বিশে্বর নানা দেশে, নানা স্থানে খোদাদ্রোহী তাগুতী শক্তিদের ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআনের প্রতি নানাভাবে অমর্যাদা প্রদর্শন এবং ইসলামবিদ্বেষের যে সয়লাব অব্যাহত গতিতে চলছে, তা দৃশ্যমান। এ পর্যায়ে আমরা বিশেষভাবে কোরআন অবমাননা ও নানা প্রক্রিয়ায় কোরআনের প্রতি অমর্যাদা প্রদর্শন এবং কোরআনকে নিয়ে বিদ্রুপ উপহাস ইত্যাদি অপতৎপরতা ও তার করুণ পরিণতির উপর আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই।
একটি টাটকা খবর হচ্ছে, ‘তুরষ্কে তৈরি করা হলো বিশে্বর বৃহত্তম হাতে লেখা কোরআন’ ‘আনাদোল’ পরিবেশিত উক্ত শিরোনামে খবরটি ইনকিলাব ৬ নভেম্বর ২০২৫, সংখ্যায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ইস্তাম্বুলে ছয় বছর ধরে বিশে্বর বৃহত্তম হাতে লেখা কোরআন তৈরি করা হয়েছে। আলী জামান নামে ইরাকের একজন সাবেক স্বর্ণকার, তিনি চার মিটার লম্বা, দেড় মিটার চওড়া পৃষ্ঠাসহ একটি পান্ডুলিপি তৈরি করেছেন। প্রকাশিত খবরে এর বিস্তারিত বিবরণ রয়েছে। তুরষ্কে তৈরি বিশে্বর এ বৃহত্তম কোরআনের এ লিপিকার সমগ্র মুসলিম উম্মার পক্ষ হতে সাধুবাদ পাওয়ার যোগ্য। নিজস্ব দৃষ্টিকোণ থেকে তিনি হাতে লিখে কোরআনের মাহাত্মকে সমুন্নত রাখার যে অনন্য কীর্তি স্থাপন করেছেন, তা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
যদিও হাতে লেখা এ কোরআন তেলাওয়াতকারীদের নাগালের মধ্যে থাকার কথা নয়, জাদুঘরেই শোভা পেতে পারে, তথাপি নিশ্চিত রূপে বলা যায়, নানা স্থানে কোরআন বিদ্বেষী কুচক্রিরদল যেভাবে পবিত্র কোরআনের অবমাননা করে চলছে, এহেন অনুতাপের সময় একজন ইরাকী ‘কাতেব’ তুরষ্কে বসে দীর্ঘ ছয় বছর ব্যয় করে তার হাতে লেখা বিশে্বর বৃহত্তম কোরআন উপহার দিয়ে সৌভাগ্যের অধিকারী হয়েছেন। এটা পরম গর্ব গৌরবের বিষয়। আল্লাহর এরূপ অগণিত মনোনীত মুসলিম বান্দা রয়েছেন, যাদের কথা কেউ জানে, কেউ জানে না- তারা নিরবে স্বরবে যার যার অবস্থান থেকে কোরআনের পবিত্র খেদমতে আত্মনিয়োগ করে আছেন।
কোরআনের হেফাজত নিরাপত্তা বিধানের দায়িত্ব খোদ মহান আল্লাহর হাতে বলেই তিনি এইভাবে ঘোষণা করেছেন: ‘নিশ্চয় আমিই উহার হেফাজতকারী সংরক্ষক’।
ইতিহাস সাক্ষ্য দেয় হুজুর (সা.) এর জীবদ্দশায় অষ্টম হিজরী সালে ‘মূতা’ যুদ্ধে কোরআনের হাফেজ সাহাবীগণের এক উল্লেখযোগ্য অংশ শাহাদত বরণ করার পর, কোরআন সংকলনের প্রয়োজন তীব্র হয়ে দেখা দেয়। রসূলুল্লাহ (সা.) এর সময়ে (কাগজের অভাবের যুগে) বিভিন্নভাবে কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করা হতো, যারা লিখে রাখতেন তাদেরকে বলা হয় ‘কাতেবানে ওহী’ বা ওহী লেখক। তাদের সংখ্যা চল্লিশ জন পর্যন্ত হয়েছিল বলে ‘সীরাত’ গ্রন্থাবলী থেকে জানা যায়। প্রথম থেকে তৃতীয় খলিফা পর্যন্ত কোরআন সংকলন সমাপ্ত হয়ে যায়, তাই তৃতীয় খলিফা হজরত উসমান (রা.)