন হল মোড় এবং জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাতায়াত করা হয়। এই মোড়ের পাশেই রয়েছে আন্তঃজেলা বাস টার্মিনাল, যার ফলে প্রতিদিন হাজারো যাত্রী, দূরপাল্লার বাস এবং মালবাহী ট্রাক চলাচল করে। রাজধানী ঢাকা, উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে এই মোড় দিয়েই ময়মনসিংহের প্রধান সংযোগ ঘটেছে। বিশেষ করে নেত্রকোনা, শেরপুর, ফুলপুর, হালুয়াঘাট ও কিশোরগঞ্জ জেলার বহু মানুষ প্রতিনিয়ত এই মোড় ব্যবহার করেই যাতায়াত করছে। তবে দুঃখজনকভাবে, এত গুরুত্বপূর্ণ সংযোগস্থলে এখনো নেই কোনো ফুটওভার ব্রিজ। ফলে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত সড়ক পার হতে হয়। অনেক সময় দুর্ঘটনার শিকারও হতে হয়। গাড়ি থামিয়ে রাস্তা পার হওয়ার ফলে সৃষ্টি হয় তীব্র যানজট, যা শহরের স্বাভাবিক গতি ব্যাহত করে। এই প্রেক্ষাপটে, পথচারীদের নিরাপত্তা এবং যানজট নিরসনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শহরের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ।