মানুষের শরীরই তার জীবনযাত্রার প্রধান বাহন। এই শরীর সুস্থ না থাকলে মন, চিন্তা, কর্ম সবকিছুই ব্যাহত হয়। তাই শরীরের যতœ নেওয়া কেবল ব্যক্তিগত অভ্যাস নয়, এটি সামাজিক দায়িত্বও বটে। আমরা প্রায়ই ব্যস্ততার অজুহাতে নিজের শরীরকে অবহেলা করি; কিন্তু মনে রাখতে হবে, অসুস্থ শরীর শুধু একজন মানুষকেই নয়, একটি পরিবার ও কর্মক্ষেত্রকেও প্রভাবিত করে।\r\nশরীরের যতেœর প্রথম ধাপ হলো সুষম খাদ্য গ্রহণ। অতিরিক্ত তেল-চর্বি ও প্রক্রিয়াজাত খাবার পরিহার করে শাকসবজি, ফলমূল, ডাল ও পর্যাপ্ত পানি গ্রহণ করা জরুরি। নিয়মিত খাবার খাওয়া এবং রাত জাগা কমানো শরীরের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, দৈনিক অন্তত আধাঘণ্টা হাঁটা বা হালকা ব্যায়াম শরীরকে সচল রাখে এবং হৃদ্রোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি কমায়। আমাদের দেশে শহর ও গ্রাম-দুই জায়গাতেই শারীরিক পরিশ্রমের পরিমাণ কমছে; প্রযুক্তিনির্ভর জীবন আমাদের চলাফেরা সীমিত করে দিচ্ছে। ফলে সচেতনভাবে ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।\r\nশরীরের যতœ মানে কেবল বাহ্যিক পরিচর্যা নয়, মানসিক সুস্থতাও এর অংশ। পর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা নিয়ন্ত্রণ এবং ইতিবাচক চিন্তা শরীরকে সুস্থ রাখতে সহায়ক। অনেক সময় মানসিক চাপ থেকেই উচ্চ রক্তচাপ বা অন্যান্য জটিলতা দেখা দেয়। তাই পরিবারে সুসম্পর্ক, কর্মক্ষেত্রে সহনশীলতা এবং নিজের জন্য কিছু নিরিবিলি সময় রাখা প্রয়োজন। পরিশেষে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সচেতনতা ও নিয়মিত অভ্যাসই পারে একটি জাতিকে সুস্থ রাখতে। শরীর আমাদের আমানত। একে অবহেলা নয়, যতœ ও ভালোবাসায় রক্ষা করাই হোক আমাদের অঙ্গীকার।\r\nসুনামগঞ্জ থেকে