সমগ্র মুসলিম জাহানের কথা বলতে পারি না, তবে বাংলাদেশের কথা বলতে পারি। বাংলাদেশের ১৮ কোটি মানুষ গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ করছে যে, এশিয়ার ৩টি অঞ্চলের ৩টি দেশের হৃদপিন্ড থেকে আজ রক্তক্ষরণ হচ্ছে। এই ৩টি দেশের মধ্যে একটি হলো দক্ষিণ এশিয়ার দেশ। দেশটির নাম পাকিস্তান। আর একটি হলো মধ্য এশিয়ার দেশ। দেশটির নাম আফগানিস্তান। আর সবশেষের দেশটি হলো পশ্চিম এশিয়ার দেশ। দেশটির নাম ইরান বা পারস্য। পাকিস্তান এবং আফগানিস্তানে রক্ত ঝরছে পশতুনদের নিয়ে। আর ইরানে রক্ত ঝরাচ্ছে বাইরের দুটি দেশ। লক্ষ করবার বিষয় হলো এই যে, যাদের হৃদপিন্ড থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেই ৩টি দেশই কিন্তু মুসলিম দেশ। আর ইরানে যারা রক্ত ঝরাচ্ছে তারা হলো অমুসলিম। একটি হলো ধর্মীয়ভাবে খ্রিস্টান দেশ আমেরিকা। আরেকটি হলো ধর্মীয়ভাবে ইহুদি দেশ।

নাম ইসরাইল। রবিবার দুপুরে অনলাইনে যখন খবর দেখলাম যে, ইরানের সুপ্রীম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন-ইসরাইলের বোমার আঘাতে শাহাদৎ বরণ করেছেন তখন আমার মতো অনেক বাংলাদেশীর হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। শুধুমাত্র সুপ্রীম লিডার আলী খামেনিই নন, তার সাথে ইরানী সেনাবাহিনীর চিফ অফ স্টাফসহ বেশ কয়েকজন সিনিয়র সামরিক ও বেসামরিক নেতা শাহাদৎ বরণ করেছেন। কেনো তাদেরকে হত্যা করা হলো? আসলে কোনোই কারণ নাই। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে একথাটি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে, পশ্চিমা সা¤্রাজ্যবাদীরা মুখে যতোই আইনের শাসন এবং মানবাধিকারের কথা বলেন না কেনো, পৃথিবীটা চলছে জোর যার মুল্লুক তার নীতির ওপর। পৃথিবীতে বর্তমানে ১৯৩টি স্বাধীন দেশের (ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিনকে এখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি) একটি ‘ক্লাব’ রয়েছে। ক্লাবটির নাম জাতিসংঘ। জাতিসংঘ নামক এই বিশ^সংস্থাটি একটি ঠুটো জগন্নাথ। এই জাতিসংঘের মধ্যে রয়েছে একটি ছোট এক্সিকিউটিভ কমিটি। নাম নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো ৫। এরা হলো, আমেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এদের রয়েছে ভেটো পাওয়ার। এই ৫টি দেশের মধ্যে কোনো দেশ যদি কোনো একটি প্রস্তাব তোলে এবং অবশিষ্ট ৪ জনের মধ্যে কারো যদি সেই প্রস্তাবটি পছন্দ না হয় তাহলে তারা ভেটো প্রয়োগ করে। অর্থাৎ এই ভেটো ক্ষমতা প্রয়োগ করলে প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে নাকচ হয়ে যায়।

এই নিরাপত্তা পরিষদকে ৫টি স্থায়ী দেশ ইচ্ছা মতো ব্যবহার করে। কিন্তু এসব দেশের মধ্যে যারা মজলুম তাদের ব্যাপারে এই ৫টি দেশের কোনো মাথা ব্যথা নাই। এর আগেও আমেরিকা ইরান আক্রমণ করে। কোনো কারণ ছিলো না। বরং কারণটি হলো এই যে, আমেরিকার আগে ইসরাইল ইরান আক্রমণ করে। ইরান সমগ্র মুসলিম জাহানের মধ্যে একটি দুঃসাহসিক দেশ। সে কাউকে ছেড়ে কথা বলে না। ইসরাইল গতবার অতর্কিতে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং সেবারও কয়েকজন শীর্ষ স্থানীয় সামরিক ও বেসামরিক নেতাকে হত্যা করে। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ইসরাইলের ব্যাপক ক্ষতি সাধন করে। ইসরাইলের এই নাস্তানাবুদ অবস্থা দেখে তার ‘সহোদর ভাই’ (আমি সহোদর ভাই কেনো বললাম তার কারণ এই কলামের অন্যত্র ব্যাখ্যা করেছি।) আমেরিকা অযাচিতভাবে ইরানে হামলা চালায়। তারা বলেই ফেলে যে, তারা ইরানকে একটি শিক্ষা দিয়েছে।

