বাইক ও ইজিবাইক শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা এক নতুন যন্ত্রদানবের নাম। বাইক হচ্ছে দুই চাকাবিশিষ্ট বিদ্যুৎচালিত বাহন। অন্যদিকে ইজিবাইক হচ্ছে বিদ্যুৎচালিত তিন চাকাবিশিষ্ট বাহন। দাম কম এবং সহজলভ্য হওয়ায় এসব বাহন আবার অনেক বেকার যুবকের কর্মসংস্থানের মাধ্যম হয়ে উঠেছে। এছাড়া এই বাহনগুলো শব্দদূষণও রোধ করে। আমাদের এই ইজিবাইক নামক বাহনের সাথে হাজার হাজার তাজা প্রাণের রক্ত জড়িয়ে আছে। আমাদের বাংলাদেশের পথে-ঘাটে ইজিবাইক যেন কাপলদের ঘোরাঘুরির বিলাসিতার এক অন্যতম বাহন হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া স্বল্প এবং মাঝারি আয়ের মানুষদের বাহনও এই ইজিবাইক এবং যাতায়াত সুবিধার জন্যও খুবই জনপ্রিয়।

তবে প্রত্যন্ত অঞ্চলে যদিও এটি উপযোগী, কিন্তু হাইওয়ের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।আজকাল রাস্তাঘাটে এমনকি হাইওয়েগুলোতেও ব্যাপক ইজিবাইকের নিয়ন্ত্রণহীন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং চালকগুলো প্রশিক্ষণবিহীন ও লাইসেন্স ছাড়া রাস্তা-ঘাটে গাড়ি। অন্যান্য বাহনের তুলনায় বাইকে ব্যালেন্স রাখতে হয় বেশি, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেশি। মোটরবাইকে পেট্রোল বা অকটেন পোড়ানোর সময় ধোঁয়া (কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, অন্যান্য ক্ষতিকর গ্যাস) বের হয়। এই ধোঁয়া বাতাসের মান খারাপ করে, মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা তৈরি করতে পারে এবং পরিবেশকে দূষিত করে। এছাড়া বাইকের ইঞ্জিনের শব্দ খুব জোরে হয়। অনেক গাড়ি, রিক্সা কিংবা বাইক একসঙ্গে চললে আশপাশের এলাকায় শব্দদূষণ তৈরি হয়, যা মানুষের মানসিক চাপ, মাথাব্যথা, ঘুমের সমস্যা ইত্যাদি বাড়ায়। \r\nএভাবে ওদের হাতে জনজীবন বিপন্ন হচ্ছে প্রতিনিয়ত। এমনকি রক্তে রঞ্জিত হচ্ছে গ্রামের পথ-ঘাট এবং শহরের ব্যস্তময় জনপদ। এ যেন দেখার কেউ নেই। গতির ঝড় তুলে গাড়ি চালায় এই বাহনের চালকগুলো। মনে করে বিমান চালাচ্ছে। ওদের কোনো মৃত্যুর ভয় নেই এবং যাত্রীদেরও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রতি বছর দেশে ইজিবাইকের মৃত্যুর মিছিল বেড়েছে। এক জরিপে দেখা গেছে, ২০২৪ সালে ৩৯,৩৪৫ জন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে, যার অধিকাংশই ইজিবাইক চালকগণ দায়ী। \r\nকিশোরগঞ্জ থেকে