সুস্বাস্থ্য মানুষের জীবনের অমূল্য সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মানুষ কর্মক্ষম, প্রফুল্লও আত্মবিশ্বাসী থাকে। আর অসুস্থতা মানুষকে করে তোলে ক্লান্ত ও অসুখী। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই শত কাজের ভিড়ে নিজের শরীরের দিকে তাকাতে ভুলে যাই। অথচ শরীর একবার ভেঙে পড়লে তখনই বুঝি অবহেলার মূল্য কত বড়। আমাদের সমাজে অনেক মা ও গৃহিণী সংসারের কাজের ভারে নিজেদের যতœ নিতে নিতে ভুলে যান।
তারা পরিবারের সবার খেয়াল রাখলেও নিজের খাবার, বিশ্রাম বা স্বাস্থ্য পরীক্ষার কথা ভাবেন না। এর ফলে একসময় তাদের শরীর ভেঙে পড়ে, নানা রোগ বাসা বাঁধে। বাস্তব জীবনে দেখা যায়, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া স্ত্রীর প্রতি অনেক স্বামীর আগ্রহ কমে যায় এবং কিছু ক্ষেত্রে স্বামীরা পরকীয়ার দিকেও ঝুঁকে পড়েন। তাই পরিবারের শান্তি ও নিজের মর্যাদা রক্ষার জন্যও নারীদের নিজের যতœ নেওয়া অত্যন্ত প্রয়োজন। নিজের যতœ নেওয়ার কয়েকটি সহজ উপায় হলো- প্রথমত, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুষ্টিকর খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল-চর্বি এড়িয়ে চলা দ্বিতীয়ত, নিয়মিত হাঁটা, ব্যায়াম বা যোগব্যায়ামের অভ্যাস করা। এরপর পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা। আরো আছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকার অভ্যাস গড়ে তোলা।
এছাড়াও প্রয়োজন অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। মানুষ যখন নিজের যতœ নেয়, পরিপাটি থাকে এবং সুস্থ থাকে, তখন সে অন্যদের সামনে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারে। কর্মক্ষেত্র, পরিবার বা সামাজিক জীবনে এই আত্মবিশ্বাস সাফল্যের পথ সহজ করে দেয়। একবার ভেবে দেখেন তো আপনার পরের দিন পরীক্ষা আর আপনি আগের দিন অসুস্থ, আপনি কি ঠিকভাবে পরীক্ষা দিতে পারবেন? আপনার পরের দিন সকালে ক্লাস আছে আর আপনি আগের দিন নিজের ঘুমের খেয়াল না করে অনেক রাতে ঘুমিয়েছেন, আপনি কি ক্লাসে মনোযোগ দিতে পারবেন? আপনার অফিসে পরের দিন মিটিং আপনি আগের দিন এত আনহাইজেনিক ফাস্টফুড খেয়েছেন যে প্রচন্ড অ্যাসিডিটিতে ভুগছেন, আপনি কি ঠিক ভাবে আপনার অফিস কার্যক্রম পরিচালনা করতে পারবেন? এ সকল সমস্যার সমাধান হতে পারে নিজের যতœ নেওয়া। যতক্ষণ না আপনি নিজের যতœ নিবেন নিজেকে নিজে ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবী আপনার যতœ নিবে না। আপনি সুস্থ থাকলে আপনি খুব ভালো পরীক্ষা দিবেন। অফিসে খুব ভালো কাজ করবেন যার ফলশ্রুতি হলো এই পৃথিবীতে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সম্মানের সঙ্গে সাফল্যের সঙ্গে বাঁচতে পারবেন। শরীর আমাদের জীবনের বাহন। একে অবহেলা করলে জীবনের গতি থমকে যায়। নিজের যতœ নিন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, পরিবেশের যতœ নিন। বসন্ত ঋতুতে সবার জীবনে সুস্থতা আর প্রফুল্লতার জোয়ার আসুক এটাই প্রত্যাশা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ থেকে
