ভূত্ত্বকের চারটি স্তরের মধ্যে সর্ব উপরিভাগের স্তরটি (ল্ডাস্ট) বিভিন্ন আকৃতির প্লেটসদৃশ বিশালকায় কয়েকটি অনমনীয় খণ্ডে বিভক্ত যেগুলোকে টেকটোনিক প্লেট বলা হয় এবং এগুলো অনেকটা পাজল্রে ন্যায় বিস্তৃত হয়ে উপরিতলকে আবৃত করে রেখেছে। শক্ত মাটি বা শিলার তৈরি এই স্তরটির প্লেটগুলো ভূপৃষ্ঠের নিচে অবস্থিত গলিত বা আধা গলিত গুরুমণ্ডলের (ম্যান্টল) ওপর ধীরে ধীরে কিন্তু অনবরত নড়াচড়া করতে থাকে। তবে ধারগুলো অমসৃণ হওয়ায় প্লেটগুলো একটি অপরটির সংস্পর্শে এসে মসৃণভাবে সরে যেতে পারে না বরং ঘর্ষণজনিত বাঁধার ফলে প্রচুর পরিমাণ চাপের সম্মুখীন হয়। এই চাপের কারণে কখনো কখনো শিলার ধারগুলো বেঁকে যায় বা ফাটলের সৃষ্টি করে যেগুলো ফল্ট বা চ্যুতি বলে পরিচিত।

যেহেতু শিলাগুলো বেশ দৃঢ় তাই তাৎক্ষণিকভাবে তেমন কোনো প্রতিল্ডিয়া দেখা নাও দিতে পারে এবং বহুদিন বা বহু বছর পর্যন্ত এগুলোর মধ্যে এই ধরনের চাপ পুঞ্জীভূত হতে থাকে। যখন এই চাপ একটি নির্দিষ্ট সীমা অতিল্ডম করে এবং শিলাগুলোর অভ্যন্তরীণ শক্তির তুলনায় বেশি হয়ে যায় তখন ত্রুটি বরাবর (ফল্ট লাইনস্) শিলাগুলো হঠাৎ ভেঙ্গে যায় বা স্থানচ্যুত হয়ে পড়ে এবং ফল্টে পুঞ্জীভূত শক্তি বের হয়ে আসে। এই চাপ বা শক্তি মুক্ত হওয়াকেই আনলকিং বলা হয় যা বিভিন্ন দিকে তরঙ্গের আকারে ছড়িয়ে পরে ভূমিকম্পের সৃষ্টি করে। ভূপৃষ্ঠের ঠিক নিচে যে ফল্টকে কেন্দ্র করে ভূমিকম্পের উৎপত্তি ঘটে সেটিকে হাইপোসেন্টার আর ঐ ফল্ট বরাবর ভূপৃষ্ঠের ঠিক উপরের অংশকে এপিসেন্টার বলা হয়।

টেকটোনিক প্লেটগুলোর সল্ডিয়তা, ফল্টগুলোর উপস্থিতি, ভূমিকম্পের পূর্ব ইতিহাস ইত্যাদির ওপর ভিত্তি করেই ভূমিকম্প প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়। \r\nকোনো কোনো ক্ষেত্রে মূল ভূমিকম্পটির আগে একই স্থানে পূর্বাভাসমূলক কম শক্তিশালী ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ভূকম্পন হতে দেখা যায় যদিও অনেক বড় বড় ভূকম্পনের ক্ষেত্রেই এগুলো টের পাওয়া সম্ভব হয় না। পূর্বাভাস সংল্ডান্ত ভূমিকম্পের ক্ষেত্রে প্রচলিত মতবাদ হলো- হয় মূলভূমিকম্পের পূর্বে অনুষ্ঠিত ভূকম্পনগুলো এলাকার ভূপরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে চাপকে কেন্দ্রীভূত করে তুলে শক্তিশালী মূল ভূমিকম্পনটিকে সংঘটিত করে নয়তো পূর্বাভাসমূলক ভূমিকম্পনগুলো ধারাবাহিক একটি প্রল্ডিয়ার অংশ যার চূড়ান্ত পরিণতিতে মূল ভূকম্পনটি সংঘটিত হয়।

