কোরআনের সূরা দোখানে (২৬ পারায়) বলা হয়েছে: ‘হা-মীম-ওয়াল কিতাবিল মুবীন। ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মোবারাকাতিন ইন্না কুন্না মুনযিরীন’। অর্থাৎ (১) হা মীম, (২) শপথ সুস্পষ্ট কিতাবের, (৩) আমি একে নাযিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী, (৪) এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
তৃতীয় আয়াতে যে বরকতময় রাতের কথা বলা হয়েছে, তাই এখানে আলোচ্য। ‘লাইলাতুন মোবারাকা’ কোন রজনী, তা নির্ধারণে মতভেদ রয়েছে। অধিকাংশ তফসীরবিদের মতে, এখানে শবে কদর বোঝানো হয়েছে, যা রমজান মাসের শেষ দশকে হয়। এ রাত্রিকে ‘মোবারাকা’ বলার কারণ এই যে, এ রাত্রিতে অসংখ্য কল্যাণ ও বরকত নাযিল হয়। সূরা কদরে (৩০ পারায়) যার বিবরণ রয়েছে।
ইকরিমা প্রমুখ তফসীরবিদ থেকে বর্ণিত আছে, আয়াতটিতে বরকতময় রাত্রি বলতে শবে বরাত অর্থাৎ শাবান মাসের পনেরো তারিখের রাত্রিকে বোঝানো হয়েছে। কিন্তু এ রাত্রিতে কোরআন অবতরণ হয়নি। সূরা কদর ও সূরা বাকারার সুস্পষ্ট আয়াত রয়েছে, যেখানে বলা হয়েছে, কোরআন রমযান মাসে নাযিল হয়েছে। কাজেই বলা যায় না যে, কোরআন শবে বরাতে নাযিল হয়েছে। তবে কোনো কোনো রেওয়ায়েতে শাবানের পনেরো তারিখকে শবে বরাত অর্থাৎ ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ নামে আখ্যায়িত করা হয়েছে এবং এর বরকতময় হওয়া ও এতে রহমত নাযিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
শবে কদরের ন্যায় কোনো কোনো রেওয়ায়েতে শবে বরাত সম্পর্কে বলা হয়েছে যে, এতে জন্ম-মৃত্যুর সময় ও রিযিকের ফয়সালা লেখা হয়। এ থেকে কেউ কেউ আলোচ্য আয়াতে বরকতের রাত্রির অর্থ করেছেন শবে বরাত নামে। কিন্তু বলা হয়েছে, এটা শুদ্ধ নয়। কেননা সর্বাগ্রে কোরআন অবতীর্ণ হয়েছে এবং কোরআন অবতরণ যে রমযান মাসে হয়েছে তা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। শবে বরাত সম্পর্কিত উল্লেখিত কোনো কোনো রেওয়ায়েতে ইবনে কাসির অগ্রাহ্য বলে সাব্যস্ত করেছেন। আবু বকর ইবনে আরাবী সংশ্লিষ্ট তথ্যগুলো নির্ভরযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। ইবনে আরাবী শবে বরাতের ফযীলত স্বীকার করেন না। তবে কোনো কোনো মাশায়েখ দুর্বল বলেও হাদীসগুলোকে কবুল করেছেন। কেননা ফযীলত সম্পর্কিত দুর্বল রেওয়ায়েত কবুল করার অবকাশ রয়েছে। শবে বরাত সংক্রান্ত হযরত মুফতী শফি (রহ)-এর বর্ণনাটি আমরা উপরে তুলে ধরেছি। এবার আল্লামা আব্দুল হক হক্কানী (রহ)-এর মন্তব্যটি দেখা যাক। তিনি সূরা কদরের উপর দীর্ঘ আলোচনা করতে গিয়ে সূরা দোখানের সংশ্লিষ্ট আয়াতের প্রসঙ্গ টেনে এনেছেন এবং হযরত ইকরিমা (রা.) এর মতামত প্রসঙ্গে বলেন: ‘শবে বরাতে নির্দেশ হয়েছিল যে, কোরআনকে লৌহমাহফুয হতে নকল করে বায়তুল ইজ্জতে নিয়ে যাওÑ এটাই হচ্ছে মোবারক রাত্রিতে নাযিল করা। অতঃপর ফেরেশতারা নকল করে বায়তুল ইজ্জতে পৌঁছে দেন, এটাই ছিল লায়লাতুল কদর। যখন সূরা দোখান নাযিল হয়, তখন ছিল শওয়াল বা রবিউল আউয়াল মাস। সংক্ষেপে বলা যায় যে, বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী লৌহ মাহফুজ হতে ফেরেশতারা কোরআন মাজিদ বায়তুল ইজ্জতে এনে রাখেন শবে বরাতে এবং সেখান থেকে অবতরণের কাজ শুরু হয় এবং শবে কদরে শেষ হয়।
হযরত আব্দুল হক মোহাদ্দেস দেহলভী (রহ:) শাবান মাসের বিষয়গুলোকে তিন ভাগে বিভক্ত করেছেন: ১. সিহাহ সিত্তার হাদীসসমূহের আলোকে শাবান মাসের ফযীলত সংক্রান্ত এবং পনেরো শাবানে রোযা পালনের ফযীলত সংক্রান্ত। ২. বিভিন্ন হাদীসের আলোকে বিশেষভাবে ১৫ শাবান (শবে বরাতের)-এর ফযীলত সংক্রান্ত হাদীসসমূহ এবং হাদীসে বর্ণিত বিভিন্ন শব্দের অর্থ-ব্যাখ্যা। ৩. ১৫ শাবানের রাতে জাগ্রত থাকা, দিনে রোযা রাখা এবং অযিফা পাঠ ও বিভিন্ন আমল করা। একই অধ্যায়ে মওজু বা প্রক্ষিপ্ত হাদীসগুলো চিহ্নিত করা হয়েছে। তাছাড়া শেষ দিকে বিস্তারিত বিবরণ প্রদান করা হয়েছে, বেদাত বা কুসংস্কারগুলোর এবং হিন্দুস্থানে কীভাবে এগুলোর বিস্তার ঘটেছে, তার বর্ণনা। শাবান মাস সম্পর্কে রসূলুল্লাহ (স) বলতেন, শাবান আমার মাস এবং রমযান আল্লাহর মাস। তাই এ মাসে রসূলুল্লাহ (স) অন্য মাসের তুলনায় (রমযান ব্যতীত) অধিক রোজা রাখতেন। তিনি এ মাসের ফযীলত সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ উক্তি করেছেন। বিশেষত এ মাসের ১৫ তারিখ অর্থাৎ শবে বরাতের বৈশিষ্ট্য ও তাৎপর্য সম্পর্কে অনেক কথা বলেছেন। এখানে সংক্ষেপে কয়েকটি হাদীস উদ্ধৃত হলো:
হযরত ইকরিমা (রা)-এর কথা প্রথমে এসেছে। তিনি বর্ণনা করেন, পনেরো শাবানের রাতে সারা বছরের সমস্ত কাজের ফায়সালা হয়। এ রাতে সকল জীবিত ও হজ পালনকারী সকলের নামের তালিকা প্রস্তুত করা হয়, যা বাস্তবায়নে কোন প্রকারের বেশ কম করা হয় না। -(ইবনে জাবীর, ইবনে মোনজের এবং ইবনে আবি হাতেম)। পূর্বে উল্লেখিত সূরা দোখানের আয়াতের ব্যাখ্যায় এ কথা বলা হয়েছে। হযরত আয়েশা (রা) ও আতা ইবনে ইয়াসার হতে অনুরূপ বর্ণিত। হযরত শায়খ আব্দুল হক মোহাদ্দেস দেহলভী (রহ) বলেন, প্রত্যেক রাতে আল্লাহ তা’আলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তার এ অবতরণ হয় রাতের শেষ-তৃতীয় ভাগে। কিন্তু শাবানের পনেরো তারিখ রাতে আল্লাহ তা’আলার অবতরণ শেষ রাতে, তৃতীয় ভাগে সীমাবদ্ধ নয় বরং শুরু হয় সন্ধ্যে মাগরিব-এর সময় থেকেই ফজর উদিত হওয়া পর্যন্ত দুনিয়ার আসমানে বর্তমান থাকেন। এ কারণেই শবে বরাতের ফযীলত-শ্রেষ্ঠত্ব।
