প্রিয় পাঠক, আপনাদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন সমাজ ভাবনার পরবর্তী বিষয় বইমেলা ও বই পড়া

মহান একুশের বইমেলা শুরু হয় ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে। এবার ব্যতিক্রম। রোজার মাসে চলছে বইমেলা। প্রতি বছরই মেলায় বিপুলসংখ্যক নতুন বই প্রকাশ হচ্ছে। বইকে উপকারী ও গুরুত্বপূর্ণ মনে করলেও দিন দিন আমাদের ভেতর পাঠের অভ্যাস কমে যাচ্ছে। একাডেমিক লেখাপড়া শেষ হলে বহুজনের জীবন থেকে বই চিরতরে হারিয়ে যায়। এটা আত্মঘাতী। বইয়ের প্রতি মানুষ আকর্ষণ হারিয়ে ফেললে আমরা জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের দিকে কীভাবে এগিয়ে যাব? এসবই উঠে আসুক আপনাদের লেখায়।

আগামী ৯ মার্চ সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।

সমাজ ভাবনা দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ ভবন,২৪/এ রাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা। ই-মেইল: shomajjanakantha@gmail.com