অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সকল নাগরিকÑ তাদের ধর্ম, ভাষা, লিঙ্গ, শ্রেণি, অঞ্চল, শারীরিক সক্ষমতা কিংবা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষেÑ সমান মর্যাদা, অধিকার এবং সুযোগ পায়। এই ধরনের রাষ্ট্রের মূল ভিত্তি হলো সমান অংশগ্রহণ, ন্যায়বিচার এবং পারস্পরিক সহমর্মিতা। সরকারি চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চিকিৎসা, নিরাপত্তা, বিচারসহ সব খাতেই নাগরিকরা সমান অধিকারের নিশ্চয়তা পায়। এখানে ক্ষমতাসীন দল বা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর ইচ্ছা নয়, বরং ন্যায়বিচার ও মানবিক নীতিই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হয়। নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহাবস্থানের সংস্কৃতি থাকে। ধর্ম বা মতভেদ থাকলেও এখানে ঘৃণা, বৈরিতা বা সহিংসতার জায়গা থাকে না। এখানে ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র মানে ‘সবার রাষ্ট্র’Ñ যেখানে কেউ বাদ পড়ে না, কেউ বঞ্চিত হয় না, কেউ হুমকির মুখে পড়ে না। এই রাষ্ট্রে গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, বরং মানবিক মূল্যবোধ, অংশগ্রহণমূলক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিফলন ঘটে। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র নির্মাণ বাস্তবিক অর্থেই সম্ভব নয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থা এমন এক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো, যেখানে সকল নাগরিকের অধিকার, মতামত ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই কাঠামোর অনুপস্থিতিতে অন্তর্ভুক্তি, ন্যায়ের বণ্টন ও সম্প্রীতির বিকাশ বাধাগ্রস্ত হয়।

গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের অংশগ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা, আইন ও ন্যায়ের শাসন এবং জবাবদিহি। এই কাঠামো না থাকলে রাষ্ট্রের ক্ষমতা সীমিত একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়, যার ফলে মতাদর্শগত বৈচিত্র্য ও সংখ্যালঘু সম্প্রদায়কে অবদমন করা সহজ হয়ে পড়ে। একদলীয় শাসন বা স্বৈরশাসন ব্যবস্থায় বিরোধী মত দমন হয়, বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ নেয় এবং বিভাজনের রাজনীতি রাষ্ট্রীয় কাঠামোতে ঢুকে পড়ে। অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যাবতীয় প্রক্রিয়া ও অনুশীলনই গণতন্ত্রকে আরও যুগোপযোগী, সমৃদ্ধ, শক্তিশালী ও টেকসই করে তোলে। কেননা গণতন্ত্র একটি মূল্যবোধনির্ভর, অংশগ্রহণভিত্তিক ও মানবিক দর্শনÑ যার প্রাণ হচ্ছে ন্যায়, সাম্য সকলের মতপ্রকাশ এবং স্বীকৃতি। যখন একটি রাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক হয়, তখন তা সমাজের সকল গোষ্ঠীকেÑ নারী, সংখ্যালঘু, আদিবাসী, শ্রমজীবী, কৃষক, দিনমজুর, যুবক, প্রতিবন্ধী কিংবা প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্র পরিচালনার অংশীদার করে। গণতন্ত্র শুধু ভোটাধিকারনির্ভর নয়, সহযোগিতানির্ভর ও অংশগ্রহণমূলক। এই অংশগ্রহণ যত গভীর হয়, গণতন্ত্র ততটাই বাস্তবমুখী ও টেকসই হয়। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রক্রিয়ায় যখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও বিচার ব্যবস্থায় সমান সুযোগ তৈরি হয়, তখন জনগণের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থা বাড়ে। এই আস্থা গণতন্ত্রের ভিতকে দৃঢ় করে। কারণ, বৈষম্যই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু, যা মানুষকে বঞ্চিত করে ও গণতান্ত্রিক অংশগ্রহণ থেকে দূরে সরিয়ে রাখে।

