ভূমিকম্প হলো পৃথিবীর ভূপৃষ্ঠে হঠাৎ ও আকস্মিক কম্পন বা কাঁপনের ঘটনা। এটি সাধারণত পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির মুক্তি বা টেকটোনিক প্লেটের চলাচল থেকে ঘটে। প্লেটগুলো একে অপরের সঙ্গে ঘষা খায় বা ভেঙে যায়, ফলে শক্তি জমা হয় এবং তা হঠাৎ মুক্তি পেলে ভূ-পৃষ্ঠ কেঁপে ওঠে। আগ্নেয়গিরি বিস্ফোরণ বা মানবসৃষ্ট কর্মকাণ্ডও ভূমিকম্পের কারণ হতে পারে। এর ফলে ভবন ধ্বংস, সড়ক ভেঙে যাওয়া, ভূমিধস বা সুনামির মতো বিপর্যয় ঘটতে পারে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে মাপা হয়। এটি প্রকৃতির এক প্রাকৃতিক বিপর্যয় যা জীবন ও পরিবেশের ওপর প্রভাব ফেলে। ভূমিকম্প কখন হবে, তার আগে নিশ্চিতভাবে জানার কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি এখনো পৃথিবীতে নেই। অর্থাৎ যেকোনো সময়, যেকোনো মুহূর্তে ভূমিকম্প ঘটতে পারে।

তাই ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত প্রস্তুতি, ভবনের নিরাপত্তা, জরুরি উদ্ধার পরিকল্পনা- এসব বিষয় আগে থেকেই নিশ্চিত রাখা জরুরি।\r\nসকল নাগরিককে অবিলম্বে সতর্ক করার জন্য বলা হয়েছে যে, সম্প্রতি ভূমিকম্পের সম্ভাব্যতা বৃদ্ধি পেয়েছে। ভূমিকম্প খুবই হঠাৎ ঘটে এবং এটি বাড়ি, সেতু, রাস্তা ও অন্যান্য অবকাঠামোর জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। আতঙ্কিত না হয়ে নিম্নলিখিত নির্দেশনা মেনে চলতে হবে:\r\n১. খোলা স্থান বা শক্ত বেডরুমের নিচে অবস্থান করুন।\r\n২. ঝুলন্ত বা ভারী আসবাবপত্র, কাচের জিনিসপত্র থেকে দূরে থাকুন।\r\n৩. বাড়ির ভিতরে থাকলে দরজা ও জানালা বন্ধ রাখুন এবং সিলিং ফ্যান, বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকুন।\r\n৪. ভূমিকম্প চলাকালীন দৌড়ানো বা লিফটে উঠা এড়ানো।\r\n৫. জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসন ও রেড ক্রসের সঙ্গে যোগাযোগ রাখুন।\r\n৬. ভূমিকম্প শেষে ধভঃবৎংযড়পশ হতে পারে, তাই ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত স্থানে প্রবেশ করবেন না।\r\nসকলের জন্য নিরাপদ অবস্থান নিশ্চিত করা এখনই অগ্রাধিকার। পরিবার ও প্রতিবেশীদের সতর্ক করুন। সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন। নিরাপত্তা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।\r\nরাজশাহী কলেজ থেকে