একটি হাদীসে এই বাক্যগুলো এসেছে যে, এ রাতে আল্লাহ তা’আলা তাঁর বান্দাদেরকে বহু মহাত্ম্য দান করে থাকেন। তিনি সূর্যোদয় পর্যন্ত অনুরূপভাবে দান করতে চান। হযরত আলী (রা)-এর জবানী রসূলুল্লাহ (স) এর ফরমান: শাবানের পনেরোতম রাতে জাগ্রত থাক এবং পরের দিন রোযা পালন কর। কেননা এ রাতে আল্লাহ তা’আলা মাগরেবের সময় থেকেই দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন: আমার নিকট মাগফিরাত তলবকারী কেউ আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব, রুজি তলবকারী কেউ আছে কি, আমি তাকে খুব রুজি দান করব। কোন বিপদগ্রস্ত বিপদ মুক্তিকামী আছো কি, তার পরিণতি আমি শুভ করব। এভাবে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তা’আলা আহবান করতে থাকেন। -(ইবনে মাজা, বায়হাকী)। আবু মূসা (রা)-এর জবানী বর্ণিত, শবে কদরের পর পনেরো শাবানের রাত (শবে বরাত) অপেক্ষা উত্তম কোন রাত নেই। এ রাতে আল্লাহ তা’আলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তার সকল বান্দার মাগফিরাত করেন। তবে শর্ত এই যে, প্রার্থনাকারী মোশরেক (অংশীবাদী), হিংসুটে, সম্পর্কছেদকারী এবং দুরাচারী হতে পারবে না। -(ইবনে মাজা)। বিভিন্ন বর্ণনায় আরো কয়েক প্রকারের লোকের কথা বলা হয়েছে, যাদেরকে আল্লাহ তা’আলা শবে বরাতে ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না বলে ঘোষণা করেছেন।
আল্লামা দাইনূরী তার ‘মাসালেক’ গ্রন্থে লিখেছেন যে, শাবানের পনেরো তারিখ রাতে আল্লাহ তা’আলা তার নৈকট্য লাভকারী ফেরেশতা মালাকুল মওতকে বলে দেন এ বছর অমুক অমুকের রূহ কব্জ করতে। কাবের বর্ণনায় আছে, শাবানের ১৫ তারিখ রাতে আল্লাহ তা’আলা জিবরিল (আ)-কে জান্নাতে প্রেরণ করে বলেন যে, সমগ্র জান্নাতকে সজ্জিত করা হোক। কেননা আজ রাতে আসমানি তারকারাজি, দুনিয়ার দিবা-রজনী, বৃক্ষরাজি, লতা-পাতা, সমগ্র পর্বতমালার ওজন এবং বালি কণিকা সম আমার বান্দাদেরকে ক্ষমা করে দেয়া হবে। শবে বরাতে রসূলুল্লাহ (স)-এর আমলের মধ্যে একটি ছিল, তিনি কবরস্থানে গমন করে মৃতদের জন্য এবং মুসলমান নারী-পুরুষ ও শহীদদের জন্য দুআ করতেন। এ সম্পর্কে মদীনার বিখ্যাত কবরস্থান ‘বাকীগারকাদ’-এ গমন করে দোয়া করার ঘটনা প্রসিদ্ধ।
