ওয়ারেন বাফেটের একটি জনপ্রিয় উক্তি, ‘আমেরিকার বিরুদ্ধে কখনো বাজি ধরবেন না।’ কিন্তু পুরো পৃথিবীর বিনিয়োগকারীদের মধ্যে এখন যেন নতুন এক তাড়না, ‘শুধু আমেরিকার ওপরই বাজি ধরুন।’ চলতি বছরে বৈশ্বিক শেয়ারবাজারে বিনিয়োগের ৮০ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রের বাজারে, যা দীর্ঘমেয়াদি গড়ের প্রায় দ্বিগুণ। কোনো দেশ এর আগে এত বিপুল বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি।
এ প্রবণতার পেছনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সবচেয়ে বড় ভূমিকা। যুক্তরাষ্ট্রের বাইরের বিনিয়োগকারীরাও ক্রমবর্ধমান হারে দেশটির শেয়ার কিনছেন। এমনকি ভূরাজনৈতিক বিরোধও এ আগ্রহে তেমন প্রভাব ফেলতে পারছে না। মেক্সিকো ও কানাডার বিনিয়োগকারীরাও যুক্তরাষ্ট্রের শেয়ারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছেন।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বিদেশীদের বিনিয়োগ এখন ২৫ লাখ কোটি ডলার, যা দেশটির বাইরের বিশ্বের মোট জিডিপির ২৫ শতাংশেরও বেশি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শেয়ারের উত্থান থেমে গেলে তার ধাক্কা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে বিশ্ব অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ২৫ শতাংশ দরপতন হলে দেশটিতে ভোগব্যয় প্রায় ২ শতাংশ এবং ইউরোপ, জাপান, যুক্তরাজ্য, কানাডা ও দক্ষিণ কোরিয়ার মতো অঞ্চলে সর্বোচ্চ ১ শতাংশ কমতে পারে।
রুচির শর্মা : চেয়ারম্যান, রকফেলার ইন্টারন্যাশনাল
