নিরাপদ সড়ক বিষয়টি বর্তমানে আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে, চাইলেও আমরা তা অস্বীকার করতে পারি না। প্রতিদিন খবরের কাগজ খুললেই সবার আগে যে বিষয়টি আমাদের চোখে পড়ে, তা হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ। সেদিন রাস্তায় দেখলাম, একজন পথচারী রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি ট্রাকের ধাক্কায় পড়ে যান। মুহূর্তের মধ্যেই বিকট শব্দ হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এই দুর্ঘটনাটি দেখে আমার মন ভীষণভাবে ব্যথিত হয়ে ওঠে। তখন ভাবতে থাকি একটি দুর্ঘটনা কীভাবে নিমিষেই একজন মানুষের জীবনকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে। সেই মুহূর্তেই মনে হলো, সত্যিই নিরাপদ সড়ক জনমানবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা । সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, বরং তার সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যদের জীবনেও নেমে আসে এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। শুধু এই একটি ঘটনাই নয়, সারাদেশের অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত প্রতিদিনই ঘটছে অসংখ্য ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনার কবল থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে অবিলম্বে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কারণ একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিরাপদ সড়ক পাওয়া আমাদের মৌলিক অধিকার ও চাহিদা। এ জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন- দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের মাধ্যমে যানবাহন পরিচালনা নিশ্চিত করা, যাতে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানো যায়। আইনের কঠোর প্রয়োগ এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করা। সর্বোপরি, দেশের সকল নাগরিকের সম্মিলিত সচেতনতা ও প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব। প্রকৃতপক্ষে, আমরা এমন একটি সড়ক ব্যবস্থা চাই যেখানে দেশের প্রতিটি নাগরিক প্রাণভয় নিয়ে নয়, বরং নিশ্চিন্ত ও মুক্ত মনে চলাচল করতে পারবে।
নিরাপদ সড়ক বিষয়টি বর্তমানে আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে, চাইলেও আমরা তা অস্বীকার করতে পারি না। প্রতিদিন খবরের কাগজ খুললেই সবার আগে যে বিষয়টি আমাদের চোখে পড়ে, তা হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ। সেদিন রাস্তায় দেখলাম, একজন পথচারী রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি ট্রাকের ধাক্কায় পড়ে যান। মুহূর্তের মধ্যেই বিকট শব্দ হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এই দুর্ঘটনাটি দেখে আমার মন ভীষণভাবে ব্যথিত হয়ে ওঠে। তখন ভাবতে থাকি একটি দুর্ঘটনা কীভাবে নিমিষেই একজন মানুষের জীবনকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে। সেই মুহূর্তেই মনে হলো, সত্যিই নিরাপদ সড়ক জনমানবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা । সড়ক দ
