আগামীকাল আর দশটা দিনের মতো কোনো সাধারণ দিন নয়। এটি সময়ের বুক চিরে উঠে আসা এক ঐতিহাসিক মুহূর্ত। একটি প্রতীক্ষার পরিসমাপ্তি, একটি অধ্যায়ের পুনর্জন্ম। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় প্রত্যাবর্তনের মঞ্চ। দীর্ঘ নির্বাসন, দীর্ঘ নীরবতা, দীর্ঘ সহনশীলতার পর বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই ফেরা কোনো ব্যক্তির একক আগমন নয়। ফিরে আসছে একটি আদর্শ, একটি আন্দোলন, একটি অবদমিত কণ্ঠস্বর। যাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যাদের কথা বলার পথ রুদ্ধ করা হয়েছে, যাদের আশা-স্বপ্ন বারবার ভেঙে দেওয়া হয়েছে, তাদের সকলের অনুভূতির প্রতীক হয়ে উঠছে এই প্রত্যাবর্তন।
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে আগামীকাল শুধু যানবাহনের রাস্তা থাকবে না ; এটি হয়ে উঠবে আবেগ, স্মৃতি ও প্রত্যয়ের এক বিশাল জনস্রোত।
ধারণা করা হচ্ছে, অর্ধলক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটবে এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেছে ; কেউ চোখে পানি নিয়ে, কেউ বুকভরা আশা নিয়ে, কেউ বা শুধু ইতিহাসের সাক্ষী হতে। মানুষের এই ঢল কোনো আয়োজনের ফল নয় ; এটি ভালোবাসার, বিশ্বাসের ও অপেক্ষার স্বাভাবিক বহিঃপ্রকাশ। এক্সপ্রেসওয়ের দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন বলবে, নেতৃত্বকে নির্বাসিত করা যায়, কিন্তু মানুষের আশা নির্বাসিত করা যায় না।
এই পথ অনেক কিছু দেখেছে ; নীরবতা, দমন, অন্যায়। আগামীকাল এই পথ দেখবে প্রত্যাবর্তন, দেখবে সাহস, দেখবে মানুষের শক্তি। বাতাসে ভাসবে শ্লোগান, আকাশে ভাসবে প্রত্যাশা, আর মাটিতে লেখা হবে নতুন ইতিহাস।
আগামীকাল জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে শুধু একটি সড়ক নয়, এটি হয়ে উঠবে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক।
কারণ ইতিহাস বলে, কিছু ফিরে আসা কেবল ফিরে আসা নয়, কিছু ফিরে আসা মানেই নতুন ভোরের ঘোষণা।