-কে বলা হয় ‘জামে উল কোরআন’ বা কোরআন সংকলক। তিনি ৬/৭টি মুসলিম দেশে সংকলিত এ কোরআনের কপি প্রেরণ করেন এবং সে কোরআনই সর্বত্র প্রচলিত হয়ে যায়, যা বর্তমানেও প্রচলিত। কোরআন সংকলনের এটাই সংক্ষিপ্ত ইতিহাস।
কিন্তু দুশমনরা এ কোরআনের বিরুদ্ধে যুগে যুগে নানা অপপ্রচার চালিয়ে আসছে। কোরআনের বিকৃতি, বিভ্রান্তি, সন্দেহ সৃষ্টি, এমনকি কোরআনের অবমাননা বিদ্রুপ- কোরআন জ¦ালিয়ে দেয়া, পুড়িয়ে ফেলা, পদদলিত করা ইত্যাদি ঘৃণ্য অপকর্ম অহরহ চালিয়ে যাওয়া হচ্ছে। বস্তুত, নানাভাবে আল্লাহতা’লা পবিত্র কোরআনের নিরাপত্তা সগৌরবে অক্ষুণœ রেখেছেন এবং তা কেয়ামত তক্ জারি থাকবে।
এটা সত্য যে, এ কোরআনের প্রতি জাতি নির্বিশেষে প্রায় সকলে সম্মান প্রদর্শন করে থাকে। কিন্তু বিস্ময়ের বিষয় যে, সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কোরআন বিদ্বেষী কুখ্যাত নেতানিয়াহুর বর্বর বাহিনী জঘন্যভাবে গাজায় পবিত্র কোরআন আগুনে পুড়িয়ে তার প্রতি যে মারাত্মক অমর্যাদা প্রদর্শন করেছে, তাদের ধ্বংসলীলার বিবরণের সাথে এ মহাপাপের খবরও প্রকাশিত হয়েছে। এ নিন্দনীয় ঘটনা নেতানিয়াহুর চরিত্রকে আরো কুৎসিত করে তুলেছে। এ প্রসঙ্গে তার অপরাপর ঘৃণ্য তৎপরতা ও ধ্বংসলীলার বিবরণ বিশ্ববাসীর সামনে।
ইসরাইলের ইহুদী শয়তান নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে ধবংস লীলা চালিয়ে যাচ্ছে, তা বর্ণনা করে শেষ করা যাবে না। যুদ্ধাপরাধী এ ইহুদী ঘাতক হালাকু-হিটলারকেও ছাড়িয়ে গেছে। গাজায় লাখ লাখ অধিবাসী, শিশু নারী পুরুষকে হতাহত করা ছাড়াও তাদের ঘরবাড়ি, স্থাপনা, হাসপাতাল, মসজিদ, গির্জা কিছুই অবশিষ্ট রাখেনি, সবকিছুই ধ্বংস করে দিয়েছে। লাখ লাখ গাজাবাসীকে ঘরবাড়ি ছাড়া করে উদ্বাস্তুতে পরিণত করেছে। ত্রাণ সামগ্রী আসাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অভুক্ত অনাহারেকাতর আশ্রয়হীনদেরকে মৃত্যুর দ্বারে ঠেলে দিয়েছে। নেতানিয়াহু শয়তানের গাজায় গণহত্যা ও ধ্বংসলীলা কেউ থামাতে পারছে না। বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভও তার কর্ণকুহরে পৌঁচ্ছে না, নামকে ওয়াস্তে যুদ্ধ বিরতি ঘোষিত হলেও নেতানিয়াহু ধ্বংস যজ্ঞ অব্যাহত রেখেছে। এ নরাধম পবিত্র কোরআনকে জ¦ালিয়ে পুড়িয়ে তার অবমাননা করে নতুন মাত্রা যোগ করেছে। তার এ শয়তানি অপতৎপরতার করুণ পরিণতি তাকে অবশ্যই ভোগ করতে হবে। তার স্মরণ করা উচিত, বিগত শতকের শেষ দিকে পবিত্র কোরআনের অবমাননার পরিণতিতে মারাত্মক ভূমিকম্পের কবলে পতিত হয়ে অন্যান্যদের সাথে ইহুদী সেনাপতিরাও ধ্বংস হয়েছিল। সে ঘটনাটিও স্মরণযোগ্য।