॥দুই॥ দেখা যাচ্ছে যে, ইরান পশ্চিমা দুনিয়া বিশেষ করে আমেরিকার জানি দুশমন। এখন আমেরিকা বলছে যে, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। তাকে নিষেধ করলেও তারা শুনছে না। তাই তারা ইরানকে পানিশমেন্ট দিচ্ছে। ইরান আণবিক বোমা বানাচ্ছে, এর সপক্ষে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই। ইরান সেটি অস্বীকার করেছে। বিশে^র অনেক পশ্চিমা দেশও বলছে যে, ইরান যতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, সেটি জ¦ালানি উৎপাদনের জন্য। ইরাকের ব্যাপারেও আমেরিকা এমনই মিথ্যার আশ্রয় নিয়েছিলো। তেল সমৃদ্ধ দেশ ইরাকের বিরুদ্ধে আমেরিকা অভিযোগ আনে যে, ইরাক নাকি গণবিধ্বংসী অস্ত্র বানিয়েছে। তাই এই সুখী সমৃদ্ধ দেশটিকে আক্রমণ করে মুসলমানদের এই পুণ্য ভূমিটিকে আমেরিকা চূরমার করে দিয়েছে। যুদ্ধ শেষে পদানত ইরাকে আমেরিকা নিজেই তদন্ত করে দেখলো যে, ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র নাই। ততদিনে দেশটির যা সর্বনাশ তা আমেরিকা করেছে। আর দেশটির নেতা সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে লটকিয়েছে।

আণবিক অস্ত্র নিয়ে যখন আমেরিকার এত মাথা ব্যথা, তখন এই অতিক্ষুদ্র দেশ ইসরাইল যখন পারমাণবিক বোমা বানায় তখন আমেরিকা ঠোঁট সেলাই করে রাখে কেনো? আজ গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মোতাবেক ইসরাইলের কাছে কমপক্ষে ১০০টি পারমাণবিক বোমা রয়েছে। এ ব্যাপারে আমেরিকা নিশ্চুপ। আণবিক বোমা নিয়ে আমেরিকা ও পশ্চিম বিশে^র এত মাথা ব্যথা থাকলেও উত্তর কোরিয়ার বেলায় তারা তাকে থামাতে পারছে না কেনো? কারণ উত্তর কোরিয়ার গায়ে হাত দিতে গেলে সেখানে রয়েছে চীন, সেখানে রয়েছে রাশিয়া। কথায় বলে, শক্তের ভক্ত, নরমের যম। পাকিস্তানকেও তারা বোমা বানানো থেকে নিবৃত্ত করতে কম চেষ্টা করেনি। পাকিস্তানের ন্যাশনাল হিরো পারমাণবিক বোমার জনক ড. আব্দুল কাদির খানকে তারা কম হেনস্থা করেনি। জেনারেল পারভেজ মোশাররফকে দিয়ে এই বরেণ্য পরমাণু বিজ্ঞানীকে তারা ৫ বছর গৃহবন্দী করে রেখেছিলো। যেখানে ভারতকে পারমাণবিক বোমা উপহার দেওয়ার জন্য পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কালামকে ভারতের প্রেসিডেন্ট হওয়ার পুরস্কার দিয়েছিলো, সেখানে পাকিস্তানকে পারমাণবিক বোমা উপহার দেওয়ার পুরস্কার হিসাবে মার্কিন অঙ্গুলি হেলনে অসাধারণ প্রতিভার অধিকারী ড. আব্দুল কাদির খানকে ৫ বছরের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছিলো। দুঃখ হয়, এই ক্ষণজন্মা পরমাণু বিজ্ঞানী ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানে ইন্তেকাল করেন (পাকিস্তানের পারমাণবিক বোমার অধিকারী হওয়ার দুঃসাহসিক ও রুদ্ধশ^াস কাহিনী জানার জন্য পড়–ন সেই গ্রন্থটি: দ্যা ম্যান ফ্রম পাকিস্তান: লেখক ডগলাস ফ্রাঞ্জ ও ক্যাথারিন কলিনস)।

