ভূমিকম্প-অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে ঢাকা।\r\n* ৬ দশমিক ৯ বা এর বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ৭০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত ভবন ধসে পড়তে পারে। * ১৯৭৪ সালে দেশে নগরায়ণের হার ছিল ৮ দশমিক ৮৭ শতাংশ। বর্তমানে এ হার বেড়ে ৩১ দশমিক ৬৬ শতাংশ। ভূমিকম্প, অগ্নিকাণ্ডে বিপর্যস্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকার পরিকল্পনাগত সংকট ও করণীয়: আইপিডির পর্যবেক্ষণ শীর্ষক ভার্র্চুয়াল আলোচনায় বক্তারা ওই শঙ্কার কথা বলেছেন। ঢাকায় জনসংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। বিকেন্দ্রীকরণের অভাবে সারাদেশ থেকে মানুষ এসে বসতি গড়ছে ঢাকায়। বিপুল এই জনসংখ্যার চাপই বাড়িয়ে দিচ্ছে ঢাকায় ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনার ঝুঁকি। অব্যবস্থাপনা, ঘনবসতি ও দুর্বল নগর–পরিকল্পনার কারণে ঢাকা এখন ভয়াবহ ঝুঁকির মুখে।
ভূমিকম্প, অগ্নিকাণ্ডে বিপর্যস্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকার পরিকল্পনাগত সংকট ও করণীয়: আইপিডির পর্যবেক্ষণ শীর্ষক এক আলোচনা সভায় এ অভিমত উঠে এসেছে। সম্প্রতি ভার্চুয়ালি এ সভার আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। দ্রুত নগরায়ণ ঢাকার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় প্রচুর ভবন ইমারত নির্মাণ বিধিমালা (বিল্ডিং কোড) অনুসরণ না করেই নির্মিত হয়েছে। দুর্বল মাটি, জলাভূমি ভরাট করে গড়ে ওঠা আবাসন প্রকল্প ও সংকীর্ণ সড়ক- সব মিলিয়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কয়েক গুণ বাড়াতে পারে। মধুপুর ফাটলরেখায় (ফল্টলাইন) ৬ দশমিক ৯ বা এর বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ৭০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত ভবন ধসে পড়তে পারে। শহরের প্রায় ৪০ শতাংশ সরকারি ভবনও ঝুঁকিপূর্ণ। ঢাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকিও উদ্বেগজনক জানিয়ে আদিল মুহাম্মদ খান বলেন, বস্তি ও নিম্ন আয়ের আবাসনে ঘনবসতি, দাহ্য অবকাঠামো ও পর্যাপ্ত খোলা জায়গার অভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে। টেকসই নগর পরিকল্পনা, বিল্ডিং কোডের কঠোর বাস্তবায়ন, দুর্বল ভবনের তালিকা তৈরি করা ও উচ্ছেদ এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে হবে। এসব ব্যবস্থা দ্রুত গ্রহণ না করলে ভবিষ্যৎ দুর্যোগে ঢাকায় বড় বিপর্যয় হবে। অনিয়ন্ত্রিত বসতি ও দুর্বল নগর পরিকল্পনার কারণে ঢাকা ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগের ঝুঁকিতে বলে উল্লেখ করেন আইপিডির উপদেষ্টা অধ্যাপক আক্তার মাহমুদ। তিনি বলেন, ভবন নির্মাণে নকশা, প্রকৌশল, নির্মাণের মান ও আইন প্রয়োগ- এ চারটি ধাপ সঠিকভাবে অনুসরণ না করার কারণে ঝুঁকি আরও বাড়ছে।\r\nদিনাজপুর থেকে