১৯৯৯ সালের ঘটনা, স্থান- তুরস্ক। এক ভয়াবহ ভূমিকম্পে একটি বিশাল এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এ প্রাকৃতিক বিপর্যয়টি ছিল পবিত্র কোরআন অবমাননার উপস্থিত ফল। প্রথমে এ ঘটনাকে ইহুদীরা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করলেও অচিরেই তা বিবিসিসহ বিশে্বর আন্তর্জাতিক প্রচার মাধ্যম ও সংবাদপত্রসমূহে প্রচারিত ও প্রকাশিত হয়ে যায় এবং তাতে বিশ্ববাসী অবগত হতে পারে।
এ প্রলয়ংকরী ভূমিকম্পকে সম্পর্কে তখন জর্দানের একটি পত্রিকায় যে বিস্ময়কর বিবরণ প্রকাশিত হয়েছিল নি¤েœ তা নি¤œরূপ: জর্দানে ইসলামী আন্দোলনের সাবেক নায়েবে আমির শায়খ আবদুল মোনায়েম আবু জানাত ১৯৯৯ সালের ৭ নভেম্বর একটি মসজিদে এক গুরুত্বপূর্ণ খুতবাহ পূর্ব বয়ানে ঘটে যাওয়া বিস্ময়কর ধ্বংসাত্মক ভূমিকম্প সম্পর্কে তথ্য পরিবেশন করেন। শায়খ আবু জানাত বলেন: তুরস্কে সাম্প্রতিক প্রলয়ংকরী ভূমিকম্পের প্রকৃত প্রেক্ষাপট একজন জেনারেলের ফেরাউনি অহংকার এবং তাগুতি (শয়তানি) দাম্ভিকতার ঘটনাটি এই রূপ: তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে অবসর প্রাপ্ত সামরিক অফিসারগণের সম্মানে একটি বিদায়ী অনুষ্ঠান ছিল। এতে প্রায় ৩০ জন ইসরাইলি সামরিক জেনারেল, ৩০ জন মার্কিন জেনারেল এবং ৩০ জন তুর্কি জেনারেল অংশ নিয়েছিলেন। এ অনুষ্ঠানে পরিবেশনের জন্য নৃত্য, গান-বাদ্য, মদ্য পান এবং খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল, তাতে খ্যাতনামা ইহুদী ও তুর্কি সুন্দরী নর্তকীদের আনা হয়েছিল। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান চলাকালে সবাই মদ্য পানে মাতোয়ারা এবং তা অংশগ্রহণকারী সবাই উপভোগ করছিল, এমন সময় এক তুর্কি সামরিক জেনারেল তার অধীনস্থ সৈন্যকে বলে, কোরআন কারিমের একটি কপি নিয়ে এসো। যখন সে কোরআন করিম নিয়ে হাজির হয়, তখন জেনারেল তাকে বলে, উহার কিছু আয়াত পাঠ কর এবং তার অনুবাদ আমাকে বলো। অধীনস্থ নির্দেশ পালন করল। অতঃপর উল্লেখিত জেনারেল কোরআন করিমকে টুকরো টুকরো করে নর্তকীদের পদতলে নিক্ষেপ করে (নাউযু বিল্লাহ)। আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং উহার নিরাপত্তার ওয়াদা করেছেন, অনুবাদ: ‘আমিই তা নাজেল করেছি এবং আমিই তার হেফাজতকারী’।