॥তিন॥ এবার অর্থাৎ চলতি মাসে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে আমেরিকা ও ইসরাইলের সর্বাত্মক সামরিক অভিযান সম্পর্কে আরো কিছু বলার আগে আমি কেনো আমেরিকা ও ইসরাইলকে সহোদর ভাই বলেছি সেটি ব্যাখ্যা করা প্রয়োজন। যারা কিছুটা লেখাপড়া জানেন তারা পবিত্র বাইবেল আরেকবার হাতে নিন। আমার এই অভিজ্ঞতা হয় আমেরিকাসহ বিভিন্ন পশ্চিমা দেশ সফর করার সময় হোটেলের টেবিলের ড্রয়ারে সংরক্ষিত পবিত্র বাইবেল দেখে। আমার মতো আপনিও দেখবেন বাইবেলের রয়েছে ২টি খন্ড। অর্থাৎ একের মধ্যে দুই। প্রথম খন্ড ঞযব ঘবি ঞবংঃধসবহঃ এবং দ্বিতীয় খন্ড ঞযব ঙষফ ঞবংঃধসবহঃ. ঘবি ঞবংঃধসবহঃ হলো খ্রিস্টানদের ‘বাইবেল’। আর ঞযব ঙষফ ঞবংঃধসবহঃ হলো ইহুদিদের ‘তৌরাত’। আমার তো মনে হয় শুধু সহোদর ভাই নয়, তারা রীতিমতো জমজ ভাই। তাই পৃথিবীব্যাপী খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে রয়েছে হরিহর আত্মা। ইসরাইলের জন্ম দিয়েছে আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন। একই সাথে জন্ম দেওয়ার কথা ছিলো ফিলিস্তিনকেও। কিন্তু এত বছর পার হয়ে গেলো, স্বাধীন ফিলিস্তিন সোনার হরিণই রয়ে গেছে। এই লেখাটির ঠিক এই পর্যায়ে খবর দেখলাম যে, ইহুদি মার্কিন যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনিজাদ নিহত হয়েছেন। ঐ দিকে ইরাক আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী জাহাজ আব্রাহাম লিংকনকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে।

ইরানের ওপর আমেরিকার ঈগল চোখের দৃষ্টি আজ নতুন নয়। ইরানের তেলের ওপর তার ছিলো লোভাতুর দৃষ্টি। ঐ তেল লুণ্ঠনই হলো আমেরিকার হামলার প্রধান কারণ। ১৯৫৩ সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোসাদ্দেক ইরানের তেল সম্পদ জাতীয়করণ করতে উদ্যত হলে ইরানের তৎকালীন রাজা রেজা শাহ পাহলভী প্রধানমন্ত্রী মোসাদ্দেকে বরখাস্ত করেন। বিষয়টি যত সহজভাবে বলা হলো, ততো সহজ ছিলো না। তেল সম্পদ জাতীয়করণে প্রধানমন্ত্রী মোসাদ্দেকের উদ্যোগকে বানচাল করার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম-৬ মাঠে নেমে পড়ে। তাদের উস্কানিতে এবং অর্থায়নে একটি সামরিক অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানের নেপথ্য নায়ক ছিলেন সিআইএ এজেন্ট কারমিট রুজভেল্ট। তিনি ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিয়োডোর রুজভেল্টের নাতি। বিবিসির মতে, তিনি ছিলেন মোসাদ্দেক বিরোধী অভ্যুত্থানের নেপথ্য কারিগর। আজ ইরানে যে সর্বাত্মক মার্কিন-ইহুদি হামলা চলছে তার পেছনে রয়েছে মার্কিন স্বার্থ- ইরানের তেল সম্পদ লুণ্ঠন। আর ইহুদি স্বার্থ। সমগ্র মুসলিম জাহানে ইসরাইল বিরোধী একমাত্র লড়াকু রাষ্ট্র ইরান। তাই ইরান ধ্বংস হলে মধ্যপ্রাচ্য তথা বিশে^ ইসরাইল নিষ্কণ্টক হয়।