\r\nএকটি শক্তিশালী ভূকম্পনের পর বেশিরভাগ ক্ষেত্রেই একই স্থান বা তদ্সংলগ্ন স্থানে পূর্বেরটির তুলনায় কম শক্তিশালী এক বা একাধিক আফটার শক হতে দেখা যায় যা কয়েক ঘণ্টা, কয়েক দিন, সপ্তাহ, মাস এমনকি কয়েক বছর পরেও সংঘটিত হতে পারে। যদিও মূল ভূমিকম্পের সময় প্রচুর পরিমাণ চাপ বের হয়ে যায় কিন্তু সবটুকু চাপ একই সঙ্গে বের হয়ে নাও যেতে পারে। অথবা কিছুটা চাপ পার্শ্ববর্তী ভূখন্ডেও ছড়িয়ে পড়তে পারে এবং নতুনভাবে চাপীয় এলাকা তৈরি করতে পারে। তাছাড়া একটি ভূমিকম্প সংঘটিত হওয়ার পর সেই এলাকাসহ পার্শ্ববর্তী বেশকিছু এলাকা জুড়ে মাটি ও শিলা স্তরের স্থিরতা নষ্ট হয়ে যায়। এই অস্থিতিশীল অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য ভূমির পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং চ্যুতি স্থানকে কেন্দ্র করে পুনরুদ্ধার প্রল্ডিয়া শুরু হয়।

শিলাখন্ডগুলো পূর্বাবস্থায় ফিরে আসতে থাকে, পুনরায় চাপও সঞ্চিত হতে থাকে। যে পরিমাণ চাপ থেকে যায় তা বের হওয়ার জন্য অথবা নতুনভাবে সৃষ্ট চাপীয় এলাকা থেকে পুনরায় চাপ নির্গত হওয়ার চেষ্টা করে বলেই পরবর্তীতে একই এলাকা বা পার্শ্ববর্তী এলাকাতে আরও কয়েকটি আফটার শক হতে দেখা যায়। \r\nএ ধরনের আফ্টার শকগুলোর মধ্যে কোনো কোনোটি আবার ক্ষয়ক্ষতির কারণও হয়ে উঠতে পারে। বিশেষ করে যেসব স্থাপনা মূল ভূমিকম্পের ফলে দুর্বল হয়ে পরে সেগুলোর জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। তবে পূর্বকম্পন বা পরবর্তী কম্পনগুলোকে শুধু মূলকম্পনটি সম্পূর্ণভাবে সংঘটিত হয়ে যাওয়ার পরই চিহ্নিত করা যায়, এর আগে নয়। এখন পর্যন্ত ভূমিকম্পের স্পষ্ট পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি।

যদিও বিজ্ঞানীরা ফল্টের অবস্থা পর্যালোচনা করে ধারণা করতে পারেন যে উক্ত স্থানে ভবিষ্যতে একটি ভূমিকম্প ঘটার সম্ভাবনা আছে কি না। কিন্তু সেটি খুব শীঘ্রই না কি বহু বছর পরে হবে তা বলা কোনোভাবেই সম্ভব না। \r\nতবে বর্তমানে সংঘটিত ভূমিকম্পের অবস্থান বা পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়ে উঠেছে। এক্ষেত্রে সিমমোমিটার যন্ত্রের সাহায্যে ভূকম্পনকে বৈদ্যুসিক সংকেতে রূপান্তর করে কম্পিউটার স্কিনে সিসমোগ্রাম হিসেবে প্রদর্শন করা হয় এবং ভূমিকম্প শনাক্ত এবং পরিমাপ করা যায়। পূর্বে রিখটার স্কেল ব্যবহার করা হলেও বর্তমানে ভূমিকম্পের মুহূর্তের ওপর ভিত্তি করে তৈরি করা মুহূর্ত মাত্রার স্কেল অধিক গ্রহণযোগ্য যার সাহায্যে সঠিকভাবে ভূমিকম্পের দ্বারা নির্গত মোট শক্তির পরিমাপ, সরানো চ্যুতির ক্ষেত্রফল, চ্যুতির ওপর পিছলে যাওয়ার পরিমাণ এবং শিলার দৃঢ়তা বিবেচনা করা সম্ভব হয়ে উঠেছে। ভূমিকম্প মাপার যন্ত্রগুলো লগারিদ্মিক সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি। এই স্কেলে দুটি পূর্ণসংখ্যার মধ্যে পার্থক্য হয় দশগুণ যেমন ৫ এবং ৬ মাত্রার ভূমিকম্পের মধ্যে পার্থক্য ১ নয় ১০ গুণ।\r\nলেখক : পরমাণু বিজ্ঞানী ও অধ্যাপক, সিএসসি ডিপার্টমেন্ট, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাভার, ঢাকা