বর্ণনাকারী বলেন, যে সৈন্যটি কোরআন করিম এনেছিল সে উল্লেখিত জেনারেলের এ কর্মকাণ্ড দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং দ্রুত তার হেড কোয়ার্টারে চলে যায়। জেনারেলের এ ঘৃণ্য অপরাধমূলক তৎপরতায় আল্লাহর ক্রোধ নেমে আসে। অকস্মাৎ ভূমিকম্প শুরু হয়ে যায়। বর্ণনাকারী বলেন, প্রথমে গোলাপী বর্ণের এক আলো সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে এবং তাকে ঘিরে ফেলে। এরপর সমুদ্রে ফাটল ধরে তা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তাতে বিকট জোরালো শব্দ হতে থাকে। এক ভয়ংকর অগ্নি শিখা সমগ্র এলাকা ঘিরে ফেলে এবং সমস্ত লোক আগুনের গ্রাস হয়ে যায় ও সমগ্র এলাকা সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। যার পর এ প্রলংকারী ভূমিকম্প অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়তে থাকে। বিস্ময়ের ব্যাপার এই যে, মার্কিনী, ইসরাইলি এবং তুর্কি সৈন্যরা ঐ সকল সেনাদের দেহগুলো তালাশ করার সর্বাত্মক প্রচেষ্টা চালায় কিন্তু তাদের একটি লাশও পাওয়া যায়নি বলে প্রকাশিত বিবরণে উল্লেখ করা হয়।
এতদসংক্রান্ত একটি আয়াতের অনুবাদ: ‘যখন আমি কোন জনপদ ধ্বংস করার ইচ্ছা করি, তখন তার খোশহাল (বিত্তশালী) লোকদের নির্দেশ করি এবং তারা তা অমান্য করতে থাকে, তখন আজাবের ফয়সালা- সে জনপদ ধ্বংস হয়ে যায় এবং আমি তাকে ধ্বংস করে থাকি।’ প্রথমে এ খবর আন্তর্জাতিক ইহুদী প্রচার মাধ্যমগুলো গোপন রাখার চেষ্টা করেছিল, কিন্তু পরে ঘটনা জন সম্মুখে এসে যায়। ফের বিবিসি ও অন্যান্য প্রচার মাধ্যম, পত্র পত্রিকা এবং সাময়িকীতে এ শিক্ষনীয় ঘটনা প্রচার হয়ে যায়। জর্দানের সংবাদ পত্র শায়মান কাতার গ্রুপের পত্রিকা ‘আল ওয়াতান’ এবং অপরাপর তুর্কি পত্রিকায়ও এ ঘটনার বিবরণ প্রচারিত হয়েছিল। (শাইখ রাহাত গুল, মারকাজে উলূমে ইসলামিয়া, রাহাতাবাদ পেশোয়ার-এর সৌজন্যে)
এরূপ মারাত্মক ও ভয়াবহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক অহরহ বিশে্বর নানা স্থানে ঘটে আসছে। কয়েক বছর আগে বৈশি্বক করোনা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয়, যার রেশ এখনো অব্যাহত রয়েছে। বিশে্বর নানা স্থানে নানা প্রকারের প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, রোগ বালাই এবং আসমানি নানা বালা মুসিবত, দাবানল, দুর্ভিক্ষ, ভূমিকম্প, পাহাড় ধ্বস, গর্কি-সয়লাব, জলোচ্ছ্বাস, বন্যা-প্লাবন, নদীভাঙ্গন, ডেঙ্গু, চিকনগুনিয়া, ক্ষেত-ফসলে পোকা মাকড়, পঙ্গপালের উৎপাত, সড়ক-নৌ-বিমান দুর্ঘটনা প্রভৃতি জানা-অজানা খোদায়ী গজবের প্রভৃতির তালিকা প্রস্তুত করা সম্ভব নয়। প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাকগুলো ছাড়াও মানবের অপকর্ম ও জুলুম-অত্যাচার, নির্যাতন, অন্যায় অবিচার এবং মানবতা ও নৈতিকতা বিরোধী এসব পাপাচারের শাস্তি খোদার পক্ষ হতেই অবতীর্ণ হয় বলে মুসলমানদের বিশ্বাস।