শবে বরাতের ফযীলত সম্পর্কে আরো বিভিন্ন হাদীস রয়েছে। কিন্তু এ মহিমান্বিত রাতকে কলুষিত করার জন্য নানা প্রকারের বেদাত-কুসংস্কার প্রবর্তন করা হয়েছে। বিশেষত: ভারতে প্রবর্তিত বহু কুসংস্কার বাংলাদেশেও প্রত্যক্ষ করা যায়। এর কারণ হিসেবে বলা হয়ে থাকে যে, ভারতীয় হিন্দুদের অনুকরণে হিন্দুস্থানী মুসলমানগণও তাদের মধ্যে সে সব কুসংস্কার চালু করে দেয়, যা বাংলাদেশকেও গ্রাস করে। অগ্নি উপাসক-মজুসীদের প্রভাবের কারণে ভারতে অগ্নি পূজার যে প্রচলন ঘটেছিল বিভিন্ন আকারে তা আমাদের দেশেও প্রচলিত হয়েছে বলে অনেকের মত। আলী ইবনে ইবরাহীম বর্ণনা করেন, অগ্নি প্রজ্জ¦লন ও আলোকিত করার সূচনা করেছিল বারমাকিরা। ওরা ছিল বংশগতভাবে এবং বিশ^াসগতভাবে অগ্নি উপাসক-মজুসী। প্রকাশ্যে ইসলাম গ্রহণ করার পরও তারা নিজেদের ধারণা খেয়ালী বিষয়গুলোকে ইসলামে চালু করার সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাতে থাকে। কেননা আকীদা-বিশ^াসগতভাবে তারা নিজেদের প্রাচীন রীতি প্রথায় বিশ^াসী ছিল। এ ব্যাপারে তাদের উদ্দেশ্য ছিল ইসলামের আড়ালে আলোকসজ্জা করে তাকে অগ্নি উপাসনার প্রতি প্ররোচিত করা। এ বিষয়ে আলী ইবনে ইবরাহীমের দীর্ঘ বিবরণ রয়েছে। তিনি শবে বরাতের কুসংস্কারগুলোর বিবরণ শেষ করে বলেন: বাস্তবতা হচ্ছে এই যে, এ সকল মন্দ কাজের অবসান অর্থাৎ বাতিল করার লক্ষ্যে আল্লাহ হেদায়েতের ইমামগণকে সৃষ্টি করেন, যাতে এসব মন্দ কাজ বিলুপ্ত হয়ে যায়। এ ইমামগণের মধ্যে কেউ কেউ এমনও ছিলেন, যারা হিজরী দ্বিতীয় শতাব্দীতে আরব বিশে^, সিরিয়ায় এ চিহ্নিত কাজগুলোকে সমূলে খতম করার চেষ্টা চালিয়েছিলেন। -(মাসাবাতা বিস্ সুন্নাহ)।
শবে বরাতের ফযীলতের আশায় এক শ্রেণির লোক নানা কুসংস্কারে লিপ্ত হয়ে এ পবিত্র রাতের মর্যাদা ক্ষুণœ করে এবং মনে করে যে, এ রাতের ফযীলত অর্জনের জন্য তারা উত্তম কাজ করেছে। অথচ ইসলামের অনেক ফরয, ওয়াজেবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এমনকি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে নাÑ শবে বরাত, শবে কদর আসলে তারা মনে করে যে, সারা বছরের পাপ তাপ মুছে ফেলার উপযুক্ত সময় এসেছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আছে, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অকারণে বৃদ্ধি করত সাধারণ লোকদের দুর্ভোগ বৃদ্ধি করে এবং শবে বরাত আসলে মুসল্লি সেজে জান্নাতের পথ খোঁজে। আরেক শ্রেণির লোক আছে, যারা শবে বরাত আসলে ধর্মীয় ব্যাপারে উদাসীন কিন্তু শবে বরাতে ইমামের মোনাজাতে অংশগ্রহণ করতে পারলে কেল্লা ফতেহ।