॥চার॥ পাকিস্তান এবং আফগানিস্তানের বিরোধ বা লড়াই নিয়ে আজ আর বিস্তারিত বর্ণনার স্পেস নাই। বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি নিয়ে গুরুতর বিষয় না থাকলে আগামী সপ্তাহে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার আশা রাখি। আজ সংক্ষেপে এটুকু বলছি যে, ১৮৯৩ সালে ব্রিটিশ ভারতের সাথে আফগানিস্তানের সীমান্ত নির্ধারণের জন্য যে চুক্তি হয় এবং যে বিভাজন লাইন টানা হয় সেটির নাম ডুরান্ড লাইন। আফগানিস্তান কখনোই ব্রিটেনের অধীনে ছিলো না। পাকিস্তান কায়েমের সময় পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা হিসাবে ডুরান্ড লাইনকেই নির্ধারণ করা হয়। তৎকালীন সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান এই লাইনটি মানতে অস্বীকার করেন এবং আফগানিস্তানকে ভারতের সাতে যুক্ত করার দাবি তোলেন। কিন্তু ব্রিটিশ সরকার এবং গাফফার খান বিরোধী পশতুন বা পাঠান নেতারা ভারতের সাথে যুক্ত হওয়ার বিরোধিতা করে। তার পুত্র ওয়ালি খান পিতার মত হৃদয়ে পোষণ করলেও ততদিনে পাঠানরা পাকিস্তানকে মেনে নিয়েছিলেন। সীমান্ত প্রদেশের নাম হয় উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ। এক সময় বামপন্থীদের আস্তানা হিসাবে পরিচিত সীমান্ত প্রদেশ ধীরে ধীরে ইসলামপন্থী হয়ে পড়ে। ইমরান খানের শাসনামলে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নাম বদলে রাখা হয় খাইবার পাকতুন খোয়া।

সোভিয়েট ইউনিয়ন আফগানিস্তান দখল করলে দখলদারিত্বের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে তরুণ ছাত্ররা, যাদেরকে বলা হয় তালেবান। তালেবানকে সমর্থন করে আমেরিকা, পাকিস্তান ও সৌদি আরব। ১০ বছর পর রুশ দখলদারিত্বের অবসান হয় এবং তালেবান শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর আমেরিকা হামলা চালায় এবং আফগানিন্তান দখল করে। তারা ২০ বছর ধরে দেশটি দখলে রাখে। তখন মার্কিন দখলদারিত্ব থেকে আফগানদের মুক্ত করার জন্য পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করে। ২০ বছর পর আফগানিস্তান মার্কিন দখলদারিত্ব থেকে মুক্ত হলে পাকিস্তান ও চীনের সাথে তালেবান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

২০২১ সাল থেকে ভারত তক্কে তক্কে ছিলো তালেবান ও পাকিস্তানের সম্পর্কে ফাটল ধরানোর জন্য। এর মধ্যে তারা তাদের অর্থ ও অস্ত্র সাহায্যে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) গঠন করে এবং তাদেরকে দিয়ে পাকিস্তানে হামলা চালায়। এদিকে তালেবানের একটি অংশকে আলাদা করে নাম দেয় তেহরিকে তালেবানে পাকিস্তান বা টিটিপি। টিটিপিকে দিয়ে তারা পুরানা জিগির তোলে যে, তারা ডুরান্ড লাইন মানে না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একজন পাঠান। তিনি পশতুনদের মাঝে খুব জনপ্রিয়। তার সময় টিটিপি এত ডিস্টার্ব করেনি। এখন একদিকে ইমরান খানের অনুপস্থিতি এবং অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির তালেবান ইস্যুটিকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছেন না। আমার ব্যক্তিগত বিশ^াস, পাক-আফগান সংঘর্ষ শীঘ্রই থেমে যাবে। ইরান এই সংঘর্ষে মধ্যস্থতা করতে চেয়েছিলো। এখন তার পক্ষে সেটি সম্ভব না। চীন এবং রাশিয়াও এই সংঘর্ষের তাৎক্ষণিক অবসান চায়। শীঘ্রই সংঘর্ষের অবসান হবে বলে আশা করা যায়। আজ স্থানাভাবে এর চেয়ে বেশি আর লেখা সম্ভব হলো না।

Email:journalist15@gmail.com