অন্যদিকে, সম্প্রীতিমূলক রাষ্ট্র গড়ে তোলার চর্চা মানেÑ যেখানে ভিন্ন মত, ধর্ম, ভাষা ও সংস্কৃতির সহাবস্থান ঘটেÑ যা গণতন্ত্রের বহুত্ববাদী চরিত্রকে দৃঢ় করে। সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গণতান্ত্রিক সংস্কৃতির ভিত রচনা করে এবং সহিংস মতবিরোধ নয়, বরং সংলাপ ও সমঝোতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পথ তৈরি করে। অন্তর্ভুক্তি গণতন্ত্রের প্রাণ, বৈষম্যহীনতা গণতন্ত্রের ভিত্তি, আর সম্প্রীতি গণতন্ত্রের শক্তি। এই তিনটি উপাদান যত বেশি কার্যকর হয়, গণতন্ত্র তত বেশি জনগণের কাছে জীবন্ত ও কার্যকর হয়ে ওঠে। বর্তমান বিশে^ অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের ধারণা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ^ নেতারা তাদের বক্তব্যে বারবার এই মূল্যবোধগুলোর ওপর গুরুত্ব দিয়েছেন।

গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়ের শাসনের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য তারা সচেতন ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতের্রেস বলেছেন, ‘অন্তর্ভুক্তি কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি প্রতিটি ব্যক্তির অধিকার, তাদের পটভূমি যেমনই হোক না কেন। গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাই হচ্ছে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজের ভিত্তি।’ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের এমন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে, যা নিশ্চিত করবেÑ সকলের মাঝে সম্পদ ভাগাভাগি হবে।’ বিশ^ব্যাংক, ইউএনডিপি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বহু গবেষণায় দেখা গেছেÑ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রই দীর্ঘমেয়াদে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৈষম্য কমানো ও মানবিক উন্নয়ন সূচকে উত্তরণে সবচেয়ে কার্যকর পদ্ধতি। এককেন্দ্রিক কর্তৃত্ববাদ কিংবা ক্ষমতার দখলদারি ব্যবস্থা এ লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান মতে, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হচ্ছে সকল নাগরিকের সমান অধিকার ও রাষ্ট্রীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের নিশ্চয়তা। আধুনিক রাষ্ট্রতত্ত্বে এই ধারণা বিশেষভাবে গুরুত্ব পায় জন রলস ‘জাস্টিস অ্যাজ ফেয়ারনেস’ তত্ত্বে। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির এমন সর্বাধিক স্বাধীনতার অধিকার আছে, যা অন্যের সমান স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই দর্শনে অন্তর্ভুক্তি মানে হচ্ছে, রাষ্ট্রের প্রতিটি নীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, যেন কেউ বাদ না পড়ে।

সার্বিকভাবে রাষ্ট্রবিজ্ঞান এই মত দেয় যে, একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের সব প্রয়াসই গণতান্ত্রিক রাষ্ট্রকে আরও মানবিক, ন্যায্য ও টেকসই করে তোলে। রাষ্ট্রের নৈতিক দায়িত্ব হচ্ছে এমন কাঠামো গঠন করা, যেখানে সকল নাগরিক নিজেকে সমানভাবে অন্তর্ভুক্ত, মর্যাদাসম্পন্ন ও নিরাপদ বোধ করে। বাংলাদেশের বাস্তবতায় অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র ও রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি ধারণা। বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে একটি প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি। এই ধরনের রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার, সামাজিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব হতে পারে।

বাংলাদেশের সমাজ ও রাজনীতি বহুমাত্রিক বৈচিত্র্যে ভরপুরÑ এখানে আছে ধর্মীয়, জাতিগত, ভাষাগত, শ্রেণিভিত্তিক এবং রাজনৈতিক বিভাজন। এই বিভাজনগুলো যদি ইতিবাচক অন্তর্ভুক্তির মাধ্যমে সমন্বিত না হয়, তবে তা সহিংসতা, বিদ্বেষ এবং রাষ্ট্রবিরোধী প্রবণতার জন্ম দিতে পারে। তাই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার প্রক্রিয়া এমন এক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে পারে, যেখানে কেউ বঞ্চিত বা প্রান্তিক নয়, বরং সকলেই রাষ্ট্রের নীতিনির্ধারণ ও উন্নয়নের অংশীদার। এতে করে মানুষের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থা ও দায়িত্ববোধ জন্মায়। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা বাংলাদেশে আরও বেশি, কারণ এখানে দারিদ্র্য, দুর্নীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতামূলক সুবিধাবাদ, নারী-পুরুষের বৈষম্য এবং শহর-গ্রামভিত্তিক উন্নয়ন বৈষম্য এখনও বিদ্যমান। এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয়, বিচার, শিক্ষা, কর্মসংস্থান, এমনকি মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রেও বিদ্যমান। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রের ন্যায়বিচার ও সামাজিক চুক্তির প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। সম্প্রীতিমূলক রাজনীতির প্রয়োজন বাংলাদেশে অত্যন্ত জরুরি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মতভিন্নতা প্রায়শই শত্রুতা ও দমন-পীড়নের রূপ নেয়, যার ফলে রাজনীতি হয়ে উঠে বিভক্তির, ঘৃণার ও প্রতিহিংসার মাধ্যম। অথচ গণতান্ত্রিক রাজনীতি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহাবস্থানের প্রতিফলন। সম্প্রীতিমূলক রাষ্ট্রের ধারণা রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু নয়, বরং ভিন্নমতাবলম্বী সহযাত্রী হিসেবে দেখার সংস্কৃতি গড়ে তোলে।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবচেয়ে বেশি দৃঢ় অঙ্গীকার এবং কার্যকর মনোযোগ প্রদান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি তাদের ৩১ দফা রূপরেখা, ভিশন-২০৩০ এবং বিভিন্ন নির্বাচনী ও গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবে স্পষ্টভাবে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে সকল শ্রেণি, গোষ্ঠী এবং সম্প্রদায় সমানভাবে অংশগ্রহণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘সবার বাংলাদেশ’ ধারণা মাধ্যমে এই রাজনৈতিক দর্শন ব্যক্ত করেছেন, যার মূল উদ্দেশ্য হলো কাউকে বাদ না দিয়ে, সকলকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের অংশীদার করা। এই দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র ও সমাজ নির্মাণে এক শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার হিসেবে বিবেচিত। অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধানে মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়বিচারের কথা উল্লেখ করলেও, সমালোচকদের মতে বাস্তবে মতের ভিন্নতা ও বিরোধীদলের প্রতি দমনমূলক নীতি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে বাধা হিসেবে কাজ করেছে। বামপন্থী দলগুলো অন্তর্ভুক্তি নৈতিক অবস্থান গ্রহণ করে, তবুও তাদের প্রভাব এখনও জাতীয় পর্যায়ে সীমিত এবং তারা মূল রাজনৈতিক মঞ্চে এই লক্ষ্য পূরণে কার্যকরভাবে ভূমিকা পালন করতে পারেনি।

সার্বিকভাবে দেখা যায়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে স্পষ্ট ও সংগঠিত প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকে এসেছে, যা তাদের রাজনৈতিক আদর্শ ও কর্মসূচিতে সুস্পষ্ট। তাই এই লক্ষ্যে সবচেয়ে বেশি কাজ করার সম্ভাবনাও বিএনপির পক্ষেই বেশি। বিএনপি তাদের ৩১ দফা রূপরেখা, ভিশন-২০৩০ এবং অন্যান্য নীতিনির্ধারণী দলিল ও বক্তব্যে স্পষ্টভাবে অন্তর্ভুক্তি, বৈষম্যহীনতা ও গণতন্ত্রের পুনঃস্থাপনার অঙ্গীকার করেছে। বিএনপি দীর্ঘদিন ধরে সরকারের দ্বারা পরিচালিত স্বৈরাচারী শাসন, রাজনৈতিক দমননীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। তারা এসবকে দেশের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও গণতন্ত্র প্রতিষ্ঠার বাধা হিসেবে চিহ্নিত করেছে। বিএনপি রাজনৈতিক বিভাজন দূর করে জাতীয় ঐক্য গঠনে আগ্রহী বলে বারবার প্রকাশ করেছে, যা সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান। রাজনৈতিক বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে গড়ে তোলার চেষ্টা করেছে। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বলে সাধারণত সম্মতি রয়েছে। তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটিয়ে দেশের রাজনীতিতে সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠীগুলোর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছিলেন। তাঁর সরকারের নীতিতে সামাজিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাজনৈতিক ভিন্নমত স্বীকার এবং ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস করাই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মূল ভিত্তি ছিল।

বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র ও রাজনীতির ধারণার মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন। যা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের রূপরেখা ৩১ দফা ও ঠরংরড়হ ২০৩০-এ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই ভাবনার সঙ্গে আন্তর্জাতিক অভিজ্ঞতাও সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া, নরওয়ে ও ফিনল্যান্ডের মতো দেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে যে মানবিকতা ও সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, তা বাংলাদেশের জন্যও অনুসরণযোগ্য মডেল।

লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক। sk.rafiq1982@gmail.com